২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ফিটনেস ইস্যুতে কোনো ছাড় দিতে চান না কার্লো আনচেলত্তি। তাই বিশ্ব ফুটবলের ২৩ তম আসরে জায়গা করে নেওয়াটা বেশ কঠিনই হতে পারে নেইমার, ভিনিসিয়ুস জুনিয়রদের জন্য। আনচেলত্তির সোজাসাপ্টা কথা, শতভাগ ফিট না হলে এই দুই ফুটবলারকে বিশ্বকাপ দলের জন্য বিবেচনা করবেন না তিনি।
ফিটনেস ইস্যুতে আনচেলত্তি কতটা সতর্ক, সেটার প্রমাণ ইতোমধ্যে দিয়েছেন তিনি। গত মে মাসে ব্রাজিল জাতীয় দলের কোচ হয়ে আসেন। এরপর বিশ্বকাপ বাছাইপর্ব এবং প্রীতি ম্যাচের জন্য বেশ কয়েকবার দল দিয়েছেন এই ইতালিয়ান কোচ। চোটের কারণে এখন পর্যন্ত আনচেলত্তির অধীনে ব্রাজিলের স্কোয়াডে ডাক পাননি নেইমার।
সবশেষ ২০২৩ সালের অক্টোবর ব্রাজিলের জার্সিতে খেলেছেন নেইমার। চোটের কারণে এরপর থেকেই দলের বাইরে আছেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড। সম্প্রতি চোট নিয়ে মাঠে নেমে গুরুত্বপূর্ণ ম্যাচে সান্তোসকে জিতিয়েছেন তিনি। একটি করে গোল এবং অ্যাসিস্ট করেছেন সাবেক আল হিলাল তারকা। নেইমারের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই আনচেলত্তির। কিন্তু তাঁর বার্তা স্পষ্ট; শতভাগ ফিট না হলে দলে জায়গা হবে না।
এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘নেইমার ও ভিনিসিয়ুস যদি ৯০ শতাংশ ফিট থাকে তাহলেও আমি ২০২৬ বিশ্বকাপের জন্য অন্য কোনো খেলোয়াড়েক বেছে নেব। আমাদের দলে অনেক ভালো খেলোয়াড় আছে। নেইমারকে শতভাগ ফিট থাকতে হবে। ভিনিসিয়ুসের জন্যও এটা প্রযোজ্য। যদি সে শতভাগ ফিট না থাকে তাহলে আমি অন্য কাউকে দলে ডাকব যে শতভাগ ফিট। দলে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি। বিশেষ করে আক্রমণভাগে।’
ফিটনেসের বিচারে তারকা খ্যাতিকেও প্রাধান্য দিতে রাজি নন আনচেলত্তি। তিনি বলেন, ‘নেইমার একজন প্রতিভাবান ফুটবলার। কিন্তু দুর্ভাগ্যবশত সে বারবার চোটের পড়ে। এজন্য সে শারীরিকভাবে ভালো অবস্থায় থাকতে পারে না। প্রতিভার দিক থেকে সে দলের বাকিদের থেকে আলাদা।’

বাংলাদেশ ফুটবল লিগের পয়েন্ট টেবিলে শীর্ষ পাঁচে নাম ব্রাদার্স ইউনিয়নের। ১২ ম্যাচের মাত্র ৩টিতে জয় তাদের। সেই ব্রাদার্সই ফেডারেশন কাপে অন্যরকম এক দল। ঘরোয়া এই প্রতিযোগিতায় দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে যাচ্ছে গোপীবাগের দলটি। অপরাজিত থেকেই জায়গা করে নিয়েছে নকআউট পর্বে।
৪ ঘণ্টা আগে
বিশ্ব ক্রিকেটে ভারতের রাজনৈতিক হস্তক্ষেপের ঘটনা নতুন কিছু নয়। তবে এবার সেটিকে সামনে নিয়ে এসেছে ক্রিকেটের ‘বাইবেল’খ্যাত ‘উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক।
৫ ঘণ্টা আগে
ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে ধরা হয় বিশ্ব ক্রিকেটের তিন মোড়ল। আর ‘বড়’ মোড়ল ভারত। বিশ্ব ক্রিকেটে ভারতের অবিসংবাদিত প্রভাব। আর ব্যাপক সে প্রভাবের ভুক্তভোগী যে সব দেশ বা বোর্ড, তাদের কাছে আইসিসি হচ্ছে ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’!
৬ ঘণ্টা আগে
নতুন ক্লাব খুঁজে পেয়েছেন বাংলাদেশের ডিফেন্ডার কাজী তারিক রায়হান। ভুটানের ক্লাব পারো এফসিতে যোগ দিয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে