
অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়ার্টার ফাইনাল। যে জিতবে, তার হাতেই উঠবে সেমিফাইনালের টিকিট।
কলকাতার ইডেন গার্ডেনসে সেই লড়াই জিতে সেমিফাইনালে নাম লেখাল ভারতই। আজ ৪ বল হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়েছে তারা। গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে সুযোগ না পাওয়া স্যামসনই নায়ক হিসেবে আবির্ভূত হলেন এবার। ৫০ বলে ১২ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৯৭ রানের ইনিংসটি ভারতের ইতিহাসে অন্যতম সেরা হয়ে থাকবে।
১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ওপেনার অভিষেক শর্মা (১০) ও ইশান কিষাণ (১০) দ্রুত বিদায় নিলে চাপে পড়ে যায় স্বাগতিকেরা। ৪৫ রানে ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেন স্যামসন। চাপের মুখে দাঁড়িয়ে মাত্র ২৬ বলে বিশ্বকাপে নিজের প্রথম ফিফটি তুলে নেন তিনি। তবে ১১তম ওভারে শামার জোসেফের বলে অধিনায়ক সূর্যকুমার যাদব (১৮) আউট হলে ভারত আবারও ধাক্কা খায়। ১১ ও ১২তম ওভারে মাত্র ৬ রান আসায় রানরেটের চাপ বাড়লেও ১৩তম ওভারে ১৭ রান তুলে ভারতকে লড়াইয়ে টিকিয়ে রাখেন স্যামসন ও তিলক ভার্মা।
১৫ বলে ২৭ রানে তিলক চলে গেলেও এক প্রান্ত ঠিকই আগলে রাখেন স্যামসন। মাঝে পান্ডিয়াও (১৭) কিছুটা সঙ্গ দেন। পরে শিভাম দুবেকে নিয়ে জয়ের নোঙর ফেলেন স্যামসন। এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ১৯৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। রস্টন চেজ (৪০), শিমরন হেটমায়ার (২৭) এবং শেষ দিকে জেসন হোল্ডার (৩৭*) ও রোভম্যান পাওয়েলের (৩৪*) ঝোড়ো ব্যাটিংয়ে এই সংগ্রহ পায় তারা। বিশেষ করে পঞ্চম উইকেটে হোল্ডার ও পাওয়েলের ৩৫ বলে ৭৬ রানের অবিচ্ছিন্ন জুটি ভারতকে ব্যাকফুটে ঠেলে দেয়। পাওয়েল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ছক্কার (১৫০টি) রেকর্ডও গড়েছেন।
ভারতের জন্য ফিল্ডিংয়ে দিনটি ছিল চরম হতাশার। অভিষেক শর্মা একাই তিনটি ক্যাচ মিস করেছেন, যার খেসারত দিতে হয়েছে ১৯৫ রান হজম করে। চলতি বিশ্বকাপে ভারত এখন পর্যন্ত ১৩টি ক্যাচ মিস করেছে, যা যেকোনো দলের মধ্যে সর্বোচ্চ। বোলিংয়ে যশপ্রীত বুমরা ৪ ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট নেন। ক্যাচ মিসের হতাশাগুলো স্যামসন একাই ভুলিয়ে দিলেন তাঁর ব্যাটের আঁচড়ে। সেমিফাইনালে ৫ মার্চ মুম্বাইয়ে ভারত খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। প্রথম সেমিফাইনালে ৪ মার্চ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপের আগে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচেও দেখা যাবে না নেইমারকে। ডান পায়ের কাফ মাসলের চোট থেকে সেরে ওঠার লক্ষ্যে পুনর্বাসন প্রক্রিয়া আরও জোরদার করতে মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচে দেখা যাবে না ব্রাজিলিয়ান তারকাকে। এমনটাই জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবো।
৩৬ মিনিট আগে
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের চ্যাম্পিয়ন নির্ধারণ হয়ে গেছে আগেই। শিরোপা জিতেছে স্কটল্যান্ড নারী দল। তবে নিয়মরক্ষার শেষ ম্যাচে নেদারল্যান্ডস নারী দলের বিপক্ষে মাঠে নেমে বাংলাদেশের মেয়েরা উপহার দিলেন দারুণ ব্যাটিং প্রদর্শনী। সেই প্রদর্শনীর কেন্দ্রবিন্দু ছিলেন ওপেনার দিলারা আক্তার।
৪৪ মিনিট আগে
বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র এক সপ্তাহ। তাঁর আগে বড় ধরনের স্বস্তির খবরই যেন পেল আর্জেন্টিনা। সাম্প্রতিক পারফরম্যান্সে উন্নতি করে আবারও কোচ লিওনেল স্কালোনির আস্থা অর্জন করেছেন রদ্রিগো দি পল। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শুরুর একাদশে তাঁর থাকার সম্ভাবনাই এখন সবচেয়ে বেশি। এমনটাই জানিয়েছে আর্জেন্টিনার
১ ঘণ্টা আগে
লিওনেল মেসিকে উৎসর্গ করে আঁকা একটি ম্যুরাল সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলার পর স্বয়ং আর্জেন্টাইন মহাতারকার নজরে আসে। আর সেই ম্যুরালের জন্য ধন্যবাদ জানিয়ে মেসির পাঠানো ভিডিও বার্তা পেয়ে রীতিমতো বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন শিল্পী ফেদেরিকো মেরোদো।
২ ঘণ্টা আগে