Ajker Patrika

হঠাৎ কেন টি-টোয়েন্টি দলে পরিবর্তন আনল নিউজিল্যান্ড

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ২১: ১৭
হঠাৎ কেন টি-টোয়েন্টি দলে পরিবর্তন আনল নিউজিল্যান্ড
টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৭ এপ্রিল। ছবি: বিসিবি

প্রথম ম্যাচ জিতেও ওয়ানডে সিরিজ নিজেদের করে নিতে পারেনি নিউজিল্যান্ড; হেরে গেছে ২-১ ব্যবধানে। ওয়ানডে শেষে এবারে টি-টোয়েন্টির পালা। আগামী ২৭ এপ্রিল সংক্ষিপ্ত ওভারের সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। তার আগে দলে পরিবর্তন আনল সফরকারীরা।

চোটের কারণে টি-টোয়েন্টি দল থেকে ছিটকে গেছেন ক্রিস্টিয়ান ক্লার্ক। নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে হাতের চোটে পড়েছেন তিনি। তাঁর পরিবর্তে দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ আব্বাস। ওয়ানডে সিরিজের দলে ছিলেন এই ব্যাটার। সিরিজ শেষে দেশের বিমানে চড়ার কথা ছিল তাঁর। ক্লার্কের চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজেও দেখা যাবে আব্বাসকে।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পাওয়ায় বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিলেন না বেন সিয়ার্স। কিন্তু টি-টোয়েন্টি সিরিজে তাঁকে পাচ্ছে ব্ল্যাক ক্যাপরা। দ্বিতীয় ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন সিয়ার্স। সিরিজের শেষ ওয়ানডের একাদশে ছিলেন না ব্লেয়ার টিকনার। চোট সতর্কতার অংশ হিসেবে বিশ্রামে ছিলেন এই পেসার। টি-টোয়েন্টি সিরিজে থাকছেন তিনি।

বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের বাকি ম্যাচ দুটি হবে ২৯ এপ্রিল এবং ২ মে। প্রথম দুটি ম্যাচের ভেন্যু চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম। সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচটি হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সবগুলো ম্যাচ শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টায়।

নিউজিল্যান্ডের পরিবর্তিত টি-টোয়েন্টি দল: টম লাথাম (অধিনায়ক), কাটেন ক্লার্ক, ডেন ক্লিভার, বেভান জ্যাকবস, নিক কেলি, টিম রবিনসন, মোহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, ডিন ফক্সক্রফট, নাথান স্মিথ,  ম্যাট ফিশার, জেডন লেনক্স, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার, ইশ সোধি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত