
কীর্তিমানের মৃত্যু নাই—ডিয়েগো ম্যারাডোনার প্রসঙ্গ এলে বহুল প্রচলিত এই কথাটা চলে আসে আপনাআপনি। ২০২০-এর নভেম্বরে ম্যারাডোনা না ফেরার দেশে চলে গেলেও তিনি যা করেছেন, তা ভক্ত-সমর্থকেরা এখনো স্মরণ করেন। এবার জানা গেল তাঁর ঐতিহাসিক ম্যাচের একটি জার্সির দাম প্রায় ৫ কোটি টাকা হতে যাচ্ছে।
ম্যারাডোনার ঐতিহাসিক সেই ম্যাচটি হচ্ছে ১৯৮৬ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ। এই ম্যাচেই হয়েছিল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’-এর ঘটনা। তবে যে দামি জার্সির কথা বলা হয়েছে, সেটা প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তির নয়। বিবিসি গত রাতে এক প্রতিবেদনে জানিয়েছে, ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ইংল্যান্ড গোলরক্ষক পিটার শিলটনের জার্সি নিলামে তোলা হয়েছে। নিলামে এই জার্সির সর্বোচ্চ দাম ৩ লাখ পাউন্ড হতে পারে। বাংলাদেশি মুদ্রায় সেটা প্রায় ৫ কোটি টাকা (৪ কোটি ৯০ লাখ টাকা)।
যুক্তরাজ্যের এক স্মারক সংগ্রাহক ব্যক্তি ১৯৮৬ বিশ্বকাপে পরিহিত শিলটনের জার্সিটি নিলামে তুলবেন। সেই নিলাম আগামী জুলাইয়ে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের আগে হতে পারে। গ্রাহাম বাড নিলাম প্রতিষ্ঠানের ক্রীড়া সরঞ্জাম নিলামের প্রধান ডেভিড কনভেরি ‘ফটো ম্যাচিং’ করে যাচাই-বাছাই করে দেখেছেন। কনভেরি বলেন, ‘কিছুটা ছেঁড়া থাকলেও ভালো অবস্থায় আছে সেটা (জার্সি)।’ একই নিলামে বিশ্বকাপের আরও কিছু স্মারক তোলা হবে। ব্রাজিলের কিংবদন্তি পেলের ১৯৫৮ বিশ্বকাপ জয়ের পদক, ইংল্যান্ডের কিংবদন্তি গোলরক্ষক গর্ডন ব্যাঙ্কসের ১৯৬৬ বিশ্বকাপ জয়ের পদক—এগুলোও তোলা হবে নিলামে। যাঁদের মধ্যে ব্যাঙ্কস মারা গেছেন ২০১৯ সালে। পেলে ২০২২ সালে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন।
মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে দুটি গোলই করেছিলেন ম্যারাডোনা। যেখানে ৫১ মিনিটে হাত দিয়ে গোল করেছিলেন। ফুটবল ইতিহাসে সেটা ‘হ্যান্ড অব গড’ পরিচিতি পেয়েছে। ৫৫ মিনিটে করেছিলেন দ্বিতীয় গোল। সেই ম্যাচে ম্যারাডোনার পরা ১০ নম্বর জার্সি ২০২২ সালের মে মাসে অনুষ্ঠিত এক নিলামে ৭১ লাখ পাউন্ডে বিক্রি হয়েছিল (বাংলাদেশি ১১৬ কোটি টাকা)।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১৩ ঘণ্টা আগে