
স্বীকৃত টি-টোয়েন্টিতে ঝোড়ো ব্যাটিংয়ে আগেই নামডাক কুড়িয়েছেন মিচেল ওয়েন। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) মতো টি-টোয়েন্টি লিগে তিনি দেখিয়েছেন, দলের প্রয়োজনে কী করতে পারেন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার দেখিয়েছেন তাঁর ঝলক।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি দিয়ে অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেক হয়েছে ওয়েনের। বাংলাদেশ সময় আজ সকালে অনুষ্ঠিত এই ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সে তিনি পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। ২৭ বলে ৬ ছক্কায় করেছেন ৫০ রান। বোলিংয়ে ১ ওভারে ১৪ রান খরচ করে পেয়েছেন ১ উইকেট। অস্ট্রেলিয়া ৩ উইকেটের ম্যাচ জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওয়েন বলেন, ‘এখানে জিততে পেরে সত্যিই আমি খুশি। গত সাত-আট মাস ধরে চেষ্টা করেছি। আজ ভিন্ন কিছু আসলে ছিল না।’
টস জিতে আজ প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ। প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮৯ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংস সর্বোচ্চ ৬০ রান করেন রস্টন চেজ। ৩২ বলের ইনিংসে ৯ চার ও ২ ছক্কা মারেন। অধিনায়ক শাই হোপের ব্যাটেও এসেছে ফিফটি (৫৫)। তিনি একই সঙ্গে দলটির উইকেটরক্ষকও। অস্ট্রেলিয়ার বেন ডাওয়ারশুইস ৪ ওভারে ৩৬ রানে নিয়েছেন ৪ উইকেট।
১৯০ রানের লক্ষ্যে নেমে এক পর্যায়ে অস্ট্রেলিয়ার স্কোর হয়ে যায় ৮.২ ওভারে ৪ উইকেটে ৭৮ রান। ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে ওয়েন ঝড় তুলতে থাকেন। পঞ্চম উইকেটে ক্যামেরন গ্রিনের সঙ্গে ৪০ বলে ৮০ রানের জুটি গড়তে অবদান রাখেন ওয়েন। তাতেই ম্যাচ জয়ের পথে অনেকটা এগিয়ে যায় অজিরা। ফিফটি করেছেন গ্রিনও (৫১)। শেষ পর্যন্ত অজিরা ৭ বল হাতে রেখে ৩ উইকেটের জয় তুলে নিয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজটি মূলত পাঁচ ম্যাচের। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিও জ্যামাইকাতে হবে। বাংলাদেশ সময় পরশু সকাল ৬টায় শুরু হবে এই ম্যাচ। সিরিজের শেষ তিন টি-টোয়েন্টির ভেন্যু সেন্ট কিটস এন্ড নেভিসের ওয়ার্নার পার্ক। ২৬, ২৭ ও ২৯ জুলাই হবে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি।

পুরস্কার বিতরণ ও নবীন সদস্যদের বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভ্যাল-২০২৬। এবারের আয়োজনে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) শতাধিক সদস্য আটটি ইভেন্টের ১২টি ডিসিপ্লিনে অংশ নেন। বহু ইভেন্টে সাফল্য দেখিয়ে এবার মো. আবদুল মান্নান লাডু ট্রফি—স্পোর্টসম্যান অব
২৫ মিনিট আগে
জর্ডানে যাওয়ার আগের দিন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের কোচিং স্টাফে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দীর্ঘদিন দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করা গোলাম রব্বানী ছোটনকে সরিয়ে প্রধান কোচ করা হয়েছে টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুকে। ছোটনকে দেওয়া হয়েছে সহকারী কোচের দায়িত্ব।
১ ঘণ্টা আগে
ক্রিকেটারদের খবর সংবাদমাধ্যমে প্রকাশের পর তদন্ত শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির উপদেষ্টা আমির মীর সামাজিকমাধ্যমে এক পোস্টে নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
১৬ বছর আগের কথা। মোহাম্মদ আশরাফুল, নাঈম ইসলাম, সাব্বির রহমানরা গুয়াংজুতে এশিয়ান গেমসে সোনা জিতে উচ্ছ্বাসে মেতেছিলেন। গুয়াংজুর পর এবার জাপানে সেই গৌরব পুনরুদ্ধারের লক্ষ্যে নামছে বাংলাদেশ। প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন আগেভাগেই জাপানের কন্ডিশন সম্পর্কে ধারণা পেয়ে গেছেন।
২ ঘণ্টা আগে