মোহাম্মদ শামিকে নিয়ে গুঞ্জনটাই সত্যি হতে যাচ্ছে। ২২ মার্চ শুরু হতে যাওয়া আইপিএলে দেখা যাবে না ভারতীয় পেসারকে। গতকাল লন্ডনে তাঁর গোড়ালিতে সফল অস্ত্রোপচার হওয়ার পরেই এমনটি জানা গেছে।
পায়ের সফল অস্ত্রোপচারের সংবাদটি নিজেই জানিয়েছেন শামি। হাসপাতালের বেডে শুয়ে থাকার কয়েকটি ছবি দিয়ে সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘মাত্রই গোড়ালিতে সফল অস্ত্রোপচার হয়েছে টেন্ডন অ্যাকিলিসে। সুস্থ হতে কিছু সময় লাগবে। তবে শিগগিরই নিজের পায়ে দাঁড়াতে উন্মুখ আছি আমি। সকলকে ভালোবাসা।’
শামির ইচ্ছা দ্রুতই পূরণ হোক এমনটি চান নরেন্দ্র মোদীও। ভারতের প্রধানমন্ত্রী বাংলার পেসারের সুস্থতা কামনা করে সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘তোমার (শামি) দ্রুত আরোগ্য এবং সুস্থতা কামনা করছি। আমার আত্মবিশ্বাস সাহসের সঙ্গে তুমি চোট কাটিয়ে উঠবে। এটা তোমার জন্য অবিচ্ছেদ।’
পায়ে ইনজেকশন নিয়েই সর্বশেষ বিশ্বকাপে ভারতকে ফাইনালে তুলতে অবদান রেখেছিলেন শামি। তবে ঘরের মাঠে দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি টুর্নামেন্টের সর্বোচ্চ ২৪ উইকেটের মালিক। অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল হারার পর শামিসহ তাঁর সতীর্থকে সান্ত্বনা দিয়েছিলেন মোদী। সে সময় শামিকে বুকে টেনে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘দুর্দান্ত, শামি। এবার সত্যি অসাধারণ খেলেছ।’
তবে বিশ্বকাপের অসাধারণ পারফরম্যান্সের পর ভারতের হয়ে আর খেলতে পারেননি শামি। পায়ের চোটই ৩৩ বছর বয়সী পেসারকে মাঠের বাইরে থাকতে বাধ্য করেছে। শুরুর দিকে অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিকভাবেই সুস্থ হওয়ার আশা করেছিলেন তিনি। তবে সেটা না হওয়ায় বাধ্য হয়েই ছুরি কাঁচির নিচে নিজেকে সঁপে দিয়েছেন।
আর এই সঁপে দেওয়ার কারণেই এবারের আইপিএলে দেখা যাবে না শামিকে। মাঠে ফিরতে তাঁর বেশ সময় লাগবে। তত দিনে টুর্নামেন্ট শেষ হবে। এবারের আইপিএল হবে ২২ মার্চ থেকে ২৬ মে পর্যন্ত। এর এক সপ্তাহ পরেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাঁকে পাওয়া যাবে কিনা তা নিয়েও এখন শঙ্কা জেগেছে। টুর্নামেন্ট শুরুর আগে যদি সুস্থ হতে পারেন তাহলে দেখা যাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে। অন্যথা ১ জুন থেকে শুরু হওয়া বিশ্বকাপটি দেখতে হবে আইপিএলের মতোই দর্শক হয়ে।
বিশ্বকাপ শুরু হতে এখনো অনেক সময় বাকি থাকায় ভারতীয় দলের চিন্তা কম থাকলেও ধাক্কা খেয়েছে গুজরাট টাইটানস। কেননা তাদের সর্বশেষ ফাইনালে উঠতে অনবদ্য অবদান রেখেছিলেন শামি। ২৮ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বোলার ছিলেন। তাঁর না থাকাটা তাই শুবমান গিলের জন্য বড় ধাক্কার। হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ায় এবারের টুর্নামেন্টে গুজরাটকে নেতৃত্ব দেবেন গিল।

এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
২ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৪ ঘণ্টা আগে
এবারের ফিফা উইন্ডোতে এক অর্থে ভারতের শুরুটা ভালোই হয়েছে। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা পানামার গোলবন্যাই আশা করেছিলেন ফুটবল সমর্থকেরা। তবে সেই পানামাকে রুখে দিয়েছে ভারত। হারের পর ক্ষোভ উগড়ে দিয়েছেন পানামা কোচ টমাস ক্রিস্টিয়ানসেন।
৫ ঘণ্টা আগে