
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর বহুল প্রতীক্ষিত ‘লাস্ট ড্যান্স’ আর হচ্ছে না। কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে গ্রুপ রানার্সআপ হওয়ায় পর্তুগাল নকআউটের ভিন্ন পথে চলে গেছে। ফলে কোয়ার্টারে দুই মহাতারকার মুখোমুখি হওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে।
সমীকরণ ছিল সহজ। আর্জেন্টিনা ও পর্তুগাল—দুই দলই নিজ নিজ গ্রুপ চ্যাম্পিয়ন হলে কোয়ার্টার ফাইনালে দেখা হতো মেসি-রোনালদোর। কিন্তু পর্তুগালের এক ড্র, সেই স্বপ্ন ভেঙে দিয়েছে। এখন শেষ ৩২-এ রোনালদোর দল খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে, এরপর সম্ভাব্য প্রতিপক্ষ স্পেন। অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে কেপ ভার্দে।

এবারের বিশ্বকাপে মেসি দুর্দান্ত ছন্দে। প্রথম তিন ম্যাচে ৬ গোল করে টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোলের বিশ্ব রেকর্ডও গড়েছেন তিনি। অন্যদিকে রোনালদোও আছেন শিরোপার লড়াইয়ে। ২০৩০ বিশ্বকাপে দুজনের খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাই বিশ্বমঞ্চে তাঁদের শেষ দ্বৈরথ দেখার আশা এখন টিকে আছে মাত্র একটি সমীকরণে—আর্জেন্টিনা ও পর্তুগাল যদি ফাইনালে ওঠে। আর গত রাতে দক্ষিণ আফ্রিকা-কানাডা ম্যাচ দিয়ে শুরু হয়েছে শেষ বত্রিশ পর্ব। লস অ্যাঞ্জেলেসে শেষ মুহূর্তের গোলে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠে গেছে কানাডা।

গ্রুপ পর্বের খেলা শেষে এরই মধ্যে শুরু হয়েছে শেষ বত্রিশ পর্ব। গ্রুপ পর্বে এক ম্যাচ হারলেও এখন থেকে আর কোনো ভুলের সুযোগ নেই। কারণ, হারলেই ছিটকে যেতে হবে টুর্নামেন্ট থেকে। নকআউট পর্বে মুখোমুখি হওয়ার আগে ব্রাজিলকে একরকম হুংকারই ছুড়েছেন জাপান কোচ হাজিমে মোরিয়াসু।
৩৩ মিনিট আগে
আর্জেন্টিনা ফুটবল দল নিয়ে বাংলাদেশে কী পরিমাণ উন্মাদনা, সেটা গত কয়েক বিশ্বকাপেই ভালোমতো টের পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের সময় প্রজেক্টরে খেলা দেখা, প্রিয় আর্জেন্টিনা দলের সমর্থনে ভুভুজেলা বাজিয়ে, নেচে-গেয়ে উদ্যাপনের খবর চলে যায় আর্জেন্টাইন সংবাদমাধ্যমে। এমিলিয়ানো মার্তিনেসেরও সেই গল্পটা ভালোই জানা
১ ঘণ্টা আগে
জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপের গ্রুপ পর্বেই বিদায় ঘণ্টা বেজে যায় দক্ষিণ কোরিয়ার। দলের বাজে পারফরম্যান্সে দেশটির রাষ্ট্রপতি লি-জি মিউং কড়া সমালোচনা করেছেন। এমন অবস্থায় দ্রুতই পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়া কোচ হং মিউং-বো।
৩ ঘণ্টা আগে
২৫ জুন মায়ামিতে গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে যখনই নেইমারকে নামালেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি, তখনই গ্যালারিতে শোনা যায় চিৎকার। ৯৮১ দিন পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছেন বলে কথা। এমন উচ্ছ্বাস তো থাকবেই। মাঠে নেমেই সেদিন দর্শকদের অভিনন্দনের জবাব দিয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড।
৩ ঘণ্টা আগে