ব্যাটিংয়ে নামলেন, বোলারদের বেদম পেটালেন, ফিফটি তুলে নিলেন—প্যাট কামিন্সের কাছে ব্যাপারটি নিছক যেন ছেলেখেলা!
১৪ বলে ফিফটি করে এত দিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দ্রুততম ফিফটির মালিক ছিলেন লোকেশ রাহুল। তাঁর সে রেকর্ডে ভাগ বসিয়েছেন প্যাট কামিন্স। এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই এই কীর্তি গড়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক।
পুনেতে আজ রাতে কামিন্সের দ্রুততম ফিফটিতেই কলকাতার কাছে ৫ উইকেটে উড়ে গেছে মুম্বাই। রোহিত শর্মার দলের দেওয়া ১৬২ রানের লক্ষ্যটা ৪ ওভার অক্ষত রেখে ছুঁয়ে ফেলেছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি।
যদিও ৮৩ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল কলকাতা। আন্দ্রে রাসেল ঝড় তোলার আভাস দিয়ে আউট হলে জয়ের পথ আরও দুর্গম মনে হচ্ছিল তাদের।
তবে কামিন্স এসে নিমেষেই সব শঙ্কা দূর করে দিয়েছেন। শুরু থেকেই তাঁর ব্যাটে বয়ে গেছে ‘মহাপ্রলয়’।
সবচেয়ে বড় ঝড়টা বইয়ে দিয়েছেন স্বদেশি ড্যানিয়েল স্যামসের ওপর দিয়ে। তাঁর এক ওভারে ৩৫ রান নিয়ে ম্যাচের যবনিকা টেনেছেন কামিন্স। আরেক প্রান্তে ৫০ রান তুলে সতীর্থের ঝড় উপভোগ করেছেন ওপেনার ভেঙ্কটেশ আয়ার।
এ জয়ে পয়েন্ট তালিকা শীর্ষে উঠে এসেছে কলকাতা। টানা তিন হারে মুম্বাই নেমে গেছে নয়ে।

আর মাত্র একটি ম্যাচ। তারপরই আর্জেন্টিনার সাবেক ফুটবলার লেখা হয়ে যাবে লিওনেল মেসির নামের পাশে। আগামীকাল ভোরে বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলতে নামছেন ইতিহাসের সেরা ফুটবলারদের একজন।
১ মিনিট আগে
বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামবেন লিওনেল মেসি। এলএমটেনের বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে বড় আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
২৮ মিনিট আগে
পাকিস্তানের বিপক্ষে জয় এক রকম অভ্যাসে পরিণত করে ফেলেছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে দুই ম্যাচেই হারিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচেই সহজে জিতেছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
আবারও পাকিস্তান ক্রিকেটে ফিরলেন বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ শন টেইট। নিজেদের পেস বোলিং কনসালটেন্ট হিসেবে সাবেক অস্ট্রেলিয়ার তারকা বোলারের সঙ্গে চুক্তি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
২ ঘণ্টা আগে