
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতকাল দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান ম্যাচ ছিল রোমাঞ্চে ভরপুর। ডাবল সুপার ওভারের ম্যাচটিতে প্রাণপণে লড়েও হেরে গিয়েছে আফগানরা। হারের পর আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ নবিকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। জরিমানার পাশাপাশি জুটেছে ডিমেরিট পয়েন্টও।
নবিকে শাস্তি দেওয়ার কথা আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে আইসিসি। ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আফগান এই ক্রিকেটারের নামের পাশে জুটেছে একটি ডিমেরিট পয়েন্টও। আইসিসির আচরণবিধির এক নম্বর ধারা ভঙ্গের দায়ে এমন কঠিন শাস্তি পেয়েছেন তিনি।
আইসিসির খেলোয়াড় ও সাপোর্টিং স্টাফদের আচরণবিধির ২.৪ অনুচ্ছেদ ভঙ্গেরও অভিযোগ উঠেছে নবির বিরুদ্ধে। এই অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারের সিদ্ধান্ত অবমাননা করলে জরিমানা-ডিমেরিট পয়েন্টের মতো কঠিন শাস্তি দেওয়ার বিধান রয়েছে। গত ২৪ মাসে এই প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন তিনি। মাঠের দুই আম্পায়ার জয়ারামান মদনগোপাল, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও তৃতীয় আম্পায়ার নিতিন মেনন, চতুর্থ আম্পায়ার কেএন অনন্তপদ্মনবন অভিযোগ দায়ের করেছেন। ম্যাচ রেফারি ডেভিড গিলবার্ট শাস্তি দিয়েছেন নবিকে। আফগান এই অভিজ্ঞ ক্রিকেটার দোষ স্বীকার করায় আর কোনো শুনানির প্রয়োজন হয়নি।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সঙ্গে গতকাল আফগানিস্তানের ব্যাটিং ইনিংসের সময় নবির বাকবিতণ্ডা হয়েছিল। ইনিংসের ১৪তম ওভারে বোলিং করতে আসছিলেন প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিদি। নবি তখন এনগিদিকে রিস্ট ব্যান্ড খুলতে বলছিলেন। কারণ, এনগিদির হাতে রিস্ট ব্যান্ডের কারণে আফগান ব্যাটারের বল দেখতে অসুবিধা হচ্ছিল। আম্পায়াররা এসে হস্তক্ষেপ করলেও যখন সমাধান হচ্ছিল না, তখন এগিয়ে এসেছিলেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম।
আইসিসির আচরণবিধির এক নম্বর ধারা ভঙ্গের সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার। সর্বোচ্চ শাস্তি ৫০ শতাংশ জরিমানা। পাশাপাশি এক অথবা দুই ডিমেরিট পয়েন্ট যোগ হতে পারে। গতকাল যে এনগিদির সঙ্গে নবির ঝগড়া হচ্ছিল, তাঁর বলেই আউট হয়েছেন আফগান ব্যাটার। ইনিংসের ১৬তম ওভারের প্রথম বলে নবিকে ফেরান এনগিদি। ১৮৮ রানের লক্ষ্যে নেমে আফগানিস্তান ১৯.৪ ওভারে ১৮৭ রানে গুটিয়ে যায়। টাই হওয়ার পর ডাবল সুপারে গড়ানো ম্যাচে শেষ হাসি হেসেছে দক্ষিণ আফ্রিকা। ১৯ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে এটাই প্রথম ডাবল সুপারে গড়ানো ম্যাচ।

সব ধরনের অনিশ্চয়তা, শঙ্কা ছাপিয়ে ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসায় হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) চেয়েছে, উপমহাদেশের বোর্ড প্রধানেরা যেন দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ মাঠে বসে উপভোগ করেন। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)
১ ঘণ্টা আগে
নেইমারের মতো চোটে পড়ে এখন বারবার খবরের শিরোনাম হচ্ছেন লিওনেল মেসি। মাঠে মেসি দারুণ ছন্দে থাকলেও চোটে পড়ায় সাম্প্রতিক সময়ে অনেক ম্যাচ মিস করেছেন আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার। গত রাতে ভক্ত-সমর্থকদের দুঃসংবাদ দিয়েছেন তিনি। কবে মেসি মাঠে ফিরতে পারবেন, তা নিয়ে নিশ্চিত হওয়ার মতো কোনো তথ্য পাওয়া যায়নি
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর এক সপ্তাহের মধ্যেই জমে উঠেছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতকাল আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচের নিষ্পত্তি হয়েছে ডাবল সুপার ওভারে। এর আগে ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরুর প্রথম দিন নেদারল্যান্ডসের বিপক্ষে পাকিস্তানের জিততে ঘাম ছুটে গিয়েছিল। পরের দিন
৩ ঘণ্টা আগে
বিপরীত অবস্থা থেকে আজ মুখোমুখি হচ্ছে ভারত-নামিবিয়া। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারত জয় দিয়ে শুরু করলেও নামিবিয়া হোঁচট খেয়েছে নিজেদের প্রথম ম্যাচেই। সুপার এইটে উঠতে নামিবিয়া যখন ‘ডু-অর-ডাই’ অবস্থায়, সেই মুহূর্তে তারা স্বাগতিকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে।
৪ ঘণ্টা আগে