
ওয়ানডে সিরিজ শেষে আপাতত তিন দিনের বিরতি। এরপর ফের শুরু হবে ব্যাট-বলের লড়াই। ২৭ এপ্রিল থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ। তার আগে লিটন দাস, তানজিদ হাসান তামিমদের দারুণ এক খুশির খবর দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সেরা পারফর্ম করা বাংলাদেশি ক্রিকেটারকে ‘মোস্ট ভ্যালুয়েবল বাংলাদেশি প্লেয়ার অব দ্য ম্যাচ’ হিসেবে নির্বাচিত করা হবে। এই বিশেষ স্বীকৃতির পাশাপাশি সেই খেলোয়াড়কে পুরস্কার হিসেবে দেওয়া হবে একটি ইলুপ ব্র্যান্ডের ই-বাইক। বিসিবি সভাপতি তামিম ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২ লাখ ৯০ হাজার টাকা।
খেলোয়াড়দের পারফরম্যান্স আরও উন্নত করা, মাঠে বাড়তি উদ্দীপনা সৃষ্টি এবং জাতীয় দলের হয়ে সর্বোচ্চ লড়াইয়ের মানসিকতা গড়ে তুলতেই এই উদ্যোগ নিয়েছে বিসিবি। এর আগে প্রথম ম্যাচে হেরে গিয়েও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। ২৬ রানের হারের পর ৬ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরায় স্বাগতিকেরা। ৫ উইকেট নিয়ে দ্বিতীয় ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন নাহিদ রানা। সিরিজ নির্ধারণী ম্যাচে নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারায় বাংলাদেশ। ১০৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হন নাজমুল হোসেন শান্ত। এর আগে প্রথম ম্যাচে ফিফটির পাশাপাশি এক উইকেট নিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন নিউজিল্যান্ডের ডিন ফক্সক্রফট।
টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য এরই মধ্যে দল দিয়েছে বিসিবির নির্বাচক প্যানেল। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। বিশ্রাম দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং রানাকে। সিরিজের বাকি ম্যাচ দুটি হবে ২৯ এপ্রিল এবং ২ মে।
বাংলাদেশের টি-টোয়েন্টি দল: লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ অধিনায়ক), শামীম হোসেন, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফ উদ্দিন, আব্দুল গাফফার সাকলাইন।

কোকেন ব্যবহারের দায়ে কাউন্টি ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ডগ ব্রেসওয়েল। দ্বিতীয়বারের মতো ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় শাস্তির মুখে পড়লেন নিউজিল্যান্ডের হয়ে ২৮টি টেস্ট খেলা এই পেসার। গত ডিসেম্বরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন তিনি।
১৩ মিনিট আগে
প্রথম ম্যাচ জিতেও ওয়ানডে সিরিজ নিজেদের করে নিতে পারেনি নিউজিল্যান্ড; হেরে গেছে ২-১ ব্যবধানে। ওয়ানডে শেষে এবারে টি-টোয়েন্টির পালা। আগামী ২৭ এপ্রিল সংক্ষিপ্ত ওভারের সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। তার আগে দলে পরিবর্তন আনল সফরকারীরা।
২ ঘণ্টা আগে
আগামী আগস্টে অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বকে সামনে রেখে এই দুই খেলোয়াড়কে ক্যাম্পে ডাকার পরিকল্পনা করছে বাফুফে। অ্যাডামের পাসপোর্টের কাজ এখনো বাকি আছে। নিজের ফেসবুক পেজে ফাহাদ করিম বলেন, ‘অ্যাডামের ভিডিও ফুটেজ এবং ওর বায়োডাটা আমি আমাদের টেকনিক্যাল টিমকে দিয়েছি এবং তারা খুবই মুগ্ধ
২ ঘণ্টা আগে
লা লিগায় বার্সেলোনার সঙ্গে শিরোপার লড়াইয়ে বেশ পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদের জন্য রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচটি জেতার বিকল্প নেই। হারলে শিরোপার লড়াই থেকে একরকম পিছিয়ে পড়বে লস ব্লাঙ্কোসরা। শেষ পর্যন্ত ফল যা-ই হোক না কেন, বেতিসের বিপক্ষে ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে কিলিয়ান এমবাপ্পের জন্য; একই সঙ্গে শঙ্কারও।
৩ ঘণ্টা আগে