
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
জিম্বাবুয়ের দল ভারতে আটকা পড়ার কারণ মধ্যপ্রাচ্যের যুদ্ধ। ক্রিকইনফোর আজকের এক প্রতিবেদনে জানা গেছে, ধাপে ধাপে জিম্বাবুয়ে দল ভারত ছাড়ার কথা ছিল এমিরেটস ফ্লাইটসে। যার মধ্যে একটা বহর আগামীকাল স্থানীয় সময় ভোর ৪টা ৩০ মিনিটে রওনা দেওয়ার কথা ছিল। প্রথমে দিল্লি হয়ে দুবাই, এরপর দুবাই হয়ে হারারে পৌঁছানোর কথা ছিল রাজার দলের। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে রাজা-ব্রায়ান বেনেটরা যথাসময়ে ভারত ছাড়তে পারছেন না।
জিম্বাবুয়ে দল কীভাবে দেশে ফিরবে, এই ব্যাপারে কোচ জাস্টিন স্যামনসকে জিজ্ঞেস করা হয়েছিল। তিনি অবশ্য স্পষ্ট করে কিছু জানাতে পারেননি। জিম্বাবুয়ের কোচ বলেন, ‘না, না। আমি কিছু শুনিনি (দলের দেশে ফেরা)। আমরা যখন ম্যাচ (দক্ষিণ আফ্রিকা ম্যাচ) শুরু করেছিলাম, তখন কিছু ছিল না। পরে আমরা শুধু ম্যাচের দিকেই মনোযোগী হয়েছি। তখন থেকে এখন পর্যন্ত কিছুই শুনিনি।’ ক্রিকইনফোর প্রতিবেদন থেকে জানা গেছে, এখন জিম্বাবুয়ে দল বিকল্প পথে দেশে ফিরতে অন্য এয়ারলাইন্সের শরণ নিচ্ছে।
সাত ম্যাচের সাতটিতে জিতেই সেমিফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ১৫৪ রানের লক্ষ্য তাড়া করে ১৩ বল আগে জিতেছে প্রোটিয়ারা। ম্যাচ হারলেও অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ৪৩ বলে ৮ চার ও ৪ ছক্কায় করেন ৭৩ রান। বোলিংয়ে ৪ ওভারে ২৯ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। গ্রুপ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে ওঠা জিম্বাবুয়ে এরপর ওয়েস্ট ইন্ডিজ, ভারত, দক্ষিণ আফ্রিকার কাছে বাজেভাবে হেরেছে।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের লজিস্টিকসের সঙ্গে মধ্যপ্রাচ্যে ভ্রমণের বিষয়টি খুব ভালোভাবেই জড়িত। বিশ্বকাপে যুক্ত অনেকেরই ফেরার ফ্লাইট দুবাই-দোহা হয়ে। আইসিসি গতকাল এক সংবাদবিজ্ঞপ্তিতে জানিয়েছে, উল্লেখযোগ্যসংখ্যক সংশ্লিষ্ট ব্যক্তি—এদের মধ্যে খেলোয়াড়, দল ব্যবস্থাপনা, ম্যাচ অফিশিয়াল, সম্প্রচার দল এবং ইভেন্ট স্টাফ অন্তর্ভুক্ত। তাদের অনেকেই টুর্নামেন্ট শেষে নিজ নিজ দেশে ফেরার জন্য উপসাগরীয় অঞ্চলের বিমানবন্দরগুলোর ওপর নির্ভরশীল। বিশেষ করে দুবাই একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়। সেকারণেই মূলত আইসিসির চিন্তা।
মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি হামলায় দুবাইও শিকার হয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইরান। দুবাইয়ের পাম জুমেইরা রিসোর্টেও হামলা চালিয়েছে। এতে ইংল্যান্ড লায়নসের ২৫ জনের বহর আটকা পড়েছে দুবাইয়ে। কারণ, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে আমিরাতের আকাশপথ বন্ধ করা হয়েছে।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে