
ক্রিকেটের নিয়ম ঘন ঘন বদলায় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। অনেক সময় বোর্ড সদস্যদের কোনো নিয়ম পছন্দ না হলে সেটা পরিবর্তনের সুপারিশ করা হয়। ক্রিকেটের অভিভাবক সংস্থা এবার একটি নিয়ম বদলাতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
ওয়ানডেতে প্রতি ইনিংসে দুই প্রান্তে দুটি নতুন বলে খেলা হচ্ছে অনেক দিন ধরে। এবার জিম্বাবুয়েতে চলমান আইসিসির বোর্ড সভায় এই নিয়মের পরিবর্তনের সুপারিশ করা হয়েছে বলে ক্রিকবাজের আজকের এক প্রতিবেদনে জানা গেছে। নতুন প্রস্তাবে বলা হয়েছে, ইনিংসের শুরুতে প্রথম দিকে নতুন দুই বলেই খেলা হবে। কিন্তু ২৫ ওভারের পর বাকি ইনিংস একটি বলেই খেলা হবে। কোনো বল বোলিং দল ঠিক করবে, কোন বলটি রাখা হবে। এভাবে অন্তত একটা বল ম্যাচের শেষ দিকে ২৫ এর বেশি ওভার খেলা যাবে। তাতে রিভার্স সুইং সম্ভব হবে।
বর্তমানে প্রতিটি ইনিংসে দুই প্রান্ত থেকে দুটি নতুন বলে বোলিং শুরু করা হয়। তাতে একেকটি বল দিয়ে ২৫ ওভার করে বোলিং করা হয়। ফলে বলটি বেশি পুরোনো হয় না। রিভার্স সুইং পেতে বোলারদের যে একটু বেগ পেতে হয়, সেটা শচীন টেন্ডুলকার আগেই অনুমান করতে পেরেছিলেন। ভারতীয় ব্যাটিং কিংবদন্তি অনেক আগেই বলেছিলেন, ‘ওয়ানডেতে দুই নতুন বল থাকলে একটা ঝামেলা থেকে যায়। রিভার্স সুইংয়ের জন্য বলগুলো পর্যাপ্ত সময় পায় না। ডেথ ওভারের জন্য অপরিহার্য রিভার্স সুইং আমরা অনেক দিন ধরে দেখতে পাচ্ছি না।’
সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন আইসিসি ক্রিকেট কমিটি অনেক গবেষণা করেছে দুই নতুন বলে খেলার ব্যাপারে। আগে দেখা যেত, ওয়ানডেতে ৩৫ ওভারের মধ্যেই সাদা বলের রং পরিবর্তন হতো। এমনকি আকৃতিও বদলে যেত। ইনিংসের মাঝে আম্পায়ার বল পরিবর্তন করতে বাধ্য হতেন।
দুটি নতুন বলে বোলিংয়ের নিয়মেই যে পরিবর্তন আনার সুপারিশ করা হয়েছে, তা কিন্তু নয়। আইসিসির কাছে টেস্টে ‘টাইমার থিউরি’ চালুর প্রস্তাবও দেওয়া হয়েছে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রতি ওভারের মধ্যে সর্বোচ্চ ৬০ সেকেন্ড বিরতি দেওয়া হবে। টেস্টে দিনে ৯০ ওভার নিশ্চিত করতেই মূলত এমন ভাবনা। সীমিত ওভারের ক্রিকেটে আগে থেকেই টাইমার চালু আছে।
ছেলেদের টি-টোয়েন্টি সংস্করণে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনের ভাবনাও রয়েছে আইসিসির। ২০২৮ সাল থেকে হতে পারে ছেলেদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ। নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে দুই বছর আগে থেকেই। ২০২৩, ২০২৫ দুটি নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেই ভারত চ্যাম্পিয়ন হয়েছে।

২০০২ সালে পঞ্চমবার বিশ্বকাপ জয়ের পর আর ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র শিরোপা জেতেনি ব্রাজিল। দুই যুগ ধরে হেক্সা মিশনের লক্ষ্যে ছুটতে থাকা ব্রাজিল বারবার নকআউট পর্বে এসেই মুখ থুবড়ে পড়ছে। আর এমনিতেও দলটি বারবার পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বলে পারফরম্যান্সে নেই ধারাবাহিকতা। তাতে সামাজিক মাধ্যমে ব্যঙ্গ-বি
২১ মিনিট আগে
গ্রুপ পর্বের খেলা শেষে এরই মধ্যে শুরু হয়েছে শেষ বত্রিশ পর্ব। গ্রুপ পর্বে এক ম্যাচ হারলেও এখন থেকে আর কোনো ভুলের সুযোগ নেই। কারণ, হারলেই ছিটকে যেতে হবে টুর্নামেন্ট থেকে। নকআউট পর্বে মুখোমুখি হওয়ার আগে ব্রাজিলকে একরকম হুংকারই ছুড়েছেন জাপান কোচ হাজিমে মোরিয়াসু।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনা ফুটবল দল নিয়ে বাংলাদেশে কী পরিমাণ উন্মাদনা, সেটা গত কয়েক বিশ্বকাপেই ভালোমতো টের পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের সময় প্রজেক্টরে খেলা দেখা, প্রিয় আর্জেন্টিনা দলের সমর্থনে ভুভুজেলা বাজিয়ে, নেচে-গেয়ে উদ্যাপনের খবর চলে যায় আর্জেন্টাইন সংবাদমাধ্যমে। এমিলিয়ানো মার্তিনেসেরও সেই গল্পটা ভালোই জানা
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর বহুল প্রতীক্ষিত ‘লাস্ট ড্যান্স’ আর হচ্ছে না। কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে গ্রুপ রানার্সআপ হওয়ায় পর্তুগাল নকআউটের ভিন্ন পথে চলে গেছে। ফলে কোয়ার্টারে দুই মহাতারকার মুখোমুখি হওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে।
২ ঘণ্টা আগে