
জাহানারা আলমের উত্থাপিত যৌন নিপীড়ন নিয়ে আলোচনা কম হয়নি। ৮ নভেম্বর তদন্ত কমিটি গঠনের প্রায় দুই মাস পর তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই তদন্ত প্রতিবেদন নিয়ে সন্তুষ্ট হতে পারছেন না বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।
আইনি পরামর্শক প্রতিষ্ঠান ‘মাহবুব অ্যান্ড কোম্পানি’ আজ এক বিবৃতিতে বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ প্রকাশের কথা জানিয়েছে। এ কথা জানায়। অভিযোগকারী হিসেবে তদন্তের ফল নিয়ে বিসিবি আনুষ্ঠানিকভাবে তাঁকে কিছুই জানায়নি বলে দাবি করেছেন জাহানারার আইনজীবীরা। এমনকি প্রতিবেদনের কোনো কপিও জাহানারাকে পাঠানো হয়নি বলে উল্লেখ করেছে মাহবুব অ্যান্ড কোম্পানি। বিবৃতিতে বলা হয়েছে, ‘যৌন হয়রানি, প্রতিশোধমূলক আচরণ ও গোপনীয়তা লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগের ক্ষেত্রে এ ধরনের গোপনীয়তায় আমরা হতাশ। তদন্ত নিয়ে জাহানারা স্বস্তি বোধ করলেও স্বচ্ছতা না থাকায় জাহানারা হতাশ।’
বিসিবির কাছে ইমেইলের মাধ্যমে তদন্ত প্রতিবেদন বিষয়ে স্পষ্ট কিছু জানতে চাওয়া হলেও এই প্রতিবেদন বর্তমানে লিগ্যাল টিম পর্যালোচনা করছে। তবে তিনি আদৌ এই প্রতিবেদন পাবেন কি না, সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি বলে উল্লেখ করেছে মাহবুব অ্যান্ড কোম্পানি।
নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের ৮ নভেম্বর তদন্ত কমিটি গঠন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের কাজ ছিল ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া। সেটা না পারার পর সময়সীমা বাড়িয়ে ২০ ডিসেম্বর করা হয়। কালক্ষেপণ করতে করতে অবশেষে ২ ফেব্রুয়ারি বিসিবির কাছে তদন্ত প্রতিবেদন এসে জমা পড়েছে।
জাহানারার অভিযোগের প্রেক্ষিতে তদন্তে কী পাওয়া গেছে, সেটা ৪ ফেব্রুয়ারি বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়কের করা চারটি অভিযোগের দুটি প্রমাণ হয়নি বলে উল্লেখ করেছে বিসিবি। তবে জাহানারার সঙ্গে মঞ্জুর অসদাচরণের প্রাথমিক সত্যতা বোর্ড পেয়েছে।

মাঠের পারফরম্যান্স দেখে ভারত-পাকিস্তান ম্যাচকে এখন ‘হাইভোল্টেজ ম্যাচ’ বলার সুযোগ নেই। তবে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপ ছাড়া দুই দল মুখোমুখি হওয়ার সুযোগ হয় না দেখে এই ম্যাচের দিকে তাকিয়ে আইসিসি থেকে শুরু করে কোটি কোটি ক্রিকেটপ্রেমী। এই ম্যাচ মাঠে গড়ানো নিয়ে যখন ঘোর অনিশ্চয়তা, তখন শোনা যাচ্ছে
২৪ মিনিট আগে
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আইসিসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে লাহোর গেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মহসিন নকভি-বুলবুলের এই বৈঠকে থাকার কথা সিঙ্গাপুর ক্রিকেট বোর্ডের ইমরান খাজা ও আরব আমিরাত ক্রিকেট বোর্ডের মোবাশ্বির উসমানিরও। মূলত পাকিস্তানের ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্তে বিপাকে প
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হঠাৎ লাহোর সফর নিয়ে চলছে আলাপ-আলোচনা। গতকাল রাতে বুলবুল লাহোরের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন বলে বিসিবি সূত্রে জানা গেছে। যদিও এই ব্যাপারে তেমন কিছু জানা নেই বলে আজ সাংবাদিকদের জানিয়েছেন বিসিবি সহ-সভাপতি ফারুক আহমেদ।
২ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটা ঘুরিয়ে ২০২৪ সালের ৮ জুন তারিখে ফেরা যাক। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৮৪ রানে হারিয়েছিল আফগানিস্তান। কিউইদের সেবার সুপার এইটে না উঠতে পারার নেপথ্যে এই বিশাল হার একটা কারণ ছিল। ২০ মাস পর আজ চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সেই হারের প্রতিশোধ নিল।
৪ ঘণ্টা আগে