
মেলবোর্ন টেস্টে যশস্বী জয়সওয়ালের আউট নিয়ে রীতিমতো তোলপাড় হয়েছে ক্রিকেট বিশ্বে। সে রেশ না কাটতেই সিডনি টেস্টের প্রথম দিন বিরাট কোহলিকে নিয়ে নতুন বিতর্ক। দুটো ঘটনার সঙ্গেই জড়িয়ে বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের। মেলবোর্ন টেস্টে ছিলেন থার্ড আম্পায়ার, সিডনি টেস্টে অনফিল্ড আম্পায়ার।
বিতর্কের ঘটনা ভারতের ইনিংসের অষ্টম ওভারে। ৭.৪ ওভারে ১৭ রানে ২ উইকেট হারায় অতিথিরা। উইকেটে এসে স্কট বোল্যান্ডের করা ওভারে প্রথম বলে খোঁচা মারেন কোহলি। ব্যাট ছুঁয়ে দ্বিতীয় স্লিপে থাকা স্টিভেন স্মিথ ডান দিকে ঝাঁপিয়ে লুফে নেওয়ার চেষ্টা করেন, তবে হাতে পুরোপুরি জমাতে পারেননি। বল স্মিথের হাত থেকে চলে যায় গালিতে থাকা মানার্স লাবুশেনের কাছে। তিনি বল হাতে জমা করেন। আউটের আবেদন জানিয়ে উদ্যাপন শুরু করেন অজি ক্রিকেটাররা।
কোহলি তখন ঠায় দাঁড়িয়ে, মাঠের দুই আম্পায়ার সৈকত ও মাইকেল গফ সিদ্ধান্তের জন্য থার্ড আম্পায়ার জোয়েল উইলসনের শরণাপন্ন হন। উইলসন বিভিন্ন কোণ থেকে দেখার পর কোহলিকে দিয়েছেন নট-আউট। স্মিথ বল হাতে জমা করার আগে মাটি ছুঁয়েছে বলে জানালেন টিভি আম্পায়ার।
উইলসন নট-আউট দিলে হতাশ হন স্মিথ। পরে লাঞ্চ বিরতিতে ফক্স স্পোর্টসকে স্মিথ বলেন, ‘শতভাগ (ক্যাচ ছিল)। অস্বীকার করার কোনো উপায় নেই, শতভাগ (আউট)। তবে আম্পায়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। আমাদের সেটাই মানতে হচ্ছে।’
বিতর্কিত নট-আউট নিয়ে ব্যাখ্যা দিয়েছে আইসিসি। তাদের অফিশিয়াল সাইটে এক বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘তৃতীয় আম্পায়ার জোয়েল উইলসন এমসিসি আইনের ৩৩ ধারা অনুযায়ী ‘ফেয়ার ক্যাচ’ বিষয়ে নিশ্চিত হননি, যার ফলে কোহলিকে নট-আউট ঘোষণা করা হয়েছে।’
এই দফায় বাঁচলেও ইনিংস লম্বা করতে পারেননি কোহলি। ৬৯ বলে ১৭ রান করে বোল্যান্ডের বলেই স্লিপে ক্যাচ দেন। অভিষিক্ত বিউ ওয়েবস্টার নিয়েছেন সেই ক্যাচটি।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
১১ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১২ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১৩ ঘণ্টা আগে