
৩৯ থেকে ৪০-এ উঠতে ক্রিস্টিয়ানো রোনালদোর আর বেশি সময় বাকি নেই। পর্তুগিজ তারকার ৪০ বছর পূর্ণ হচ্ছে আগামীকাল। জন্মদিনের আগে নিজেকেই নিজে দিলেন উপহার। উদযাপনেও এনেছেন ভিন্নতা।
রিয়াদের আল-আওয়াল পার্কে গত রাতে আল নাসরের প্রতিপক্ষ ছিল আল ওয়াসল। এএফসি চ্যাম্পিয়নস লিগে ‘বি’ গ্রুপের ম্যাচটিতে জোড়া গোল করেন রোনালদো। নিজের প্রথম গোল ৪৪ মিনিটে পেনাল্টি থেকে করেন পর্তুগিজ তারকা ফরোয়ার্ড। ৭৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। সাদিও মানের ক্রস থেকে দুর্দান্ত এক হেডে লক্ষ্যভেদ করেন রোনালদো। জন্মদিনের আগে জন্মদিন রাঙিয়ে ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে ভিন্ন রকম এক উদযাপন করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। নতুন এই উদ্যাপনের সময় প্রথমে বিমান ওড়ার মতো ভঙ্গিতে হাত ওপরে তোলেন। পরবর্তীতে হাত নিচে নামিয়ে আনেন ৩৯ বছর বয়সী এই তারকা। সামাজিক মাধ্যমে তাঁর এই উদযাপনের ছবি এরই মধ্যে ভাইরাল।
Ronaldo celebration 💛 pic.twitter.com/UlDBWWVpub
— Ali (@11l_p) February 3, 2025
রোনালদোর জোড়া গোলের দিনে আল নাসর জিতেছে ৪-০ গোলে। ২৫ ও ৮৮ মিনিটে দলটির বাকি দুই গোল করেছেন আলী আলহাসান ও মোহামেদ আল-ফাতিল। জয়ের পর উদযাপনের কিছু মুহূর্ত পোস্ট করেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ড ক্যাপশন দিয়েছেন, ‘২ গোল এবং জয়।’ ম্যাচের শেষে দুইটা ফুটবলের ইমোজি বসিয়েছেন রোনালদো। ৪-০ গোলের জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের তিনে এখন আল নাসর। ৭ ম্যাচে ৫ জয়, ১ হার ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ১৬।

আল ওয়াসলের বিপক্ষে জোড়া গোল করায় পেশাদার ক্যারিয়ারে রোনালদোর গোলসংখ্যা এখন ৯২৩। হাজারতম গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে এখনো ৭৭ গোল পেছনে তিনি। যেভাবে এগোচ্ছেন, তাতে পর্তুগিজ ফরোয়ার্ডের কাছে এই লক্ষ্য অর্জন করা অসম্ভব কিছু নয়।

আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে গোলের পর গোল করে চলেছেন লিওনেল মেসি। ভেঙেচূড়ে দিচ্ছেন অজস্র রেকর্ড। শিরোপাতেও তাঁর শোকেস টইটুম্বুর। বয়স ৩৮ ছাড়িয়ে ৩৯ হবে এক মাস পরই। কিন্তু তাঁর পারফরম্যান্স দেখে তো বোঝার উপায় নেই। হামজা চৌধুরীর চোখে আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড রীতিমতো অপ্রতিরোধ্য।
১০ ঘণ্টা আগে
‘রাগ করলা’ সংলাপটি সামাজিক মাধ্যমে এখন ভাইরাল। বাংলাদেশের এক অভিনেতার এই সংলাপ দিয়ে নেটিজেনরা অনেক মজাদার কন্টেন্ট তৈরি করছে। ফিফাও যুক্ত হয়ে গেল এই ট্রেন্ডের সঙ্গে। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা এবার বাংলাদেশে বহুল প্রচলিত সংলাপ ব্যবহার করে নেইমারকে নিয়ে একটি ছবি পোস্ট করেছে।
১১ ঘণ্টা আগে
পাকিস্তান সিরিজ জয়ের পর একের পর এক সুখবর পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট চ্যাম্পিয়নশিপে (২০২৫-২৭ চক্র) পয়েন্ট টেবিলে ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে আসা, প্রথমবারের মতো আইসিসি র্যাঙ্কিংয়ে সাত নম্বরে অবস্থান করা—সবই নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাসদের দল হিসেবে পারফরম্যান্স করার ফসল। ত
১২ ঘণ্টা আগে
২০২৫ সালের ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের পর তামিম ইকবাল ও সমমনা সংগঠকেরা আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদকে অবৈধ দাবি করেছিলেন। তামিমরা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে চিঠিও দিয়েছিলেন। যার পরিপ্রেক্ষিতে এনএসসি নতুন অ্যাডহক কমিটি করেছে তামিমকে সভাপতি করে। এ
১৩ ঘণ্টা আগে