ঢাকা: ক্রিস্টিয়ান এরিকসেন এখনো হাসপাতালে। তবে কাল তাঁর দল ডেনমার্ককে ঠিকই মাঠে নামতে হয়েছিল। কোপেনহেগেনে বেলজিয়ামের মুখোমুখি হয়েছিল ডেনমার্ক। মাঠে না থেকেও ছিলেন এরিকসেন। ম্যাচের দশ মিনিটের সময় এরিকসেনের সুস্থতা কামনায় দুই দলের খেলোয়াড়েরা কিছুক্ষণ খেলা বন্ধ রেখেছিলেন।
কোপেনহেগেনে ১২ জুন ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচে হঠাৎ মাঠে অজ্ঞান হয়ে পড়েছিলেন এরিকসেন। কিছুটা সুস্থ হলেও এখনো হাসপাতালেই আছেন এই ডেনমার্ক মিডফিল্ডার। কাল বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে তাই এরিকসেনের দ্রুত সুস্থতা কামনায় কছুক্ষণ ম্যাচ বন্ধ রাখার কথা আগেই জানানো হয়। এরিকসেনের জার্সি নম্বরের সঙ্গে মিল রেখে রেফারি জর্ন কুইপার ম্যাচের ১০ মিনিটের মাথায় খেলা বন্ধ করেন। দুই দলের খেলোয়াড়েরা এরিকসেনের দশ নম্বর জার্সি সামনে রেখে তাঁকে মনে করেছিলেন।
প্রথমে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হেরেই মাঠ ছাড়তে হয়েছে ডেনমার্ককে। হারলেও দারুণ একটা ম্যাচই উপহার দিয়েছেন ড্যানিশরা। ম্যাচ শেষে কোচ কাসপার হুলমান্দ বলেছেন, ‘আমরা বুঝতে পারছি এখন তোমার (এরিকসেন) কঠিন সময় যাচ্ছে। আমাদের খেলা এখনো শেষ হয়নি। তুমি সুস্থ হয়ে মাঠে এসো। আমাদের এখনো রাশিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনা আছে।’

এনসিসিআইএর চলমান তদন্ত নিয়ে প্রকাশ্যে কথা বলতে চেয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনুমতি পাননি তিনি। দুইবার আবেদন করেও প্রত্যাখ্যাত হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। প্রতিবেদনে এমনটাই জানিয়েছে জিও নিউজ।
৮ মিনিট আগে
১৬ দিনের ফিফা উইন্ডো শুরু আজ। যেটাকে অনেকে বলেন আন্তর্জাতিক বিরতিও। এ সময় ক্লাব ফুটবল বন্ধ থাকে। ফুটবলাররা নিজ নিজ দলের হয়ে খেলতে ব্যস্ত থাকেন। এবারের এই বিরতিতে হামজা চৌধুরী-লিওনেল মেসি-ভিনিসিয়ুস জুনিয়রদের পারফরম্যান্স উপভোগ করবেন ফুটবলপ্রেমীরা।
১৯ মিনিট আগে
পাকিস্তান ক্রিকেট দলকে তো এমনি এমনি ‘আনপ্রেডিক্টেবল’ বলা হয় না। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি অধিনায়ক-কোচ পরিবর্তন এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভেতরেও রদবদল হয় হুটহাট করেই। এ কারণেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলের অধিনায়ক হতে চান না বলে কদিন আগে উল্লেখ করেছিলেন শাদাব খান।
১ ঘণ্টা আগে
রেকর্ড আর লিওনেল মেসি যেন একে অপরের পরিপূরক। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক কীর্তি গড়ে চলেছেন তিনি। চোখধাঁধানো গোলে মুগ্ধ করছেন ৩৯ বছর বয়সী মেসি। আজ আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড ভেঙে দিয়েছেন ব্রাজিলের এক ফুটবলারের রেকর্ড।
২ ঘণ্টা আগে