
কেপ ভার্দের গল্প শেষ হওয়ার নয়। পিছিয়ে পড়লেও কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, তা শেখাচ্ছে তারা। তাও বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে। মায়ামিতে শেষ বত্রিশের লড়াই তাই অতিরিক্ত সময়েও রূপ নিয়েছে সমতায়। ম্যাচের ১০৩ মিনিটে দুর্দান্ত এক গোলেে ব্যবধান ২–২ করেছেন সিডনি লোপেস।
মায়ামিতে নির্ধারিত সময়ের খেলা শেষে ম্যাচের ৯২ মিনিটে আর্জেন্টিনা এগিয়ে যায় লিসান্দ্রো মার্তিনেসের গোলে।৯৮ মিনিটে কর্নার পাওয়ার পর ৯৯ মিনিটে বক্সের বাইরে থেকে এনসো ফের্নান্দেসের নেওয়া একটি জোরালো শট ব্লক করে কেপ ভার্দের রক্ষণভাগ। এর পরপরই ১০০ মিনিটে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে জোড়া পরিবর্তন করেন কেপ ভার্দে কোচ; গোলদাতা দেরয় দুয়ার্তে ও কেভিন পিনাকে তুলে মাঠে নামানো হয় ইয়ানিক সেমেদো ও জিলসন বেনচিমলকে।
কৌশলগত এই পরিবর্তন দ্রুতই সফল হয় আফ্রিকার দলটির জন্য। ১০৩ মিনিটে বদলি নামা ইয়ানিক সেমেদোর অ্যাসিস্ট থেকে ডি-বক্সের বাঁ দিক থেকে ডান পায়ের এক চোখধাঁধানো শটে বল জালে জড়ান সিডনি লোপেস ক্যাব্রাল। বলটি ডান কোণা দিয়ে জালে আশ্রয় নিলে উল্লাসে ফেটে পড়ে কেপ ভার্দে।
২-২ গোলে সমতা আসার পর ১০৪ মিনিটে নাহুয়েল মলিনার পরিবর্তে গনসালো মনতিয়েলকে মাঠে নামান আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের ইনজুরি টাইমে (১০৫+১ মিনিটে) আবারও লিড নেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা। তবে বক্সের মাঝখান থেকে নেওয়া লিওনেল মেসির বাঁ পায়ের শটটি দারুণ দক্ষতায় রুখে দেন কেপ ভার্দে গোলরক্ষক ভোজিনিয়া। ঠিক একই মিনিটে মনতিয়েলের নেওয়া ফিরতি শটটিও ব্লক করেন ডিফেন্ডাররা। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের প্রথমার্ধের খেলা ২-২ সমতায় শেষ হওয়ায় শেষ ষোলোর টিকিট নির্ধারণে ম্যাচটি এখন শেষ ১৫ মিনিটের লড়াইয়ে গড়িয়েছে।

টাইব্রেকারের ভাগ্যপরীক্ষায় যাওয়ার ঠিক আগমুহূর্তে জয় তুলে নেওয়া আর্জেন্টিনা এখন শেষ ষোলোর মঞ্চে মঙ্গলবার মিসরের মুখোমুখি হওয়ার প্রস্তুতি শুরু করবে। তবে কেপ ভার্দের বিপক্ষে এই রুদ্ধশ্বাস পরীক্ষা যে স্কালোনির দলকে পরবর্তী ম্যাচগুলোর জন্য আরও সতর্ক করে দিল।
১৮ মিনিট আগে
যখন মনে হচ্ছিল ম্যাচটি টাইব্রেকারের দিকে যাচ্ছে, ঠিক তখনই ১১১ মিনিটে আসে আর্জেন্টিনার সেই কাঙ্ক্ষিত জয়সূচক গোল। লিওনেল মেসির নিখুঁত কর্নার কিক থেকে বক্সে শূন্যে ভেসে দুর্দান্ত হেডে বল জালে জড়ান ক্রিস্টিয়ান রোমেরো। এই গোলের জোগান দিয়ে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার রেকর্ড ভেঙে বিশ্বকাপের ইতিহাসে সর্বো
২৭ মিনিট আগে
টানটান উত্তেজনা, একের পর এক আক্রমণ আর অতিরিক্ত সময়ের শ্বাসরুদ্ধকর নাটকীয়তা—সব মিলিয়ে মায়ামির মাঠ রূপ নিয়েছিল এক চরম স্নায়ুযুদ্ধে।বিশ্বকাপের শেষ বত্রিশের নকআউট পর্বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে টুর্নামেন্টের সবচেয়ে বড় চমক কেপ ভার্দে। গ্রুপ পর্বে কোনো ম্যাচ না হেরে, ৩টি ড্রয়ে
৪৪ মিনিট আগে
নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ের শুরুতেই আবারও এগিয়ে গিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের ৯২ মিনিটে ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস দুর্দান্ত এক গোলে ব্যবধান ২-১ করেছেন কেপ ভার্দের বিপক্ষে।
১ ঘণ্টা আগে