হামজাকে ফিরিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ

জুবায়ের হামজা আউট হতে পারতেন ২ রানেই। কিন্তু তাসকিন আহমেদের বলে সুযোগ তৈরি হলেও স্লিপে তাওহীদ হৃদয় ক্যাচ হাতছাড়া করেন। আজ দ্বিতীয় দিনে হামজা স্কোরবোর্ডে তেমন একটা রান জমা করতে পারেননি ঠিকই। তবে যা সর্বনাশ হওয়ার, তা তো আগেই হয়ে গেছে। বাংলাদেশের মামুলি পুঁজি ছাড়িয়ে দক্ষিণ আফ্রিকা স্কোরটাকে এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছে, তাতে এক ইনিংস ব্যাটিং করেই জয়ের পরিকল্পনা করছে প্রোটিয়া ক্রিকেটার।
টস হেরে আগে ব্যাটিং পেয়ে বাংলাদেশ ৩৩.৩ ওভারে ৯১ রানে গুটিয়ে গেছে। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেনদের বোলিংয়ে রীতিমতো ধসে গেল সফরকারীরা। শুরুতে সেঞ্চুরিয়নের পিচ বোলিং বান্ধব মনে হলেও দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে যেন সেটা উল্টো মনে হচ্ছে। পাল্লা দিয়ে রান করে যাচ্ছেন প্রোটিয়া ব্যাটাররা। দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ১৩৭ রানের লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
প্রথম ইনিংসে ১৭ ওভারে ১ উইকেটে ৮৮ রানে দক্ষিণ আফ্রিকা আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে। হামজা কিছুটা রয়ে সয়ে খেললেও অ্যাকারমান তুলনামূলক আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন। দ্বিতীয় উইকেটে অ্যাকারমান-হামজা গড়েন ১২৯ বলে ৯৬ রানের জুটি গড়েছেন। ৩১তম ওভারের তৃতীয় বলে হামজাকে ফিরিয়ে জুটি ভাঙেন সৈয়দ খালেদ আহমেদ। লেগ সাইডে ফ্লিক করতে গিয়ে হামজা ক্যাচ তুলে দেন গালিতে দাঁড়িয়ে থাকা মাহফিজুল ইসলাম রবিনের হাতে। ২ রানে বেঁচে যাওয়া হামজা আউট হয়েছেন ২৭ রানে।
দুই টপ অর্ডার ব্যাটার মার্করাম-হামজার বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন টনি ডি জর্জি। জর্জিকে নিয়ে সাবলীলভাবে এগোতে থাকেন অ্যাকারমান। ১১১ বলে তুলে নেন অ্যাকারমান তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। যে ৩৪তম ওভারে তিনি তিন অঙ্ক ছুঁয়েছেন, সেই ওভারটা করেছেন শরীফুল ইসলাম। শরীফুলকে চারটা চার মারেন প্রোটিয়া বাঁহাতি ওপেনার।
সেঞ্চুরির পর আরও বিস্ফোরক হয়ে ওঠেন অ্যাকারমান। ৩৬তম ওভারে নাজমুল হোসেন শান্তকে পিটিয়ে একাই সেই ওভার থেকে প্রোটিয়া ওপেনার নেন ২০ রান। দুটি করে চার ও ছক্কা মারেন অ্যাকারমান। তিনি সাবলীলভাবে খেললেও জর্জিকে আউটের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ৪১তম ওভারের পঞ্চম বলে জর্জির ব্যাটের কানায় লেগে বল আকাশে ভেসে ওঠে। ডাইভ দিয়েও অবশ্য বলের নাগাল পাননি।
যদি তাসকিন ক্যাচ ধরতে পারতেন, তাহলে দক্ষিণ আফ্রিকা ১৯৯ রানে হারাত তৃতীয় উইকেট। জর্জির রান ছিল ৭। তিনি বেঁচে গেলেও সেটা ব্যাটার অ্যাকারমান আউট হয়েছেন ১৫০ রান করেই। ৪৪তম ওভারের দ্বিতীয় বলে শরীফুলকে চার মেরে ১৫০ পূর্ণ করেন অ্যাকারমান। ঠিক তার পরের বলে তাঁকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন শরীফুল।
অ্যাকারমান রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। ১৩৮ বলে ২৩ চার ও ৪ ছক্কায় ১৫০ রান করেন তিনি। তাতে ভেঙে যায় তৃতীয় উইকেটে জর্জি-অ্যাকারমানের ৭৮ বলে ৭৪ রানের জুটি। ২১৯ রানে তৃতীয় উইকেট পড়ার পর ব্যাটিংয়ে নামেন ম্যাথু ব্রিটজকে। ৪৬ ওভারে ৩ উইকেটে ২২৮ রানে দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষ করেছে প্রোটিয়ারা। ব্রিটজকে ২ রানে অপরাজিত। জর্জি ৯ রানে ব্যাটিং করেছেন।










