
প্রাণপণে লড়েও হংকংকে হারাতে পারল না বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ গতকাল ম্যাচটা হেরে গেছে ৪-৩ ব্যবধানে। ম্যাচ শেষে হামজা চৌধুরীর অঝোরে কান্নার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল। তবু ২৮ বছর বয়সী বাংলাদেশি এই মিডফিল্ডার মনে করেন, দল অনেক উন্নতি করেছেন।
জাতীয় স্টেডিয়ামে গতকাল ১৩ মিনিটে ফ্রি কিক থেকে অসাধারণ এক গোল করে বাংলাদেশকে শুরুতেই লিড এনে দেন হামজা। তাঁর এই গোলের পর গ্যালারিতে দেখা যায় বাঁধভাঙা উচ্ছ্বাস। এরপরই বাংলাদেশের ছন্দপতন। হংকং তিন গোল দিয়ে বসলে ৩-১ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। শেষ মুহূর্তে শেখ মোরসালিন, শমিত শোমের গোলে সমতায় ফিরলেও রাফায়েল মার্কিসের শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ হয় স্বাগতিকদের। ম্যাচ শেষে চোখের অশ্রু ধরে রাখা যেন কষ্ট হয়ে গিয়েছিল হামজার কাছে। আবেগতাড়িত অবস্থাতেই সম্প্রচারকারী চ্যানেল টি-স্পোর্টসকে বাংলাদেশের অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার বলেন, ‘এই ম্যাচটা যে পর্যায়ে ছিল...বুঝতে পারছি না ন্যুনতম এক পয়েন্টও হাতছাড়া হলো কীভাবে। বললে সেটা ভাঙা রেকর্ডারের মতো মনে হতে পারে। কিন্তু আমরা দারুণ উন্নতি করেছি। ভালোই খেলেছি মনে করি।’
এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ ৩ ম্যাচ খেলে একটি ড্র করেছে। হেরেছে ২ ম্যাচ। হামজা-শমিতদের পয়েন্ট ১। তারা এখন চার দলের মধ্যে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। ৭, ৫ ও ২ পয়েন্ট নিয়ে এক, দুই ও তিনে অবস্থান করছে হংকং, সিঙ্গাপুর ও ভারত। এশিয়ান কাপের মূল পর্বে খেলা অনেকটাই শেষ বাংলাদেশের। এখন হাতে থাকা তিন ম্যাচ তো জিততে হবেই। তাকিয়ে থাকতে হবে অন্যান্যদের ফলের দিকে।
বাংলাদেশের পরের ম্যাচ ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে। এবার বাংলাদেশকে আতিথেয়তা দেবে হংকং। গতকালের হার ভুলে এখন সামনে চোখ হামজার। বাংলাদেশের এই ডিফেন্সিভ মিডফিল্ডার সম্প্রচারকারী চ্যানেল টি-স্পোর্টসকে বলেন, ‘পাঁচ দিন পরই আমাদের আরেকটা ম্যাচ খেলতে হবে। পরের তিনটা ম্যাচ জিততে হবে। এটা (হংকংয়ের কাছে হার) ফুটবলেরই অংশ।’
বাংলাদেশ একবার গোল হজম করলে নিয়মিত গোল হজম করার ঘটনা অনেক পুরোনো। তবে অতীতে বড় ব্যবধানে হারলেও গতকালের ম্যাচে সেটা হয়নি। শমিতের মতে বাংলাদেশ ফুটবলে অনেক উন্নতি করেছে এবং সামনে আরও ভালো করবে। সম্প্রচারকারী চ্যানেল টি-স্পোর্টসকে শমিত বলেন, ‘আগে চিন্তাও করা যেত না ১-৩ গোলে পিছিয়ে থেকেও দল এভাবে ঘুরে দাঁড়াবে। আমরা গতকাল সেটা করতে পেরেছি। এটা একটা ইতিবাচক ব্যাপার। সতীর্থদের অনেক প্যাশন আছে। দলের ভিত্তি এটা। এখান থেকে আমরা শিখব।’
জাতীয় স্টেডিয়ামে গতকাল বাংলাদেশের গোল তিনটি করেছেন হামজা চৌধুরী, শেখ মোরসালিন ও শমিত। এদিকে হংকংয়ের মেরকিয়েস হ্যাটট্রিক করেছেন। দলের অপর গোল করেছেন এভেরতন কামারগো। বাংলাদেশ-হংকং ম্যাচ শেষে শমিতের কাভালরি এফসি, হামজার লেস্টার সিটি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছে। বাংলাদেশের জার্সিতে হামজা এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ২ গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন এক গোলে।

মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
২১ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
১ ঘণ্টা আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
১ ঘণ্টা আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
১ ঘণ্টা আগে