ক্রিকেট হোক বা ফুটবল—ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানেই মুহূর্তে মুহূর্তে রোমাঞ্চ ও লড়াই। দুই চিরশত্রু বলে কথা! আজ বেঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে ভারত-পাকিস্তানের লড়াইয়েও ছড়াল উত্তেজনা। ম্যাড়মেড়ে হতে বসা ম্যাচটির প্রথমার্ধের শেষ দিকে বৃষ্টির মধ্যেই বারুদ জ্বালান ভারতের কোচ ইগর স্টিমাচ।
ম্যাচের ৪৫তম মিনিটে পাকিস্তানের ৪ নম্বর জার্সিধারী আবদুল্লাহ ইকবাল থ্রো নেওয়ার সময় পেছন থেকে বল কেড়ে নিতে চান ভারতের ক্রোয়েশিয়ান কোচ। বিষয়টি পছন্দ হয়নি পাকিস্তানের খেলোয়াড়দের। মুহূর্তেই জটলা বেঁধে যায় দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে। এমনকি ঘটনা হাতাহাতির পর্যায়ে পৌঁছে গিয়েছিল।
তবে তাঁদের থামান ম্যাচ রেফারি। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোয় স্টিমাচ পার পাননি। ভারতের কোচকে লাল কার্ড দেখান রেফারি। ছাতা মাথায় তাঁকে বেরিয়ে যেতে হয় ডাগআউট থেকে। কোচ লাল কার্ড দেখায় মাঠে হতাশা ও বিরক্তি প্রকাশ করেন স্বাগতিক দলের অধিনায়ক সুনীল ছেত্রী। এ ঘটনায় হলুদ কার্ড দেখেন ভারতের ডিফেন্ডার সন্দেশ জিঙ্গান ও পাকিস্তানের ডিফেন্সিভ মিডফিল্ডার রাহিস নবী।
কোচকে হারানোর আগেই পাকিস্তানের বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় ভারত। ম্যাচের ১০ মিনিটে পাকিস্তান গোলরক্ষকের শিশুতোষ ভুলে ভারতকে এগিয়ে দেন ছেত্রী। ৬ মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
স্টিমাচ ২০১৯ সাল থেকে ভারতের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ১৯৯০-২০০২ পর্যন্ত ক্রোয়েশিয়ার হয়ে খেলেছেন তিনি। ১৯৯৮ বিশ্বকাপে ক্রোয়াটদের প্রথম বিশ্বকাপ দলের সদস্য ছিলেন সাবেক এই ডিফেন্ডার। সেবার বিশ্বকে চমক দেখিয়ে সেমিফাইনাল খেলেন ক্রোয়েশিয়া। ডেভর সুকার-স্টিমাচরা ফ্রান্স বিশ্বকাপ শেষ করেছিল তৃতীয় হয়ে।

আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
২৬ মিনিট আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
২ ঘণ্টা আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
২ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
২ ঘণ্টা আগে