জীবন কখনো কখনো সিনেমার গল্পকেও হার মানায়। এই যেমন বৈভব অরোরা। এক সময় ক্রিকেট ছেড়ে বেসরকারি চাকরি করতে চাওয়া বোলার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিজের অভিষেক ম্যাচেই করেছেন বাজিমাত।
নতুন অধিনায়ক মায়াঙ্ক আগারওয়ালের নেতৃত্বে দারুণ পারফর্ম করছে বৈভবের দল পাঞ্জাব কিংস। এখন পর্যন্ত ৩ ম্যাচ ২ টিতেই জিতেছে তারা। আজ রাতে গুজরাট টাইটানসের বিপক্ষেও খেলছেন তিনি।
এর আগে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জয়ের রাতে আলো ছড়িয়েছেন অভিষিক্ত বৈভব। ২১ রান দিয়ে ২ উইকেট নিয়ে ছিলেন দলের সেরা বোলার ছিলেন। অথচ এই বৈভবই কি না ২০১৮ সালে ক্রিকেট ছাড়তে চেয়েছিলেন!
বৈভবের এমন সাফল্যের পর তাঁর কোচ রবি বর্মা শিষ্যের দুঃসহ অতীত সামনে এনেছেন। ভারতীয় সংবাদমাধ্যমে বর্মা বলেন, ‘বৈভব ২০১৮ সালে ক্রিকেট ছাড়তে চেয়েছিল। জেলা পর্যায়ের ম্যাচে ওর বলে সাতটি ক্যাচ পড়েছিল। সেদিন ও খুব বিরক্ত হয়েছিল।’
ম্যাচের পর আবেগী বৈভবের আবদারের কথা তুলে ধরেছেন কোচ বর্মা, ‘ও এসে বলল, স্যার, আমাকে একটা বেসরকারি চাকরি খুঁজে দেবেন। ক্রিকেট আমাকে দিয়ে আর হবে না। আমি তখন ওকে বলেছিলাম, এ রকম কথা যেন আর না বলে।’
এরপরই নিজেকে নতুন করে গড়ে তোলার কাজ শুরু করেন বৈভব। ২০১৯-২০ মৌসুমে রঞ্জি ট্রফিতে হিমাচল প্রদেশের দলেও সুযোগ পান। সৌরাষ্ট্রের বিপক্ষে অভিষেক হয় তাঁর।
২০২০ আইপিএলে পাঞ্জাব কিংসের নেট বোলার ছিলেন। গত বছর ছিলেন কলকাতা নাইট রাইডার্সে। এ বছর আবার পাঞ্জাবে ফিরেছেন তিনি। দুধ বিক্রেতা বাবার ছেলে রাতারাতি হয়ে গেছেন কোটিপতি। এবার ভাগ্যের শিকেই খুলেছে। নেট বোলার হিসেবে নয়, সরাসরি ঢুকে গেছেন একাদশে।
বৈভব দুই বছর আগের স্মৃতিচারণা করেছেন এভাবে, ‘পাঞ্জাব কিংসে থাকা ওই ৮০ দিন আমার জীবনের টার্নিং পয়েন্ট। আমি নেটে লোকেশ রাহুল, ক্রিস গেইল, গ্লেন ম্যাক্সওয়েল, মায়াঙ্ক আগারওয়ালকে বোলিং করেছিলাম। এরপর থেকে আত্মবিশ্বাস পাচ্ছিলাম। ভয়টা মন থেকে দূর হয়ে গিয়েছিল।’
আইপিএল সম্পর্কিত পড়ুন:

আবারও পাকিস্তান ক্রিকেটে ফিরলেন বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ শন টেইট। নিজেদের পেস বোলিং কনসালটেন্ট হিসেবে সাবেক অস্ট্রেলিয়ার তারকা বোলারের সঙ্গে চুক্তি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
৩৩ মিনিট আগে
আর মাত্র একটা সকাল। বাংলাদেশ সময় ভোরে আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামবেন লিওনেল মেসি। তারকা ফুটবলারের ম্যাচ দেখতে ভক্ত-সমর্থকেরা নিশ্চয়ই ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখবেন। ক্যারিয়ারের শেষটা স্মরণীয় করে রাখবেন মেসি, এই প্রত্যাশা সকলের। তবে তাঁর বিদায়টা যেন রঙিন না হয়, সেই চেষ্টা করবেন বেনিন গোলরক্ষক
৪৪ মিনিট আগে
মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বাংলাদেশ সময় আগামীকাল ভোরে লিওনেল মেসি আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামবেন। আর্জেন্টিনা তো বটেই, বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীরা এখন তাঁর বিদায়ী ম্যাচ দেখার অপেক্ষায়। মেসির জন্মশহর রোজারিও সেজেছে ভিন্ন সাজে।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসিকে নিয়ে গত কয়েক দিন ধরেই আলোচনা তুঙ্গে। ক্যারিয়ারের শেষ ম্যাচ বলে কথা। এমনকি তাঁর বিদায়ী ম্যাচের টিকিটের সময় দর্শকদের এতটাই ভিড় ছিল যে সার্ভার ক্র্যাশের মতো ঘটনা ঘটেছে। মেসির বিদায়ী ম্যাচ নিয়ে কী পরিমাণ উত্তেজনা কাজ করছে, সেটা তো কেবল এক ঝলক। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের বিপক্ষে খেলতে
৩ ঘণ্টা আগে