Ajker Patrika

‘ভারতে এলেও বিপদে পড়বে অস্ট্রেলিয়া’

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ২২: ৪৭
‘ভারতে এলেও বিপদে পড়বে অস্ট্রেলিয়া’
ভারতে এলেও স্যান্ডপেপার-কাণ্ডে প্রশ্নের মুখে পরবে অস্ট্রেলীয়ার ক্রিকেটাররা বললেন ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান। ফাইল ছবি

২০১৮ সালের আলোচিত স্যান্ডপেপার-কাণ্ডের রেশ এখনো কাটেনি। আট বছর আগের সেই বল বিকৃতির ঘটনা নিয়ে উঠা নতুন বিতর্ক চলছে অস্ট্রেলিয়ার ক্রিকেট। আগামী বছরের জানুয়ারিতে ভারত সফরে এলেও এ ঘটনা নিয়ে অস্ট্রেলীয় ক্রিকেটারদের প্রশ্নের মুখে পড়তে হবে বলে মনে করেন ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান।

উসমান খাজা, ক্যামেরন ব্যানক্রফট ও অধিনায়ক প্যাট কামিন্সের সাম্প্রতিক মন্তব্যে কারণে এ বছরে অস্ট্রেলিয়ার বল বিকৃতির ঘটনাটি আবারও নতুন করে আলোচনায় এসেছে। এ প্রসঙ্গে ইরফানের ধারণা, আগামী বছরের বর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলীয় ক্রিকেটারদের এ নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হবে। এমনকি আট বছর আগের ঘটনায় কোনো সংশ্লিষ্টতা না থাকা তরুণ ক্রিকেটাররাও এর প্রভাব থেকে রেহাই পাবেন না।

জিওস্টারের ‘স্যান্ডপেপারগেট: দ্য আনসেটলড ডিবেট’ –এর এক অনুষ্ঠানে পাঠান বলেন, ‘বিষয়টি আবারও আলোচনায় আসবে। অস্ট্রেলিয়া যখনই ভারতে খেলতে আসবে, তখনই এ নিয়ে প্রশ্ন করা হবে। দেশটির যেসব তরুণ ক্রিকেটার প্রথমবারের মতো ভারত সফরে আসবে, তাদের জন্য বিষয়টি অন্যায্য হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আট বছর পরও ঘটনাটি নতুন করে সামনে আসায় তাদেরও একই দৃষ্টিতে দেখা হবে।’

স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে অস্ট্রেলীয় ক্রিকেটারদের বেশি কথা না বলার পরামর্শ দিয়েছেন ইরফান। তাঁর মতে, পুরোনো ঘটনা নিয়ে বারবার কথা বললে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে সফরকারীদের জন্য। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া দলের জন্য পরিস্থিতি সামাল দেওয়ার সবচেয়ে ভালো উপায় হলো এ নিয়ে কথা না বলা। খেলোয়াড়েরা যদি বারবার প্রশ্নের উত্তর দিতে থাকে এবং আট বছর আগের ঘটনা নিয়ে বিস্তারিত বিশ্লেষণে যায়, তাহলে তারা বিপদে পড়বে। তাদের জন্য সবচেয়ে ভালো হবে বিষয়টি এখানেই শেষ করে সামনে এগিয়ে যাওয়া।’

অস্ট্রেলীয় দলের সততা নিয়ে দীর্ঘদিন প্রশ্ন থেকে যাবে বলে মনে করেন ভারতের সাবেক এই অলরাউন্ডার। এ বিষয়ে নতুন করে তদন্ত করলেও বিতর্কের অবসান হবে না বলে ধারণা তাঁর। ইরফান বলেন, ‘দলের সততা নিয়ে মানুষ সব সময়ই প্রশ্ন তুলবে, তারা যা-ই করুক না কেন। এমনকি দেশের মানুষ ও সংবাদমাধ্যমের কথা বিবেচনায় ক্রিকেট অস্ট্রেলিয়া এখন নতুন করে তদন্ত করার সিদ্ধান্ত নিলেও আগামী ১০, ২০ কিংবা ৩০ বছর পরও বিষয়টি নিয়ে আলোচনা চলবে। তাই এ নিয়ে যত কম কথা বলা যায়, ততই ভালো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত