
বিশ্বকাপের খেলা উপভোগ করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েছিলেন ব্রাজিলের সাবেক তারকা ডিফেন্ডার মার্সেলো। তবে শেষ পর্যন্ত পুলিশের সহায়তায় বড় ধরনের বিপদ থেকে বেঁচে যান তিনি।
মেক্সিকো-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ শুরু হয়েছে। আজতেকায় উদ্বোধনী ম্যাচে আফ্রিকার প্রতিনিধিদের ২-০ গোলে হারায় সহ-আয়োজেকরা। দুই দলের ম্যাচ ছাপিয়ে এদিন আলোচনায় উঠে এসেছে স্টেডিয়ামের বাইরের বিক্ষোভ এবং সংঘর্ষ। এই ঘটনায় বড় ধরনের বিপদের মুখে পড়তে পারতেন মার্সেলো।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার বরাতে জানা যায়, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ শেষে স্টেডিয়ামের আশপাশে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ শুরু হয়। সেই সময় ঘটনাস্থলের ভিড়ের মধ্যে আটকে পড়েন মার্সেলো। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে—এমন আশঙ্কায় তাঁকে দ্রুত চিহ্নিত করে পুলিশ নিরাপত্তা ঘেরার মধ্যে সরিয়ে নেয়। পরে সাবেক রিয়াল মাদ্রিদ তারকাকে নিরাপদে সেখান থেকে বের করে আনা হয়। ঘটনায় তিনি কোনো আঘাত পাননি বলে জানা গেছে।
এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মার্সেলো নিজেই আজতেকা স্টেডিয়াম ভ্রমণের ছবি ও ভিডিও শেয়ার করেছিলেন। যেখানে তাঁকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মেক্সিকোর ২-০ ব্যবধানে জয় এবং কলম্বিয়ার গায়িকা শাকিরা উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায়। তবে স্প্যানিশ সংবাদপত্রে প্রকাশিত এই ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেননি মার্সেলো।
বিশ্বকাপ উদ্বোধনের নিরাপত্তা নিশ্চিত করতে মেক্সিকান কর্তৃপক্ষ হাজার হাজার পুলিশ সদস্য নিয়ে ব্যাপক নিরাপত্তা অভিযান চালায়। তবুও স্টেডিয়াম ঘিরে বিভিন্ন স্থানে উত্তেজনার ঘটনা ঘটে; বিভিন্ন গোষ্ঠী ও সামাজিক আন্দোলন ম্যাচের আগে, চলাকালে এবং পরে বিক্ষোভ করে। কিছু এলাকায় বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষও হয়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচ জিতে অজিদের ধবলধোলাই করার লক্ষ্যে মাঠে নামবে স্বাগতিকেরা। সেই ম্যাচ সামনে রেখে আজ দল দিয়েছেন বিসিবির নির্বাচকেরা। যেখানে প্রথম দুই ম্যাচের দল থেকে কোনো পরিবর্তন আনা হয়নি।
৬ মিনিট আগে
এখনো বিশ্বকাপের স্বপ্ন অধরা থেকে গেছে পর্তুগালের। চলমান ফিফা বিশ্বকাপে পর্তুগালকে নিয়ে ফুটবল বিশ্বে বাড়তি প্রত্যাশা কাজ করছে। দলটির কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোও শুনিয়েছেন আশার বাণী। ফুটবলে পর্তুগালের বর্তমান প্রজন্মকে নিয়ে প্রশংসা ঝরেছে তাঁর মুখে।
৪৩ মিনিট আগে
চোট যেন বিশ্বকাপ খেলতে যাওয়া আর্জেন্টিনা দলের পিছু ছাড়ছে না। চোটের কারণে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ থেকে ছিটকে গেছেন দলটির তারকা ডিফেন্ডার লিওনার্দো বালের্দি। সেখানেই যেন লা আলবিসেলেস্তেদের বিপদ কমেনি। এবার চোটের তালিকায় উঠল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের আরেক ফুটবলারের নাম।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনা না ইতালি—কোন দল বেছে নিবেন মার্কোস সেনেসি! সময়টা ২০২২ সাল, ফিনালিসিমায় মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ও ইতালির কোচ রবার্তো মানচিনি দুজনই দলে চাইছিলেন সেনেসিকে। তখন এই ডিফেন্ডার আর্জেন্টিনাকেই বেছে নিয়েছিলেন। কিন্তু আলবিসেলেস্তেদের ক্যাম্পের দরজা তার জন্য সহজে খুলছিল
২ ঘণ্টা আগে