করোনা পরিস্থিতি মাথায় রেখে আপাতত একটিমাত্র রাজ্যে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। লিগ পর্বের ৭০টি ম্যাচ হবে মহারাষ্ট্রের দুই শহর মুম্বাইয়ের ওয়াংখেড়ে, ব্রাবোর্ন ও ডিওয়াই পাতিল এবং পুনের এমসিএ স্টেডিয়ামে।
তবে ভারতের অধিকাংশ মানুষ দুই ডোজ টিকা নেওয়ায় ও সংক্রমণ কমে আসায় প্লে-অফ ও ফাইনাল কলকাতা ও আহমেদাবাদে আয়োজন করতে চাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে শিগগিরই।
কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনসের দর্শক ধারণ ক্ষমতা ৭০ হাজারের মতো। আর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম তো বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া ভেন্যু হিসেবে গিনেস বইয়েই জায়গা করে নিয়েছে। এর ধারণ ক্ষমতা ১ লাখ ৩২ হাজার। মূলত আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে বৃহৎ দুই স্টেডিয়ামে শেষ চার ম্যাচ আয়োজনে উন্মুখ সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন বোর্ড।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর হবে ইডেন গার্ডেনসে। আর দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
প্লে-অফ ম্যাচের আয়োজক হতে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনও বিসিসিআইয়ের কাছে আবেদন করেছিল। নবাগত লক্ষ্ণৌ সুপার জায়ান্টস এই রাজ্যেরই দল। তবে তাদের আবেদন আইপিএল গভর্নিং কাউন্সিল নাকচ করে দিয়েছে।
সব ঠিক থাকলে ২০১৯ সালের পর ফের ইডেনে আইপিএলের ম্যাচ অনুষ্ঠিত হবে। করোনার প্রাদুর্ভাবে গত দুই বছর টুর্নামেন্টের বেশির ভাগ ম্যাচ হয়েছে সংযুক্ত আরব আমিরাতে।

নতুন মৌসুমকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে আল নাসর। ২০২৬-২০২৭ মৌসুম শুরুর আগে দলের প্রায় সব বিদেশি খেলোয়াড়ই অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন। তবে এখনো দলের সঙ্গে যোগ দেননি সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
২৮ মিনিট আগে
বিশ্বকাপের বাণিজ্যিক মালিকানা বিক্রির বিতর্ক ঘিরে এবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কড়া সমালোচনা করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। তাঁর দাবি, এমন একটি প্রস্তাব সামনে আনাই প্রমাণ করে, ইনফান্তিনো বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত ব্যক্তি নন।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রমে বেসরকারি বিনিয়োগের প্রস্তাব নিয়ে বিরোধিতা আরও তীব্র হয়েছে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ও উত্তর-মধ্য আমেরিকার কনকাকাফের পর এবার একই অবস্থান নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
২ ঘণ্টা আগে
ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটাতে কঠোর অবস্থান নিয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার দাবি, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সামনে এখন দুটি রাস্তা খোলা রেখেছে স্পেন তথা ইউরোপ অন্যতম সফল ক্লাবটি।
৩ ঘণ্টা আগে