ক্রিস্টিয়ানো রোনালদোর জন্মদিন বলে কথা। গত ৫ জানুয়ারি ৩৭ তম জন্মদিনে বিশ্বব্যাপী কোটি ভক্তের ভালোবাসায় সিক্ত হয়েছেন পর্তুগিজ যুবরাজ। জন্মদিনে রোনালদোকে হতাশ করেননি বান্ধবী জর্জিনা। ম্যানইউ তারকাকে পৌনে দুই কোটি টাকার গাড়ি উপহার দিয়েছেন জর্জিনা।
মাঠের কথা বললে এবারের জন্মদিনটা ঠিক উপভোগ করতে পারেননি রোনালদো। জন্মদিনের রাতে এফএ কাপ চতুর্থ রাউন্ডে দ্বিতীয় বিভাগের ক্লাব মিডলসব্রোর কাছে পেনাল্টি শুটআউটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় রেড ডেভিলরা।
গাড়িপ্রেমী রোনালদোকে জন্মদিনে জর্জিনা উপহার দিয়েছেন ‘ক্যাডিলাক এসকালাদে’। ভক্তদের জন্য পরে সামাজিক যোগাযোগমাধ্যম গাড়িসহ একটি ভিডিও পোস্ট করেন তিনি। জর্জিনার পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, নিজের বাড়ির দরজা খুলে অপলক দৃষ্টিতে গাড়িটি দেখছেন রোনালদো। গাড়ির ভেতরেই ছিলেন রোনালদোর চার সন্তানের ছোট তিনজন ইভা, মাতেও আর আলানা।
বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ক্যাডিলাক ব্র্যান্ডের এই মডেলের গাড়ির দাম প্রায় দেড় লাখ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ৭৫ লাখ টাকার সমান। সাধারণ গাড়ির তুলনায় এই গাড়িটি আকারে একটু বড়ও।

মায়ামির বিপক্ষে ম্যাচ দিয়ে আজ এমএলএসে অভিষেক হয়েছে এমবোলোর। অভিষেক ম্যাচেই জালের দেখা পেয়েছেন এই ফুটবলার। তাঁর গোলে ভর করেই হারতে বসা ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র করেছে আটালান্টা। ম্যাচের শেষদিকে গোল করে লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের জয়বঞ্চিত করেন এমবোলো।
২৬ মিনিট আগে
ভারতের কাছে রেকর্ড হারের পরও নারী এশিয়া কাপ জয়ের দৌঁড়ে পাকিস্তানকে এগিয়ে রাখছেন দলটির মেন্টর ওয়াহাব রিয়াজ। শনিবার দুবাইয়ে গ্রুপ ‘এ’-এর ম্যাচে ভারতের বিপক্ষে ১৮.১ ওভারে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরেছে পাকিস্তান।
১ ঘণ্টা আগে
গোল করা যেন আরলিং হালান্ডের অভ্যাসে পরিণত হয়েছে। ম্যানচেস্টার সিটির জার্সিতে নতুন মৌসুমের শুরুতেও দুর্দুান্ত ছন্দে আছেন তিনি। শনিবার কভেন্ট্রিকে ১-০ ব্যবধানে হারানোর ম্যাচে জয়সূচক গোল করে ক্লাব ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন নরওয়ের এই স্ট্রাইকার।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ জিততে কোনো বেগ পেতে হয়নি নিগার সুলতানা জ্যোতিদের। হেসে-খেলেই জিতেছেন তাঁরা। তবে মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপে আজ বাংলাদেশের সামনে ‘বি’ গ্রুপে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তবে এই ম্যাচও জিততে চায় বাংলাদেশ।
২ ঘণ্টা আগে