এবারের বিশ্বকাপের মতো ঠিক ৩১ বছর আগে একই রকম শুরু করেছিল অস্ট্রেলিয়া। ১৯৯২ বিশ্বকাপেও টানা দুই ম্যাচ হারার পর তৃতীয়টিতে জিতেছিল। সেবার টুর্নামেন্টে ফেরার চেষ্টা করলেও পরে গ্রুপ পর্বেই বিদায় নিতে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
এবারও কি তেমনি কপাল পুড়বে অস্ট্রেলিয়ার? অবশ্য সময় হলেই সেটা জানা যাবে। তবে এবারের টুর্নামেন্টে ফেরার দুর্দান্ত সুযোগ আছে তাদের। রাউন্ড রবিন লিগ হওয়ায় এখনো তাদের হাতে আজকেরসহ ছয়টি ম্যাচ রয়েছে।
টুর্নামেন্টে টিকে থাকতে আজ পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিং পেয়েছে অস্ট্রেলিয়া। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের বিষয়ে পাকিস্তানের অধিনায়ক বাবর বলেছেন, ‘আমরা বোলিং করব। পিচ খুবই ভালো। দুটি ভালো সেশন পাচ্ছি। ভালো কিছু করার আশা করছি। ব্যাটিংয়েও আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
অন্যদিকে টস জিতলে অস্ট্রেলিয়াও বোলিং করত বলে জানিয়েছেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেছেন, ‘আমরাও বল করতে চেয়েছিলাম। একাদশে কোনো পরিবর্তন নেই।’ শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়া একাদশ নিয়ে অস্ট্রেলিয়া খেললেও এক পরিবর্তন এনেছে পাকিস্তান। শাদাব খানের বদলে সুযোগ পেয়েছেন উসামা মীর।
অস্ট্রেলিয়ার একাদশ
প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংলিশ, মার্কাস স্টয়নিস, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।
পাকিস্তানের একাদশ
বাবর আজম, আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, উসামা মীর, মোহাম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী, হারিস রউফ।

টিম টেক্টর লং অনে ক্যাচ ধরার পর মুষ্টিবদ্ধ উদযাপন শুরু করলেন। তাঁর উদযাপন যেন থামতেই চাইছে না। ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যে আজ যাঁরা বেলফাস্টে আয়ারল্যান্ড-ভারত প্রথম টি-টোয়েন্টি দেখেছেন, নিশ্চয়ই তাঁরা বুঝতে পেরেছেন টিম টেক্টরের এমন উচ্ছ্বাসের কারণ। ভারতকে ৩৪ রানে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে
৩ ঘণ্টা আগে
এই তো গত পরশু ৩৯ বছর পূর্ণ করেছেন লিওনেল মেসি। ক্যারিয়ার সায়াহ্নে এসে কী দুর্দান্ত পারফর্ম করছেন তিনি। এই বয়সেও তাঁর এমন তারুণ্য রীতিমতো অবাক করে সবাইকে। কিন্তু কাউকে কোনো না কোনো সময় তো ‘ফুলস্টপ’ টানতে হয়। মেসিও এখন সেই অবস্থাতেই আছেন।
৩ ঘণ্টা আগে
২০২৫ সালের ৫ ডিসেম্বর যখন সূচি ঘোষণা করা হয়, তখনই বেজে যায় বিশ্বকাপের দামামা। ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ নিয়েই মূলত বাংলাদেশের ফুটবল সমর্থকদের আগ্রহ বেশি থাকে। যদি দুই দল বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হয়, তাহলে তো কথাই নেই। সমর্থকদের কথার লড়াই, হইচইয়ে তৈরি হবে অন্যরকম এক উন্মাদনা। সেই সুযোগ এবার...
৪ ঘণ্টা আগে
অপরাজিত দল হয়েই শেষ বত্রিশ পর্বে উঠেছে জাপান। গ্রুপ পর্বের দুই ম্যাচ ড্র ও এক ম্যাচ জিতে এশিয়ার দলটি পেরিয়েছে গ্রুপ পর্বের বাধা। নকআউট পর্বে তারা খেলবে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে। শেষ বত্রিশের ম্যাচের আগে জাপানের কোচ হাজিমে মরিয়াসু প্রতিপক্ষকে প্রচ্ছন্ন হুমকিই দিয়ে রেখেছেন।
৪ ঘণ্টা আগে