ঢাকার পূর্বাচলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিজস্ব অর্থায়নে হতে যাওয়া স্টেডিয়ামের নির্মাণ শুরু হবে করে পাঁচ-ছয় বছর কেটে গেছে। আজ বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব উল আনাম যেমন জানিয়েছেন, আগামী মাস থেকে স্টেডিয়ামের নির্মাণের কাজ পুরোপুরি শুরু হবে।
নতুন করে সরকারের কাছে স্টেডিয়াম নির্মাণের কর মওকুফের আবেদনের কারণে নির্মাণকাজ শুরু হতে দেরি হচ্ছে। আগামী দুই বছরের মধ্যে প্রায় ৭০০ কোটি টাকায় স্টেডিয়ামটি নির্মাণ হবে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে হতে যাওয়া স্টেডিয়ামে আগামী বছরের ক্রিকেট মৌসুমে ঘরোয়া ক্রিকেট খেলা আয়োজনেও আশাবাদী গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান, ‘আউটডোর ও অনুশীলন মাঠ হবে। এখন যদি উইকেট তৈরি করতে পারি, তাহলে আগামী বছরের ক্রিকেট মৌসুমে ক্রিকেট খেলা সম্ভব হবে। উইকেট আর আউটফিল্ড তৈরি হয়ে গেলে বাকি কাজগুলো খেলা চালিয়েও করা সম্ভব হবে।’
অত্যাধুনিক একাডেমি, জিম, সুইমিংপুল, ইনডোর, আউটডোর এবং অতিথি দলের ব্যাপারটি মাথায় রেখে হোটেলও করার পরিকল্পনা করেছে বিসিবি। বাংলাদেশের সবচেয়ে বড় স্টেডিয়াম নির্মাণে স্বাভাবিকভাবে খরচও বেশি হওয়ার কথা। নির্মাণব্যয় নিয়ে মাহবুব উল আনাম বলেছেন, ‘একটা স্টেডিয়াম করতে অনেক ধরনের কস্টিং থাকে, ভারতের মোতেরা (আহমেদাবাদে) স্টেডিয়াম নির্মাণে ভারতীয় রুপিতে ৭০০ বা ৮০০ কোটি খরচ হয়েছিল। ওটাকে যদি একটা মানদণ্ড ধরা হয়, সেটির তুলনায় কিছুটা কম হবে। সেটা ১ লাখ ১০ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম। (শেখ হাসিনা স্টেডিয়ামের ব্যয়) ৫০০ কোটি কি না তা বলা কঠিন, এখানে শুধু মাঠ নয়, একাডেমি ভবন হচ্ছে, বিসিবির একটা নিজস্ব ভবন হচ্ছে।’
বিসিবির আরেক পরিচালক আজকের পত্রিকাকে জানিয়েছেন, শুরুতে নির্মাণ ব্যয় ৫০০-৬০০ কোটি টাকা ধরলেও বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ৭০০ কোটি পেরিয়ে যাবে।

চরম বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া পাকিস্তান ক্রিকেটের পাশে দাঁড়াতে চান না দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। বারবার পাকিস্তান ক্রিকেটকে সাহায্য করার আহ্বান জানালেও কোনো সাড়া দিচ্ছেন না তিনি।
২৪ মিনিট আগে
প্রথমে হাসান মাহমুদ, পরে সৈয়দ খালেদ আহমেদ—তিন মাসের মধ্যে কেন্টে নাম লেখালেন দুই বাংলাদেশি ক্রিকেটার। দুজনই কাঁপাচ্ছেন ইংল্যান্ডে। তাঁদের বোলিংয়েই প্রতিপক্ষ ডার্বিশায়ার চোখে সর্ষেফুল দেখছে। বিদেশের মাঠে জাতীয় দলের সতীর্থর সঙ্গে এক ক্লাবে খেলতে পেরে ভাগ্যবান মনে করছেন হাসান।
২ ঘণ্টা আগে
বার্সেলোনা ছেড়েছেন ২০২১ সালে। প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে ইন্টার মায়ামিতে পাড়ি জমান ২০২৩ সালে। তবে শৈশবের ক্লাব বার্সেলোনা লিওনেল মেসির স্মৃতি থেকে কি মুছে যাওয়া এতটাই সহজ! স্পেনের মায়ার টানে একের পর এক বাড়ি কিনছেন আর্জেন্টাইন বিশ্বজয়ী তারকা।
২ ঘণ্টা আগে
পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) অভিযোগের যেন শেষ নেই। গত তিন দিনে দুই পাকিস্তানি নারী ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি। জরিমানার পাশাপাশি তাঁদের নামের পাশে ডিমেরিট পয়েন্টও দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে