
২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালের পর ব্যস্ত সময় পার করছে ভারত। তবে সেই ফাইনালে ভারতের স্বপ্নভঙ্গের পর মোহাম্মদ শামি আন্তর্জাতিক ক্রিকেটে তিনি খেলেছেন কেবল ৪ ম্যাচ। এই সময়ে যে তাঁকে লড়তে হয়েছে চোটের সঙ্গে।
বাংলাদেশ সময় আজ বেলা ৩টায় দুবাইয়ে শুরু হবে বাংলাদেশ-ভারত। দুই দলই তাদের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করছে এই ম্যাচ দিয়ে। এই ম্যাচের আগের রাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) ডিজিটাল প্ল্যাটফর্মে কথা বলেছেন শামি। ৩৪ বছর বয়সী ভারতীয় পেসার স্মরণ করেছেন তাঁর সেই দুঃসময়ের কথা। আইসিসিকে তিনি বলেন, ‘দারুণ এক বিশ্বকাপ শেষে নিজেকে আমি খুঁজে পাই অপারেশন টেবিলে। দারুণ ফর্মে থাকার পর চোটে পড়াটা সত্যিই অনেক কঠিন। ডাক্তারের কাছে আমার প্রথম প্রশ্ন ছিল, মাঠে ফিরতে কত দিন সময় লাগবে? তিনি প্রথমে হাঁটার চিন্তা করতে বললেন। তারপর ধীরে ধীরে জগিং ও দৌঁড়ানো নিয়ে ভাবতে বলেছেন। প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলার চিন্তা দূরে রাখতে বলেছিলেন।’
আহমেদাবাদের সেই ফাইনালের পর গোড়ালির চোটে পড়েন শামি। ভারতীয় এই পেসার ২০২৪ সালে লন্ডনে অস্ত্রোপচারও করিয়েছিলেন। তাতে তৎক্ষণাৎ কোনো লাভ হয়নি। গত বছর আইপিএল, টি-টোয়েন্টি বিশ্বকাপ দুটিই তিনি মিস করেন। মাঝে মাঝে তাঁর মাঠে ফেরার কথা শোনা গেলেও সেটা আর সম্ভব হয়নি। ১৪ মাস পর এ বছরের জানুয়ারিতে রাজকোটে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে হয়েছে প্রত্যাবর্তন।
মাঠে কবে ফিরবেন—চোটে পড়া অবস্থায় এই দুশ্চিন্তা সব সময় কাজ করত শামির। পুরোনো দিনের কথা মনে করে ভারতীয় এই পেসার বলেন, ‘কবে মাঠে আমার পা রাখতে পারব—সব সময় এটা ভেবেই অস্থির হতাম। যে কি না নিয়মিত মাঠে দৌঁড়াতো, তাকে ক্রাচে ভর দিয়ে হাঁটতে হচ্ছে। নানারকম দুশ্চিন্তা আমার কাজ করত। আমি কি আবার ফিরতে পারব? ক্রাচ ছাড়া হাঁটতে পারব?’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ ২৪ উইকেট নিয়েছিলেন শামি। এখন পর্যন্ত ১০৩ ওয়ানডেতে তাঁর উইকেট ১৯৭। কদিন আগে ইমরুল কায়েস ভারতের বার্তা সংস্থা পিটিআই ভিডিওসকে শামিকে নিয়ে বলেছিলেন, ‘শামির দলে আসাটা অনেক বড় কিছু। সে হয়তো তার ফিটনেস নিয়ে সংগ্রাম করছে। তবে সে যদি ছন্দ ফিরে পায়, তাহলে বাংলাদেশের জন্য বড় হুমকি হতে পারে।’ আইসিসি ইভেন্টে শামির পরিসংখ্যান দেখেই হয়তো ইমরুল এমনটা বলেছিলেন।
আরও পড়ুন:

এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
২ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৪ ঘণ্টা আগে
এবারের ফিফা উইন্ডোতে এক অর্থে ভারতের শুরুটা ভালোই হয়েছে। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা পানামার গোলবন্যাই আশা করেছিলেন ফুটবল সমর্থকেরা। তবে সেই পানামাকে রুখে দিয়েছে ভারত। হারের পর ক্ষোভ উগড়ে দিয়েছেন পানামা কোচ টমাস ক্রিস্টিয়ানসেন।
৫ ঘণ্টা আগে