
রাজধানীতে পৃথক ঘটনায় এক পুলিশ কর্মকর্তার স্ত্রীসহ দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে সবুজবাগের দক্ষিণগাঁও এলাকার একটি ভাড়া বাসা থেকে নিলুফার ইয়াসমিন (২৯) ও গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে ডেমরা বাঁশেরপুল এলাকার একটি বাসা থেকে নাসরিন আক্তার (২৬) নামের দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মৃত নিলুফার ইয়াসমিন কুড়িগ্রাম জেলার রৌমারী থানার বিরিছিল গ্রামের নুর ইসলামের মেয়ে। তাঁর স্বামী আনোয়ার হোসেন বর্তমানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে (জিএমপি) উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত আছেন।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা জানান, দীর্ঘ ১৪ বছর আগে আনোয়ার হোসেনের সঙ্গে নিলুফারের বিয়ে হয়। তাঁদের ঘরে ১০ বছর বয়সী একটি ছেলে ও সাত বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। দক্ষিণগাঁও শাহীবাগ মসজিদের বিপরীত পাশের একটি বাড়ির তৃতীয় তলার ফ্ল্যাটে সন্তানদের নিয়ে ভাড়া থাকতেন নিলুফার। বড় ছেলে আরাফাত একটি আবাসিক মাদ্রাসায় পড়াশোনা করে। স্বামী আনোয়ার হোসেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশে (জিএমপি) উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত আছেন।
এসআই আরও জানান, নিলুফার স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বড় ছেলে মাদ্রাসায় পড়াশোনা ঠিকমতো করত না। এ ছাড়া আর্থিক টানাপোড়েনসহ পারিবারিক বিভিন্ন কারণে নিলুফা দুশ্চিন্তায় ভুগছিলেন। ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৬টার মধ্যে কোনো এক সময়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে দরজা ভেঙে ভেতর থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শায়খ খসরু জানান, খবর পেয়ে গতকাল দিবাগত রাত ৩টার দিকে ডেমরা বাঁশেরপুলে নতুনপাড়ার বাসার দোতলা থেকে নাসরিন আক্তারের মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহ শোয়া অবস্থায় ছিল। এরপর সুরতহাল প্রতিবেদন করে ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এসআই আরও জানান, নাসরিন আক্তার বাঁশেরপুলের ওই বাসায় প্রাইভেট কারচালক স্বামী মো. পলাশের সঙ্গে থাকতেন। রাতে ঘরের জানালার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁসি দেন নাসরিন। দেখতে পেয়ে প্রতিবেশীরা নিজেরাই মরদেহ নামিয়ে নিচে রাখেন। এরপর থানায় খবর দেন। অন্য কোনো ঘটনা আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ছাড়া স্বামী পলাশকে থানায় এনে জিজ্ঞাসা করা হচ্ছে।
মৃত নাসরিন আক্তারের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার রাজাপুর পশ্চিমপাড়া গ্রামে। তাঁর বাবার নাম ইকবাল হোসেন।

দুই দিনের রিমান্ড শেষে মনোয়ারা বেগমকে আদালতে হাজির করে কোতোয়ালি থানা–পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ওয়ালিদ হোসেন তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন দেন। গত শুক্রবার মনোয়ারা বেগমকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়...
১৫ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে জামায়াতের এক এমপির (রংপুর-৬) বিরুদ্ধে টিআর, কাবিখা ও কাবিটার একাধিক প্রকল্পে ভাগনে-ভগ্নিপতি ও নিকট আত্মীয়কে সভাপতি বানিয়ে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। জানা গেছে, চলতি অর্থ বছরে টেস্ট রিলিফ (টিআর) ৩০ লক্ষ...
১৮ মিনিট আগে
লক্ষ্মীপুরের কমলনগরে ভুলুয়া নদীর ওপর প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতুর একাংশ ধসে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে ওই সেতু দিয়ে চলাচলকারী অন্তত ২৬ হাজার পথচারী ভোগান্তিতে পড়েছেন। গর্তটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তাঁরা।
২০ মিনিট আগে
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, ‘বাংলাদেশের ক্রীড়াকে এগিয়ে নিতে ৩০০ ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে। যারা দেশে ক্রীড়া ক্ষেত্রে বড় ভূমিকা রাখছেন তাদেরকে ভাতা প্রদান করা হচ্ছে। এ ছাড়া ক্রীড়া কার্ড আরও ২০০ বাড়িয়ে ৫০০ তে উন্নীত করা হবে।’ আজ রোববার বিকেলে গাজীপুরের সফিপুরে আনসার...
২৩ মিনিট আগে