আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের গল্প দারুণভাবে লিখে চলেছেন রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার বিপক্ষে হওয়া দুই টেস্টেই ম্যাচসেরা হয়েছেন জাদেজা। এই অলরাউন্ডারকে নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন হার্দিক পান্ডিয়া। এই ওয়ানডে দলে দীর্ঘদিন পর ডাক পেয়েছেন সদ্য সমাপ্ত রঞ্জি ট্রফিতে ম্যাচসেরা জয়দেব উনাদকাট। ২০১৩ এর ২১ নভেম্বর কোচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছেন ভারতীয় এই বাঁহাতি পেসার।
ওয়ানডে দলে ফিরেছেন লোকেশ রাহুল। বাদ পড়েছেন নিউজিল্যান্ড সিরিজের দলে থাকা শাহবাজ আহমেদ ও রজত পতিদার। পারিবারিক কারণে অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে পারছেন না রোহিত শর্মা। রোহিতের পরিবর্তে নেতৃত্বে দেবেন হার্দিক পান্ডিয়া।
১৭ মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৯ ও ২২ মার্চ বিশাখাপত্তনম ও চেন্নাইতে হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।
অস্ট্রেলিয়া সিরিজে ভারতের ওয়ানডে দল:
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান (উইকেটরক্ষক), লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, যুজভেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, উমরান মালিক, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, জয়দেব উনাদকাট।

নব্বইয়ের দশকের পর থেকে রাজনীতিতে আরও বেশি সক্রিয় হন হাফিজ। সংসদ সদস্য ও মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন একাধিকবার। তবে ২০২৬ সালের এই নতুন যাত্রাটি সম্পূর্ণ ভিন্নধর্মী। অতীতে অনেক ক্রীড়াবিদ বা ক্রীড়া সংগঠক সংসদ সদস্য কিংবা ক্রীড়ামন্ত্রী হয়েছেন, কিন্তু স্পিকারের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক
২ ঘণ্টা আগে
দলের বাজে পারফরম্যান্সে কোচ ও অধিনায়কের ওপর দিয়ে কী ঝড় বয়ে যায়, সেটা তাঁরাই ভালো বলতে পারবেন। পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসনের এখন হয়েছে এই দশা। মিরপুরে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে বিধ্বস্ত হওয়ার পর পাকিস্তানের ওপর দিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এখন হেসনকে বরখাস্তের দাবি তুলেছেন
৩ ঘণ্টা আগে
১৮৭৭ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) হয়েছিল টেস্ট ইতিহাসের প্রথম ম্যাচ। সেবার অংশগ্রহণ করেছিল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। একই মেলবোর্নে আগামী বছর টেস্টের ১৫০ বছর পূর্তিতে এই দুই দল টেস্ট খেলবে। ঐতিহাসিক ম্যাচ দেখতে বিশেষ অতিথি আসবেন বলে শোনা গেছে।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সেরা বোলিংয়ের কীর্তিটা তাসকিন আহমেদেরই। ২০২৫ বিপিএলে মিরপুর শেরেবাংলায় হিম বিকেলে ব্যাটারদের কাঁপিয়ে দিয়েছিলেন তিনি। আজ সেই স্বীকৃতি পেলেন বাংলাদেশের অভিজ্ঞ এই পেসার।
৫ ঘণ্টা আগে