নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চন্ডিকা হাথুরুসিংহে, জেমি সিডন্স, ফিল সিমন্স, মুশতাক আহমেদ, রাসেল ডমিঙ্গো, শন টেইট, ড্যানিয়েল ভেট্টরি...বাংলাদেশ ক্রিকেটে বিদেশি কোচদের তালিকাটা এমনই লম্বা। তবে এত তারকা ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) কাজ করলেও সেখানে নেই শোয়েব আখতারের মতো কিংবদন্তির নাম। প্রস্তাব পেলে ভবিষ্যতে বিসিবিতে কাজ করবেন কি না, সে ব্যাপারেও নিশ্চয়তা দিতে পারছেন না পাকিস্তানি গতিতারকা।
ঢাকা ক্যাপিটালসের পরামর্শক হিসেবে ২০২৬ বিপিএলে কাজ করবেন শোয়েব আখতার। ঢাকার শেরাটন হোটেলে আজ যখন সংবাদ সম্মেলনে তিনি এলেন, তাঁর পাশে ছিল কঠোর নিরাপত্তাবলয়। যদি বিসিবি কখনো শোয়েব আখতারকে প্রস্তাব দেয়, তাহলে কি কাজ করবেন—তাঁর কাছে এসেছে এমন প্রশ্ন। পাকিস্তানি গতিতারকা বলেন, ‘না। যখন ফাস্ট বোলিংয়ের প্রসঙ্গ আসে, তখন আমার মতে অন্যতম সেরা কোচ পেয়েছেন। শন টেইটের পর আমাকে আপনার দরকার নেই। আমার মতে তার সঙ্গে আপনাদের কাজ করা উচিত। সে অন্যতম দারুণ এক ক্রিকেটার। আমার দেখা অন্যতম সৎ একজন লোক।’
বিপিএলে প্রথম ১১ আসরে না এলেও এবারই প্রথমবারের মতো কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করতে আসছেন শোয়েব আখতার। বাংলাদেশে পাকিস্তানি গতিতারকার জনপ্রিয়তা বেশি থাকার কারণেই মূলত তাঁকে এবার বিপিএলে নিয়ে আসা হচ্ছে বলে কদিন আগে জানিয়েছিলেন ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী আতিক ফাহাদ। বাংলাদেশে যে তাঁর অনেক ভক্ত-সমর্থক আছেন, সেটা অজানা নয় শোয়েবের। তবে ভবিষ্যতে বাংলাদেশে এলে বিসিবিতে কাজ করতে পারবেন কি না, সে ব্যাপারে নিশ্চয়তা দিতে পারছেন না পাকিস্তানি গতিতারকা। শেরাটনে আজ সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি যদি কখনো বাংলাদেশে আসি, মানুষের হৃদয়ের চ্যাম্পিয়ন হিসেবে আসব। কোনো দলকে কোচিং করানোর পরিকল্পনা আমার নেই। যদি কখনো সুযোগ আসে, আপনারা জানেন বাংলাদেশের প্রতি অনেক ভালোবাসা রয়েছে। সংবাদমাধ্যমেও অনেক ভালো কথা বলেছি। বাংলাদেশের মানুষের আমার প্রতি অনেক ভালোবাসা রয়েছে। যদি সুযোগ আসে, চেষ্টা করব। তবে যথেষ্ট সময়ের দরকার। সমস্যাটা সেখানেই।’
গতির সঙ্গে বাউন্সারে ব্যাটারদের ভড়কে দিতে ভালোই পারেন নাহিদ রানা। বাংলাদেশের তরুণ এই পেসারের প্রশংসায় পঞ্চমুখ ইয়ান বিশপ, হার্শা ভোগলের মতো ক্রিকেট বিশেষজ্ঞরা। শোয়েবের মতে নাহিদ রানা বিশ্বের সেরাদের একজন হয়ে উঠতে পারবেন, যদি তিনি তাঁর (নাহিদ রানা) ফিটনেস ধরে রাখতে পারেন। পাকিস্তানি গতিতারকা আজ সংবাদ সম্মেলনে বলেন, ‘নাহিদ রানার প্রতি আমার পরামর্শ থাকবে, মাংসপেশির ব্যাপারটা সর্বোচ্চ পর্যায়ে ঠিক রাখতে হবে। পেস বোলারের ক্ষেত্রে শরীরের যত্ন নেওয়া জরুরি। শরীর তখনই চাপ নিতে পারবে, যখন আপনার মাংসপেশি শক্ত থাকবে। পেস বাড়াতে হবে ও মাথা উঁচু করার মানসিকতা নিয়ে খেলতে হবে। যদি সে এটা করতে পারে, তাহলে সে অনেক দূর যেতে পারবে।’
বর্তমান পেস বোলিং কোচ শন টেইটের সঙ্গে বিসিবির চুক্তি রয়েছে ২০২৭-এর নভেম্বর পর্যন্ত। যদি বিসিবি শোয়েব আখতারকে প্রস্তাব দেয়, বোর্ডের সঙ্গে কাজ করার ব্যাপারে অনিশ্চয়তার কথা তো তিনি আজ শেরাটনে সংবাদ সম্মেলনে জানিয়েছেন। এর আগে ওয়াসিম আকরামেরও বিসিবিতে কাজ করার কথা শোনা গিয়েছিল।

মৌলভীবাজারের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ শুরু হয়েছে। আজ (শনিবার) সকাল ১০টায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে তিলকপুরে কমলগঞ্জ ক্রিকেট একাডেমির মাঠে এই প্রতিযোগিতা শুরু হয়।
৩ ঘণ্টা আগে
করাচিতে ২৩২ বছরের পুরনো রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছে পাকিস্তান টেলিভিশন (পিটিভি)। প্রথম শ্রেণির ক্রিকেটের ২৫৩ বছরের ইতিহাসে সর্বনিম্ন রানের পুঁজি নিয়ে জয়ের নতুন বিশ্ব রেকর্ড লিখেছে তারা।
৩ ঘণ্টা আগে
মোহাম্মদ সাইফউদ্দিন টিকে থাকলেন শেষ পর্যন্ত। তবে তাঁর অপরাজিত ফিফটি ঢাকা ক্যাপিটালসের কোনো কাজেই আসলো না। বাঁচা মরার ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ১১ রানে হেরেছে তারা। এই হারে বিপিএল থেকে বিদায় নিল ফ্র্যাঞ্চাইজিটি। অন্যদিকে ঢাকাকে হারিয়ে শেষ দল হিসেবে প্লে অফে জায়গা করে নিল রংপুর।
৩ ঘণ্টা আগে
২০২৫ এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের ম্যাচে হাত না মেলানো ইস্যুতে কম আলোচনা সমালোচনা হয়নি। বিষয়টি নিয়ে গড়িয়েছে অনেক জল। এবার একই ঘটনা দেখা গেল বাংলাদেশ ও ভারতের ম্যাচে। তাতেই এশিয়া কাপের ৪ মাস পর নতুনকরে আলোচনায় আসলো ‘নো হ্যান্ডশেক’ ইস্যু।
৫ ঘণ্টা আগে