
ঈদের আগের দিন রাতে উড়াল দিয়ে পর দিন সকালে ভিয়েতনামের হ্যানয়ে পৌঁছায় বাংলাদেশ ফুটবল দল। বিমানবন্দরে নেমেই গতকাল সকালে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জামাল ভূঁইয়া-শমিত শোমরা। দল এরই মধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে। কিন্তু হামজা চৌধুরী এখনো ভিয়েতনামে পৌঁছাতেই পারেননি।
ভিয়েতনাম-সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে পরশু বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ২৩ সদস্যের দল ঘোষণা করে। ২৬ মার্চ প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভিয়েতনাম। বাফুফের ঘোষিত দলে শমিত-জামাল-শেখ মোরসালিনদের সঙ্গে আছে হামজার নামও। কেন হামজা এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি, সেই ব্যাখ্যায় বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার আমের খান বলেন, ‘আসলে হামজার আসার যে তারিখটা ছিল, সেটা নিয়ে অনেকে বিভ্রান্তিতে ছিলেন। কেউ বলেছিলেন ২১ তারিখ। আসলে আমরাও এভাবে তৈরি করেছিলাম। ২২ তারিখ হামজা এখানে জয়েন করবে। যেহেতু হামজার একটা ম্যাচ ছিল, প্রথমে তার দলের সঙ্গে থাকার কথা ছিল। কিন্তু পরে তার নাম খেলোয়াড়দের তালিকায় ছিল।’
হামজা কবে, কোন ফ্লাইটে, কখন ভিয়েতনামে পৌঁছাবেন, বাফুফের ভিডিও বার্তায় সবই জানিয়ে দিয়েছেন আমের। বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার বলেন, ‘সেই অনুযায়ী তার ফ্লাইটটাও পরিবর্তিত হয়ে এক দিন পরে গেছে। সেজন্য সে ২৩ তারিখ ফ্লাইটে উঠে ২৪ তারিখে ভিয়েতনাম সময়ে ৩টা ২৫ মিনিটে পৌঁছাবে। তার্কিশ এয়ারলাইন্সে আসবে।’
ইংলিশ চ্যাম্পিয়নশিপে গতকাল ভিকারাজ রোড স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ওয়াটফোর্ড-লেস্টার সিটি। হামজা লেস্টার সিটির দলে থাকলেও তাঁর কাটাতে হয়েছে বেঞ্চে বসেই। এই ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। ৩৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ২২ নম্বরে অবস্থান করছে লেস্টার। তারা জিতেছে ১১ ম্যাচ, হেরেছে ১৬ ম্যাচ ও ১২ ম্যাচ ড্র করেছে। চ্যাম্পিয়নশিপে খেলছে ২৪ দল।
শিলংয়ে গত বছরের ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে হামজার অভিষেক হয়েছে। বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত ৭ ম্যাচে ৪ গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন এক গোলে। যার মধ্যে বাইসাইকেল কিকে গোল করে হই চই ফেলে দেন হামজা।
ভিয়েতনাম ম্যাচের এক সপ্তাহ না পেরোতেই সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এইদুটি ম্যাচই বাংলাদেশের জন্য অ্যাওয়ে ম্যাচ। যার মধ্যে ৩১ মার্চ বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটি এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের অন্তর্ভুক্ত।

বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১৫ মিনিট আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
২০ মিনিট আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
৩০ মিনিট আগে
৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১১ ঘণ্টা আগে