২০২৪ আইপিএলে দিয়েই যে পেশাদার ক্রিকেটে ঋষভ পন্ত ফিরবেন, তা জানা গিয়েছিল আগেই। এমনকি তাঁকে এবারের আইপিএলের নিলামেও দেখা গেছে। এবার জানা গেল, ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তাঁর ফেরাটা হচ্ছে অধিনায়ক হয়েই।
আইপিএলে সর্বশেষ পন্ত খেলেছেন ২০২২ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে। দুই মৌসুম আগে তখন দিল্লিরই অধিনায়ক ছিলেন তিনি। এবারও সেই ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক হয়েই তাঁর ফেরা হচ্ছে বলে নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজিটির সহসত্বাধিকারী পার্থ জিন্দাল। পন্ত উইকেটরক্ষক ব্যাটার হিসেবে সাধারণত খেললেও আপাতত তাঁকে ব্যাটার হিসেবে খেলানো হবে বলে জানান জিন্দাল। ক্রিকইনফোকে দিল্লির সহসত্বাধিকারী বলেন, ‘আমি আশা করছি, রিশভ আইপিএলে খেলবে ও প্রথম ম্যাচ থেকেই দলকে নেতৃত্ব দেবে। প্রথম সাত ম্যাচ তাকে আমরা শুধু ব্যাটার হিসেবে খেলাতে যাচ্ছি। তার শরীর কীভাবে সাড়া দেয়, তার ওপর নির্ভর করে আইপিএলের বাকি অংশের জন্য সিদ্ধান্ত নেব।’
গত মঙ্গলবার ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করেছেন পন্ত। সেখানে দেখা যাচ্ছে, তিনি ব্যাটিং, উইকেটরক্ষক—দুটিরই অনুশীলন করছেন। এরপর বুধবার তাকে ২০ ওভারের একটি ম্যাচে ব্যাটিং ও ফিল্ডিং করতে দেখা গেছে। বিসিসিআই মেডিকাল স্টাফ সেই ম্যাচ দেখেছেন। তাকে উদ্বেগের কিছু পাওয়া যায়নি। পন্তকে নিয়ে জিন্দালকে এসবই যেন আশাবাদী করে তুলছে অনেক বেশি। দিল্লির সহসত্বাধিকারী আরও বলেন, ‘রিশভ ব্যাটিং করছে। সে দৌড়াচ্ছে। সে তার উইকেটরক্ষকের কাজ শুরু করেছে। সে আইপিএলের জন্য ফিট হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।’
দিল্লির ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেওয়ার আগে পন্তের বেশ কিছু ম্যাচ খেলার কথা রয়েছে। একবার বিসিসিআইয়ের থেকে সবুজ সংকেত পেলেই বিশাখাপত্তনমে প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন তিনি। আইপিএলের আংশিক সূচি ঘোষণা করা হয়েছে গতকাল। ২২ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সূচিতে দেখা গেছে, প্রথম অংশে দিল্লি পাচ্ছে পাঁচ ম্যাচ।
পেশাদার ক্রিকেটে পন্ত সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২২ এর ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে টেস্টে। মিরপুরে সেই টেস্ট ম্যাচ হয়েছিল ২২ থেকে ২৫ ডিসেম্বর। এরপর ৩০ ডিসেম্বর সড়ক দুর্ঘটনায় পড়েন তিনি। এরপর থেকে তাঁর চলছে ক্রিকেটে ফেরার লড়াই। ডান পায়ের তিনটি লিগামেন্টে অস্ত্রোপচার করা হয়েছে।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
১০ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১১ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১২ ঘণ্টা আগে