
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের ধাক্কা সামলে জয়ে ফিরল ইংল্যান্ড। শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে হ্যারি ব্রুকের দল। স্কটিশদের দেওয়া ১৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড শুরুতে বিপদে পড়লেও টম ব্যান্টনের ব্যাটে চড়ে জয় নিশ্চিত করে।
ইংল্যান্ডের জয়ের ম্যাচে রেকর্ড গড়েছেন জস বাটলার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিত শর্মাকে পেছনে ফেলে এখন বলের হিসাবে দ্রুততম ৪ হাজার রানের মালিক ইংলিশ এই ব্যাটার।
ইডেনে ১৫৩ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই বড় ধাক্কা খায় ইংলিশরা। প্রথম ওভারেই ফিল সল্ট মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন। দলীয় ১৩ রানে ৩ রান করে আউট হন জস বাটলারও। তবে আউট হওয়ার আগেই টি-টোয়েন্টি ক্রিকেটে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। এই উচ্চতায় পৌঁছাতে বাটলার খরচ করেছেন মাত্র ৩ হাজার ৬৯০ বল, যেখানে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মার লেগেছিল ৩ হাজার ৮৬০ বল। ফলে রোহিতকে দ্বিতীয় স্থানে ঠেলে দিয়ে দ্রুততম ৪ হাজারি ক্লাবে প্রবেশ করলেন বাটলার।
শুরুর এই বিপর্যয় সামাল দেন জ্যাকব বেথেল ও টম ব্যান্টন। দুজনের ৬৬ রানের জুটিতে ম্যাচে ফেরে ইংল্যান্ড। বেথেল ৩২ ও অধিনায়ক হ্যারি ব্রুক ৪ রান করে দ্রুত বিদায় নিলে আবারও কিছুটা অস্বস্তি তৈরি হয়। তবে এক প্রান্ত আগলে রেখে ৪ চার ও ৩ ছক্কায় ৪১ বলে অপরাজিত ৬৩ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন টম ব্যান্টন। তাকে যোগ্য সঙ্গ দেন স্যাম কারান ও উইল জ্যাকস। স্কটল্যান্ডের পক্ষে মার্ক ওয়াট বাদে সব বোলারই একটি করে উইকেট শিকার করেন।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে রিচি বেরিংটনের লড়াকু ইনিংসে ভর করে ১৫২ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। বেরিংটন সর্বোচ্চ ৪৯ রান করেন এবং মাইকেল জোন্স খেলেন ৩৩ রানের ইনিংস। মাঝপথে ৭১ রানের জুটিতে প্রতিরোধ গড়লেও শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে ১৯.৪ ওভারে অলআউট হয়ে যায় স্কটিশরা। ইংল্যান্ডের পক্ষে আদিল রশিদ ৩টি এবং জোফরা আর্চার ও লিয়াম ডসন ২টি করে উইকেট নেন। এই জয়ে ৩ ম্যাচে ২ জয় ও ১ হার নিয়ে টুর্নামেন্টে টিকে রইল ইংল্যান্ড।

বোলারদের কাছে রীতিমতো আতঙ্ক ছিলেন ক্রিস গেইল। চার-ছক্কা মেরে প্রতিপক্ষ দলকে ছন্নছাড়া করে দিতেন চোখের পলকেই। আইপিএল, বিপিএলসহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ছিল তাঁর পদচারণা। ইউনিভার্স বস নামে পরিচিত এই ক্যারিবীয় কিংবদন্তি এবার নিজেই একটি দল কিনেছেন।
২২ মিনিট আগে
বয়স মাত্র ২২ বছর। এই অল্প বয়সে টেনিস কোর্টে যেভাবে রাজত্ব করে চলেছেন কার্লোস আলকারাজ, তা রীতিমতো বিস্ময়কর। এবার তিনি জিতেছেন লরিয়াসের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার। এই পুরস্কার জয়ের স্বপ্ন স্প্যানিশ টেনিস তারকা দেখেছিলেন তিন বছর আগেই।
১ ঘণ্টা আগে
২০০২ সালে জার্মানিকে হারিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটির ইতিহাসে সেটাই সবশেষ কোনো বিশ্বকাপ। তবে গত ২০ বছরে হেক্সা পূর্ণ করতে পারেনি সেলেসাওরা। এবার তাদের চ্যাম্পিয়ন হওয়ার উপযুক্ত সময় মনে করছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফু।
২ ঘণ্টা আগে
সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস—এবারের আইপিএলে দুই দলেরই পয়েন্ট ৬। তবে নেট রানরেটের কারণে হায়দরাবাদ পয়েন্ট টেবিলের চারে। পাঁচে অবস্থান করছে হায়দরাবাদ। আজ দুই দলের যেকোনো এক দল জিতলেই সেরা চারে অবস্থান পোক্ত করবে। বাংলাদেশ সময় রাত ৮টায় হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শুরু হবে দিল্লি-হায়দ
২ ঘণ্টা আগে