
ভারত ম্যাচ হলেই যেন আলোচনায় থাকেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে গত বছর তাঁর একটি একটি সিদ্ধান্ত নিয়ে বেশ হইচই পড়ে গিয়েছিল। ছয় মাস পর এবার ইংল্যান্ডে তোপের মুখে পড়লেন সৈকত।
এজবাস্টনে গতকাল শুরু হয়েছে ইংল্যান্ড-ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট। এই ম্যাচে নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানির সঙ্গে মাঠের আম্পায়ারের দায়িত্বে পালন করছেন সৈকত। ভারতের ইনিংসের প্রথম ১১ ওভারের মধ্যেই ক্রিস ওকস দুইবার এলবিডব্লিউর আবেদন করলে দুইবারই নাকচ করে দেন সৈকত। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস রিভিউ নিলেও আম্পায়ার্স কলের কারণে উইকেট আদায় করতে পারেননি। প্রথমটা হয়েছিল ইনিংসের সপ্তম ওভারের দ্বিতীয় বলে যশস্বী জয়সওয়ালের বিপক্ষে। দ্বিতীয় ঘটনা নিয়েই মূলত আলোচনা চলছে। ১১তম ওভারের চতুর্থ বলে করুণ নায়ার বল ছেড়ে দেন। জোরালো আবেদনে সৈকত সাড়া নিলে রিভিউ নেন স্টোকস। এজবাস্টনের জায়ান্ট স্ক্রিনে নটআউট লেখা উঠলে ওকস যে অশ্রাব্য ভাষায় হতাশা প্রকাশ করেছেন, সেটা স্টাম্প মাইকে ধরা পড়েছে।
আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে দিনের খেলা শেষে কথা বলেছেন ওকস। ডিআরএসের প্রশংসা করলেও তাঁর মতে কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন আনাটা দরকার। ৩৬ বছর বয়সী ইংলিশ অলরাউন্ডার বলেন, ‘ডিআরএস ম্যাচের জন্য ভালো। আগের চেয়ে অনেক সঠিক সিদ্ধান্ত এখন দেওয়া যায়। আমি বলতে চাই যে কোনো ব্যাটার যদি বল ছাড়েন এবং সেটা স্টাম্পে আঘাত হানে, তাহলে সেটা আউট দেওয়া উচিত। সেটা স্টাম্পের যে অংশেই আঘাত করুক না কেন।’
মেলবোর্নে গত বছর বক্সিং ডে টেস্টে যশস্বী জয়সওয়ালকে প্রথমে জোয়েল উইলসন, মাইকেল গফ—দুই মাঠের আম্পায়ারের কেউ আউট দেননি। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স রিভিউ নিলে তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকা সৈকত আউট ঘোষণা করেছিলেন জয়সওয়ালকে। এই আউটের প্রেক্ষিতে সৈকতকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। সৈকতকে নিয়ে মজা করে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে রবিচন্দ্রন অশ্বিন লিখেছিলেন, ‘স্নিকোমিটার নিয়ে আলোচনা চলছে। এই লোকটাকে শুভেচ্ছাদূত বানানো যেতে পারে।’ অনেকে আবার সৈকতের প্রশংসাও করেছিলেন।
এজবাস্টনেও সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। প্রথমে ব্যাটিং পাওয়া ভারত ৮৫ ওভারে ৫ উইকেটে ৩১০ রানে শেষ করেছে প্রথম দিনের খেলা। ভারতীয় অধিনায়ক শুবমান গিল ২১৬ বলে ১১৪ রানে অপরাজিত। টেস্টে এটা তাঁর সপ্তম সেঞ্চুরি। গিলের সঙ্গী রবীন্দ্র জাদেজা ৪১ রানে ব্যাটিং করছেন। পঞ্চম উইকেটে গিল-জাদেজা এরই মধ্যে ১৪২ বলে ৯৯ রানের জুটি গড়েছেন।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১৩ ঘণ্টা আগে