
পাকিস্তানের হয়ে গত নভেম্বরেই টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে উসমান তারিকের। এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুকে তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০০৯ সালের চ্যাম্পিয়নদের স্পিন আক্রমণের প্রধান ভরসা তারিক। ভারতের বিপক্ষে তাঁকে ট্রাম্প কার্ড বলেই মনে করছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা।
এখন পর্যন্ত খেলা ৪ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন তারিক। ওভারপ্রতি খরচ করেছেন ৫.৯৩ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে পাকিস্তানের একাদশে ছিলেন না। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২৭ রানে ৩ উইকেট নেন তিনি। এমন দারুণ পারফরম্যান্সের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে তাঁকে নিয়ে ভারতের ক্রিকেটারদের সতর্ক করে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিংদের আরও বেশ কিছু সাবেক ক্রিকেটাররা।
‘এ’ গ্রুপের ম্যাচের আগামীকাল কলম্বোতে ভারতের বিপক্ষে খেলতে নামবে পাকিস্তান। তার আগে আজ সংবাদ সম্মেলনে সালমান বলেন, ‘আমাদের কাছে সব খেলোয়াড়ই সমান। আপনারাই উসমান তারিককে এত বড় করে তুলেছেন। আমাদের দলে যেমন ১৫ জন খেলোয়াড় আছে, উসমানও তাদের একজন। আর সত্যি বলতে, সে গত কয়েক মাস ধরে খুব ভালো বোলিং করছে। পাকিস্তানের হয়ে খেলার আগে যে লিগ ক্রিকেটে সে খেলেছে, সেখানেও দারুণ বোলিং করেছে। তাই হ্যাঁ, তাকে আমাদের ট্রাম্প কার্ড বলা যেতে পারে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ভারতের বিপক্ষে আট ম্যাচের সাতটিতেই হেরেছে পাকিস্তান। অতীতে না ভেবে এবার দারুণ কিছুর অপেক্ষায় আছেন সালমান, ‘ইতিহাস আমরা বদলাতে পারি না। বিশ্বকাপে ভারতের বিপক্ষে আমাদের রেকর্ড ভালো নয়। তবে এবার আমরা আরও ভালো পারফরম্যান্স করার চেষ্টা করব।’
ছন্দে নেই বাবর আজম। তবে সাবেক অধিনায়কের ফর্ম নিয়ে ভাবছেন না সালমান, ‘বাবর আজমের ফর্ম আমাদের জন্য কোনো দুশ্চিন্তার বিষয় নয়। সে নিয়মিত রান করছে। আশা করি কালও রান করবে এবং আমাদের সাহায্য করবে। আমরা ব্যাটিং পজিশনে খুব বেশি পরিবর্তন আনতে চাই না।’
টসের দিকে না তাকিয়ে মাঠে নিজেদের কাজটা ভালোভাবে করতে চান সালমান। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি না টসই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে। শেষ পর্যন্ত আপনি টস জিতুন বা হারুন—ম্যাচ জিততে হলে ভালো ক্রিকেট খেলতেই হবে। টস জিতে যদি ভালো ক্রিকেট না খেলেন, বা টস হেরে ভালো ক্রিকেট না খেলেন—তাতে কোনো পার্থক্য হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি কীভাবে ক্রিকেট খেলছেন। তাই আমি মনে করি, আগামীকাল ক্রিকেটটাই আসল বিষয় হবে। টস শুধু ম্যাচ শুরুর একটা মাধ্যম। জিততে হলে আপনাকে ভালো ক্রিকেট খেলতে হবে এবং প্রায় ৪০ ওভার ধরে নিজের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করতে হবে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের ধাক্কা সামলে জয়ে ফিরল ইংল্যান্ড। শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে হ্যারি ব্রুকের দল। স্কটিশদের দেওয়া ১৫৩ রানের লড়াকু লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড শুরুতে বিপদে পড়লেও টম ব্যান্টনের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে। ইংল্যান্ডের জয়ের ম্যা
২ ঘণ্টা আগে
অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আকাঙ্ক্ষিত ভারত-পাকিস্তান লড়াই মাঠে গড়াবে আগামীকাল। কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। দর্শকপ্রিয় ম্যাচটি সামনে রেখে সতীর্থদের চাপমুক্ত থাকার পরামর্শ দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বা
২ ঘণ্টা আগে
ভারত-পাকিস্তান লড়াই ঘিরে যেমনটা হয় আরকি, এবারও কোনো ব্যতিক্রম হচ্ছে না। স্বাভাবিকভাবেই উঠে আসছে ‘নো হ্যান্ডশেক’ বিতর্ক। গত সেপ্টেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপে পাকিস্তানের কারও সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও কি একই চিত্র দেখা যাবে? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।
৩ ঘণ্টা আগে