হৃদরোগে আক্রান্ত হওয়ায় ফুটবল মাঠ থেকে দূরে আছেন সার্জিও আগুয়েরো। গত অক্টোবরে আলাভাসের বিপক্ষে লা লিগার ম্যাচ চলাকালে শ্বাসকষ্ট নিয়ে মাঠ ছাড়েন এই ফরোয়ার্ড। পরীক্ষা-নিরীক্ষার পর আগুয়েরোর হৃদরোগে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকেরা। সেই সঙ্গে জানা যায়, অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।
এ ঘটনার পর থেকেই ছুটিতে আছেন আগুয়েরো। আর্জেন্টিনা ও বার্সেলোনার কাছ থেকেও সেরে ওঠার জন্য পেয়েছেন ছুটি। স্বাস্থ্যজনিত এই ছুটিতে নিজেকে চাঙা করতে এবার বান্ধবীসহ দুবাইয়ে উড়াল দিয়েছেন সাবেক এই ম্যানচেস্টার সিটি তারকা।
দুবাইয়ে অবশ্য শুধু আনন্দফুর্তিই করছেন না আগুয়েরো, স্বাস্থ্য ঠিক রাখতে জিমে গিয়ে ব্যায়ামও করছেন। দুবাইয়ে আগুয়েরোর এই ভ্রমণবৃত্তান্তের খবর নিয়মিত ছবি ও ভিডিও আপলোড করে জানাচ্ছেন তাঁর সফরসঙ্গী ও বান্ধবী সোফিয়া কালজেত্তি।
ভ্রমণের একপর্যায়ে আগুয়েরো দেখা করেছেন সাবেক আর্জেন্টাইন ও ম্যানসিটির সতীর্থ পাবলো জাবালেতার সঙ্গেও। দুজনকে একসঙ্গে রেস্টুরেন্টে খেতেও দেখা গেছে।

শেষবার যখন মনুমেন্তালের ঘাস ছুঁয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি, মনে হচ্ছিল আর্জেন্টিনার দুই দশকের এক সোনালি বিকেল মাঠ ছেড়ে যাচ্ছে। গ্যালারি তখনো তাঁর নামে কাঁপছে, চোখে পানি নিয়ে তিনি হাত নেড়ে বিদায় জানাচ্ছেন, আর ১০ নম্বর জার্সির আকাশি-সাদা রংটি যেন সেই মুহূর্তে আরও গাঢ় হয়ে উঠেছে।
৯ ঘণ্টা আগে

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩–০ গোলের জয়ে শেষ হয়েছে জাতীয় দলের হয়ে তাঁর দীর্ঘ পথচলা। শেষ ম্যাচে গোলও করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা। তবে ফুটবল থেকে এখনই বিদায় নিচ্ছেন না তিনি। আর্জেন্টিনার অধ্যায় শেষ হলেও ইন্টার মায়ামির হয়ে চালিয়ে যাবেন খেলা।
১২ ঘণ্টা আগে
এশিয়ান গেমস শেষ হয়েছে মাত্র দুই দিন আগে। ২২ ডিসিপ্লিনে অংশ নিয়ে বাংলাদেশ ফিরেছে একটি ব্রোঞ্জ পদক নিয়ে। মাঠের ফল নিয়ে হতাশার সঙ্গে গেমস চলাকালে খেলোয়াড়দের শৃঙ্খলা নিয়েও উঠেছে প্রশ্ন। সেই প্রসঙ্গেই এবার কঠোর বার্তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাঁর মতে, হার-জিত খেলারই অংশ, কিন্তু প্রতিযো
১৩ ঘণ্টা আগে