বয়সের সঙ্গে পাল্লা দিয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আন্তর্জাতিক বা ক্লাব ফুটবল-সব জায়গাতেই দলের জয়ে অবদান রাখছেন তিনি। স্বাভাবিকভাবেই জিতে চলেছেন একের পর এক পুরস্কার।
আল নাসর ও পর্তুগালের জার্সিতে ২০২৩ সাল দুর্দান্ত কাটিয়েছেন রোনালদো। সব মিলে গত বছর সর্বোচ্চ ৫৪ গোল করেন তিনি। বছরের শেষটাও হয়েছে স্মরণীয়। গত বছরের ৩০ ডিসেম্বর সৌদি প্রো লিগে দুর্দান্ত এক গোলে। আল তায়ুনের বিপক্ষে ৪-১ গোলের জয়ে শেষ মুহূর্তে গোল করেন তিনি। ২০২৪-এর প্রথম দিনই জিতেছেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) সেরা গোলদাতার পুরস্কার। সেই পুরস্কার জেতার এক সপ্তাহ পর এবার জিতলেন ম্যারাডোনা পুরস্কার। আর্জেন্টিনার প্রয়াত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার নামে পাওয়া পুরস্কার গত বছরের দুর্দান্ত পারফরম্যান্সের জন্যই।
রোনালদো গত বছর যে ৫৪ গোল করেছেন, তার মধ্যে ৩৪ গোলই আল নাসরের জার্সিতে। সৌদি ক্লাবের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড়, ভক্তদের প্রিয় খেলোয়াড়-এসব পুরস্কার জয়ের সুযোগও রয়েছে রোনালদোর। পর্তুগিজ তারকা ফুটবলারের এস পুরস্কার জয়ের সুযোগ থাকছে ১৯ জানুয়ারি হতে যাওয়া দুবাই গ্লোব সকার অ্যাওয়ার্ডসে। পাম জুমেইরায় দুবাই আতলান্তিস রিসোর্টে হবে এই
অনুষ্ঠান। ফ্রান্সেস্কো টট্টি, ইকার ক্যাসিয়াস, মার্সেলো লিপ্পি, লুইস ফিগোর মতো তারকারা গ্লোব সকারের অফিসিয়াল বিচারক হিসেবে থাকবেন।
গত বছরের সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদোর পর এই তালিকায় যৌথভাবে দ্বিতীয় কিলিয়ান এমবাপ্পে ও হ্যারি কেইন। এমবাপ্পে, কেইন—দুজনেই করেছেন ৫২ গোল। এমবাপ্পে ও কেইন খেলেছেন পিএসজি ও বায়ার্ন মিউনিখের হয়ে। আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্স ও ইংল্যান্ডের জার্সিতে খেলেন এমবাপ্পে ও কেইন। অন্যদিকে ৫০ গোল করেন আর্লিং হালান্ড। ক্লাবে তাঁর দল ম্যানচেস্টার সিটি ও আন্তর্জাতিক ফুটবলে খেলেন নরওয়ের হয়ে।

ক্রিশ্চিয়ান পুলিসিচের মতো তারকা ফরোয়ার্ড দলে নেই, ম্যাচের আগে অস্বস্তি থাকাটাই ছিল স্বাভাবিক। তবে সিয়াটলের লুমেন ফিল্ডে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা মাঠে নামলেন ভিন্ন এক রূপ নিয়ে। অস্ট্রেলিয়ার রক্ষণভাগকে নাচিয়ে, শুরু থেকে শেষ পর্যন্ত দাপট বজায় রেখে ২-০ গোলের জয় তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। এই জয়ে এক ম্য
৪২ মিনিট আগে
শুক্রবার ভোরে হঠাৎ ইমার্জেন্সি অ্যালার্ট বেজে উঠল ফোনে। সকাল ১০টার দিকে আকস্মিক বন্যা হওয়ার আগাম সতর্কবার্তা পাঠিয়েছে আবহাওয়া বিভাগ। এ সময়ে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। অথচ গত পরশু বৃহস্পতিবার আর্লিংটনের ডালাস স্টেডিয়ামে যেতেই টের পাওয়া যাচ্ছিল গরমের কী ঝাঁজ।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে দর্শকমুখর পরিবেশে জয়ের সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশের। কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয়েই মাঠ ছাড়তে হয়েছে ভক্ত-সমর্থকদের। ৭ রানে হেরে আগেভাগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। সিরিজ হারিয়ে স্বাগতিকেরা পেল আরেক দুঃসংবাদ।
৫ ঘণ্টা আগে
বিশ্বকাপে খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করে প্রশংসা কুড়িয়েছেন জাপানি সমর্থকেরা। তবে সেই প্রশংসার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে একটি পোস্ট, যেখানে জাপানি পুরুষদের ঘরের কাজেও সমান দায়িত্ব নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
৬ ঘণ্টা আগে