
ব্যাপারটা আগে থেকেই অনুমিত ছিল। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) প্রেসিডেন্ট হয়েছেন সৌরভ গাঙ্গুলী। ছয় বছর পর এই সংগঠনের প্রধান হয়ে ফিরেছেন ভারতের সাবেক অধিনায়ক।
কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল সিএবির ৯৪তম বার্ষিক সাধারণ সভায় সৌরভকে সংগঠনের প্রেসিডেন্ট ঘোষণা করা হয়। ভারতের সাবেক বাঁহাতি ব্যাটার নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ৬ বছর পর সিএবি প্রেসিডেন্ট হয়ে সৌরভ কথা বলেছেন ১৪ নভেম্বর শুরু হতে যাওয়া ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট নিয়ে। এই ম্যাচটি ইডেন গার্ডেনসে কীভাবে আয়োজন করা যায়, সে ব্যাপারে স্পষ্ট কিছু বলেননি। কিন্তু তাঁর কথাবার্তায় বোঝা গেছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট নিয়ে কতটা আগ্রহী তিনি। সৌরভ বলেন, ‘আশা করি দারুণ একটা টেস্ট ম্যাচ হতে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকা বিশ্ব চ্যাম্পিয়ন। এটা আমি ভাবছি। ভালো পিচ, দর্শক—সব ধরনের অবকাঠামোগত সুবিধা সেখানে রয়েছে। আপনাকে সবকিছু ঠিকঠাক করতে হবে। ভারত, দক্ষিণ আফ্রিকা দুটি দলই দারুণ। আশা করি টেস্ট ম্যাচটা জমবে। এখনো দুই মাস বাকি। আমি সত্যিই তেমন কিছু চিন্তা করিনি।’
সৌরভ তাঁর ভাই স্নেহাশীষ গাঙ্গুলীর পরিবর্তে সিএবি প্রেসিডেন্ট হয়েছেন। কারণ, লোধা কমিটির সুপারিশ অনুযায়ী স্নেহাশীষের মেয়াদ শেষ হয়েছে। এদিকে ইডেনে সবশেষ টেস্ট হয়েছে ২০১৯ সালে। ৬ বছর আগে বাংলাদেশ-ভারত গোলাপি বলের টেস্টের সময় সৌরভ ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি। ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত বিসিসিআই প্রধানের দায়িত্ব পালন করেছিলেন। বোর্ডের প্রধান থাকা অবস্থায় বেঙ্গালুরুতে আধুনিক ন্যাশনাল ক্রিকেট একাডেমি (এনসিএ) প্রতিষ্ঠা করেছিলেন। বিশেষ করে, উঠতি পর্যায়ের ক্রিকেটারদের উন্নতমানের প্রশিক্ষণ দেওয়া হয়। কোনো ক্রিকেটার চোটে পড়লে তাঁর পুনর্বাসন প্রক্রিয়ার কার্যক্রমের জন্য এখানে পাঠানো হয়। তাঁর নেতৃত্বে বিসিসিআই আইপিএলের জন্য রেকর্ড চুক্তি করেছে। তাতে ২০২৩ থেকে ২০২৭ মেয়াদে ৪৮ হাজার কোটি টাকার বেশি রাজস্ব এসেছে।
২০১৫ সালে সিএবি সচিব হিসেবে প্রশাসনিক যাত্রা শুরু করেছিলেন সৌরভ। ২০১৫-এর শেষে তিনি সংগঠনটির প্রেসিডেন্ট হয়েছিলেন। ২০১৯ সাল পর্যন্ত সিএবি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন। ৬ বছর পর এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর ইডেন গার্ডেনসের দর্শক ধারণক্ষমতা ১ লাখে নেওয়ার কথা জানিয়েছেন। ২০২৬ সালে ভারত-শ্রীলঙ্কায় যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে। আইসিসির এই ইভেন্টে ইডেন গার্ডেনসকে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে সৌরভের।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
১১ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১২ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১৩ ঘণ্টা আগে