
বিপরীত অবস্থা থেকে আজ মুখোমুখি হচ্ছে ভারত-নামিবিয়া। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারত জয় দিয়ে শুরু করলেও নামিবিয়া হোঁচট খেয়েছে নিজেদের প্রথম ম্যাচেই। সুপার এইটে উঠতে নামিবিয়া যখন ‘ডু-অর-ডাই’ অবস্থায়, সেই মুহূর্তে তারা স্বাগতিকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মুখোমুখি হবে ভারত-নামিবিয়া। ম্যাচের আগের দিন নামিবিয়ার প্রতিনিধি হয়ে অধিনায়ক গেরহার্ড ইরাসমাস সাংবাদিকদের কাছে ভারতকে নিয়ে অভিযোগ করেছেন। ভারত অনুশীলনের বেশি সুযোগ পেলেও নামিবিয়া তা পায়নি বলে দাবি ইরাসমাসের। নামিবিয়া অধিনায়ক বলেন, ‘এই ম্যাচের (ভারত-নামিবিয়া) আগে আমাদের রাতের অনুশীলন করার সুযোগ হয়নি। জানি না এর কারণ কী। আমার ধারণা ভারত দুটি অনুশীলন সেশন পেয়েছে।’
আইসিসির পূর্ণ সদস্যের শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডকে হারানোর অভিজ্ঞতা রয়েছে নামিবিয়ার। যার মধ্যে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভিক্টোরিয়ার জিলংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ৫৫ রানে জিতে অঘটন ঘটিয়েছিল নামিবিয়া। ভারতের চেয়ে যোজন যোজন পিছিয়ে থাকলেও হুংকার ছুড়েছেন ইরাসমাস। ভারত-ম্যাচের আগে গতকাল সাংবাদিকদের নামিবিয়া অধিনায়ক বলেন, ‘কানাডাকেও দেখলাম রাতে অনুশীলন করতে। যেভাবে তারা চাচ্ছে সবকিছু হচ্ছে। তবে আমরা নামিবিয়ার মতো করে দেখিয়ে দেব। আমরা লড়াই করে যাব।’
টি-টোয়েন্টিতে নামিবিয়া এখন পর্যন্ত দুটি দিবারাত্রির ম্যাচ খেলেছে। এই দুই ম্যাচই হয়েছে অস্ট্রেলিয়ায় ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে। বড় টুর্নামেন্ট না এলে নামিবিয়া যে দিবারাত্রির ম্যাচ খেলার সুযোগ পায় না, সেটা এই পরিসংখ্যানেই স্পষ্ট। ইরাসমাস বলেন, ‘নামিবিয়ায় আমাদের দিবারাত্রির ম্যাচ খেলার সুযোগ হয় না। অবকাঠামোগত দিক থেকে আমাদের জন্য চ্যালেঞ্জিং। নেপাল প্রিমিয়ার লিগ, আইএল টি-টোয়েন্টি ও বিশ্বকাপে যেসব ক্রিকেটারদের খেলার সুযোগ রয়েছে, তাদের ফ্লাডলাইটের অধীনে অনুশীলনের সুযোগ থাকে না।’
দুই ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে পাকিস্তান। দুই ম্যাচে এক জয় ও এক হারে নেদারল্যান্ডসের পয়েন্ট ২। ভারতেরও পয়েন্ট ২। তবে নেট রানরেটের কারণে গ্রুপের পয়েন্ট তালিকার দুইয়ে অবস্থান করছে ভারত। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতের নেট রানরেট +১.৪৫০। +০.৩৫৬ নেট রানরেট নিয়ে তিনে ডাচরা। গ্রুপের অপর দুই দল নামিবিয়া-যুক্তরাষ্ট্র এখনো জয়ের দেখা পায়নি। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের বিপক্ষে খেলে দুটিতেই হেরেছে যুক্তরাষ্ট্র।

মাদ্রিদের পশ্চিম সিয়েরা অঞ্চলের পুনর্গঠন তহবিলে মেসির এই অনুদানের বিষয়টি প্রকাশ করেছেন মাদ্রিদের আঞ্চলিক প্রেসিডেন্ট ইসাবেল দিয়াজ আয়ুসো। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘লিওনেল মেসি মাদ্রিদের পশ্চিম সিয়েরা অঞ্চলের পুনর্গঠনের জন্য ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন। আমরা তার
১ ঘণ্টা আগে
কয়েকটি আঞ্চলিক সংস্থার বিরোধিতার মুখে ফিফার বাণিজ্যিক ও ইভেন্ট পরিচালনা কার্যক্রমে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা প্রত্যাহার করতে বাধ্য হন ইনফান্তিনো। বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠার পাশাপাশি এই ঘটনার জেরে তাঁর নেতৃত্বও এখন প্রশ্নের মুখে।
২ ঘণ্টা আগে
এমের্স ফায়ের স্থলাভিষিক্ত হলেন রেনার্ড। ২০২৬ বিশ্বকাপের নকআউট খেলেছে আইভোরি কোস্ট। শেষ ৩২-এ নরওয়ের কাছে হেরে বিদায় নেয় আফ্রিকার দলটি। এরপর আর ফায়ের সঙ্গে চুক্তি নবায়ন করেনি দেশটির ফুটবল ফেডারেশন।
২ ঘণ্টা আগে
পোর্ট অব স্পেন টেস্টে লিড নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এরপরও স্বস্তিতে থাকার উপায় নেই স্বাগতিকদের। দারুণ বোলিংয়ে তাদের ওপর ছড়ি ঘুরাচ্ছে পাকিস্তান। তৃতীয় দিন শেষে চালকের আসনের বাবর আজমের দল।
৩ ঘণ্টা আগে