এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে দুবার নাম উঠলেও অবিক্রীত থেকে গিয়েছিলেন সাকিব আল হাসান। আইপিএলের পর এবার ইংল্যান্ডের জনপ্রিয় লিগ দ্য হান্ড্রেডেও দল পেলেন না সাকিব।
শুধু সাকিব নন, ড্রাফটে নাম দেওয়া কোনো বাংলাদেশি ক্রিকেটারই দল পাননি। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদসহ সব মিলিয়ে ১০ বাংলাদেশি ক্রিকেটার ড্রাফটে নাম দিয়েছিলেন। ড্রাফটে দল পাননি বাবর আজম, ডেভিড ওয়ার্নারদের মতো তারকা ক্রিকেটাররাও।
গত পরশু এই টুর্নামেন্টের ড্রাফট আয়োজিত হয়। এক দিন পর গতকাল প্রকাশিত হয় দল পাওয়া খেলোয়াড়দের তালিকা। এই তালিকায় নাম ছিল না সাকিবসহ অন্য কোনো বাংলাদেশি ক্রিকেটারের। টুর্নামেন্টটির দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক ১ লাখ পাউন্ড মূল্যের ক্যাটাগরিতে ছিলেন সাকিব। বাংলাদেশি টাকায় যা প্রায় ১ কোটি ১৩ লাখ। দ্য হান্ড্রেডে সাকিবের দল না পাওয়া অবশ্য নতুন নয়। এর আগেও এই টুর্নামেন্টে দুবার ড্রাফটে দল পাননি।
সাকিব আল হাসান সম্পর্কিত পড়ুন:

আর মাত্র একটি ম্যাচ। তারপরই আর্জেন্টিনার সাবেক ফুটবলার লেখা হয়ে যাবে লিওনেল মেসির নামের পাশে। আগামীকাল ভোরে বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলতে নামছেন ইতিহাসের সেরা ফুটবলারদের একজন।
২ মিনিট আগে
বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামবেন লিওনেল মেসি। এলএমটেনের বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে বড় আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
২৯ মিনিট আগে
পাকিস্তানের বিপক্ষে জয় এক রকম অভ্যাসে পরিণত করে ফেলেছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে দুই ম্যাচেই হারিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচেই সহজে জিতেছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
আবারও পাকিস্তান ক্রিকেটে ফিরলেন বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ শন টেইট। নিজেদের পেস বোলিং কনসালটেন্ট হিসেবে সাবেক অস্ট্রেলিয়ার তারকা বোলারের সঙ্গে চুক্তি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
২ ঘণ্টা আগে