
২০০২ সালে পঞ্চমবার বিশ্বকাপ জয়ের পর আর ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র শিরোপা জেতেনি ব্রাজিল। দুই যুগ ধরে হেক্সা মিশনের লক্ষ্যে ছুটতে থাকা ব্রাজিল বারবার নকআউট পর্বে এসেই মুখ থুবড়ে পড়ছে। আর এমনিতেও দলটি বারবার পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বলে পারফরম্যান্সে নেই ধারাবাহিকতা। তাতে সামাজিক মাধ্যমে ব্যঙ্গ-বিদ্রূপ তো চলছেই। যদিও এসবে কিছু যায় আসে না ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির।
মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে টুর্নামেন্ট শুরুর পর তুমুল সমালোচনা হয় ব্রাজিলকে নিয়ে। সেই সমালোচনার জবাব মাঠের পারফরম্যান্সে দিচ্ছে সেলেসাওরা। হাইতি, স্কটল্যান্ড—দুই দলের বিপক্ষেই ব্রাজিল ৩-০ গোলের জয় পেয়েছে। তবে গ্রুপ পর্বে ভুল করলেও সেটা শোধরানোর সুযোগ নেই। হারলেই বিদায়—এই সমীকরণে আজ হিউস্টনে মুখোমুখি হবে ব্রাজিল-জাপান।
সমালোচনার পরিবর্তে এখন সামাজিক মাধ্যমে ব্রাজিল দলকে নিয়ে চলছে প্রশংসা। তবে এসবে কর্ণপাত করছেন না আনচেলত্তি। ব্রাজিল কোচ বলেন, ‘অন্যরা কী বলছেন, সেটার পুনরাবৃত্তি আমরা করছি না। আমরা পুরোপুরি ম্যাচ, প্রতিপক্ষের শক্তিমত্তা এবং কীভাবে ভালোভাবে প্রস্তুতি নিয়ে সমস্যাগুলো এড়ানো যায়—সেদিকেই মনোযোগ দিচ্ছি। ম্যাচের প্রস্তুতি বলতে এটাই বোঝায়। ইংল্যান্ডে যাকে ‘মাইন্ড গেমস’ ( মনস্তাত্ত্বিক খেলা) বলা হয়, আমরা তা করছি না।’
ব্রাজিল, জাপান দুই দলই অপরাজিত হয়ে শেষ বত্রিশে উঠেছে। ব্রাজিল ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বের টিকিট কেটেছে। অন্যদিকে জাপান উঠেছে ’এফ’ গ্রুপ রানার্সআপ হয়ে। যেখানে নেদারল্যান্ডসের বিপক্ষে জাপান দুই দফা পিছিয়ে থেকেও ২-২ গোলে ড্র করেছে। আর বিশ্বকাপের হাজারতম ম্যাচ তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে রাঙিয়েছে জাপান।
র্যাঙ্কিংয়ে ব্রাজিল পাঁচ নম্বরে থাকলেও জাপানকে হেলাফেলা করার সুযোগ কম। এশিয়ার সেরা দল জাপানের অবস্থান ফিফা র্যাঙ্কিংয়ে ১৭ নম্বরে। ম্যাচে জাপানিদের শরীরী ভাষাও অন্যরকম। আর এই জাপানের বিপক্ষেই গত বছরের অক্টোবরে এগিয়ে থেকেও হেরেছিল ব্রাজিল। শেষ বত্রিশের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ বলেন, ‘আগামীকালের ( আজ) ম্যাচের জন্য আমাদের অনেক কিছু দরকার। মানসিক দৃঢ়তা, হৃদয়ের জোর এবং একটি পরিষ্কার পরিকল্পনা। নকআউট ম্যাচে যা কিছু ঘটতে পারে, সেসবের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। নকআউট ম্যাচে অনেক কিছুই ঘটতে পারে। দল প্রস্তুত। শেষ দুটি ম্যাচে ভালো খেলে তারা অনেক আত্মবিশ্বাসী।’
জাপান নকআউট পর্বে নিয়মিত খেললেও তারা শেষ ষোলোর বাধা কখনোই টপকাতে পারেনি। ২০২২ বিশ্বকাপের শেষ ষোলোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে হেরে যায় জাপান। ব্রাজিলের বিপক্ষে হিউস্টনে শেষ বত্রিশের ম্যাচের আগে জাপান কোচ হাজিমে মোরিয়াসু বলেন, ‘যদি আজ ম্যাচটি পেনাল্টিতে যায়, তবে গতবারের মতো খেলোয়াড়দের স্বেচ্ছায় পেনাল্টি নিতে দেওয়া যাবে না। কে কখন শট নেবে, সেটা আমিই ঠিক করে দেব।’
ব্রাজিলও ২০২২ ফুটবল বিশ্বকাপে নকআউট পর্বে টাইব্রেকারে হেরে গিয়েছিল। সেবার সেলেসাওদের কোয়ার্টার ফাইনালে হারিয়ে দিয়েছিল ক্রোয়েশিয়া। আজ অবশ্য জাপান তাদের তারকা ফুটবলার তাকেফুসা কুবোকে পাচ্ছে না। নেদারল্যান্ডসের বিপক্ষে জাপানের প্রথম ম্যাচে কুবো বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন। এরপর গ্রুপ পর্বে তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষে তাঁর খেলা হয়নি। ব্রাজিল ম্যাচসহ এবারের বিশ্বকাপে হ্যাটট্রিক ম্যাচ মিস করছেন কুবো।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে আপাতত দূরে লিটন দাস। মাংসপেশির চোটে ভুগতে থাকা এই উইকেটরক্ষক ব্যাটারকে ছাড়া বাংলাদেশ এরই মধ্যে চতুর্থ ম্যাচ খেলছে। তবে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খানের আশা শিগগিরই বাংলাদেশের জার্সিতে ফিরছেন লিটন।
৩৬ মিনিট আগে
গ্রুপ পর্বের খেলা শেষে এরই মধ্যে শুরু হয়েছে শেষ বত্রিশ পর্ব। গ্রুপ পর্বে এক ম্যাচ হারলেও এখন থেকে আর কোনো ভুলের সুযোগ নেই। কারণ, হারলেই ছিটকে যেতে হবে টুর্নামেন্ট থেকে। নকআউট পর্বে মুখোমুখি হওয়ার আগে ব্রাজিলকে একরকম হুংকারই ছুড়েছেন জাপান কোচ হাজিমে মোরিয়াসু।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনা ফুটবল দল নিয়ে বাংলাদেশে কী পরিমাণ উন্মাদনা, সেটা গত কয়েক বিশ্বকাপেই ভালোমতো টের পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের সময় প্রজেক্টরে খেলা দেখা, প্রিয় আর্জেন্টিনা দলের সমর্থনে ভুভুজেলা বাজিয়ে, নেচে-গেয়ে উদ্যাপনের খবর চলে যায় আর্জেন্টাইন সংবাদমাধ্যমে। এমিলিয়ানো মার্তিনেসেরও সেই গল্পটা ভালোই জানা
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর বহুল প্রতীক্ষিত ‘লাস্ট ড্যান্স’ আর হচ্ছে না। কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে গ্রুপ রানার্সআপ হওয়ায় পর্তুগাল নকআউটের ভিন্ন পথে চলে গেছে। ফলে কোয়ার্টারে দুই মহাতারকার মুখোমুখি হওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে।
৩ ঘণ্টা আগে