Ajker Patrika

৪০০ রান করেও বাংলাদেশের লজ্জাজনক হার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৬: ০৯
৪০০ রান করেও বাংলাদেশের লজ্জাজনক হার
কাগিসো রাবাদার বলে বোল্ড লিটন দাস। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতার প্রতিচ্ছবি হয়ে থাকল এটা। ছবি: ক্রিকইনফো

গালিতে বল ঠেলে সিঙ্গেল নেওয়ার পরই এইডেন মার্করাম করমর্দন করলেন ইবাদত হোসেন চৌধুরীর সঙ্গে। ওয়ান্ডারার্সের জায়ান্ট স্ক্রিনে তখন লেখা, ‘অভিনন্দন দক্ষিণ আফ্রিকা’। গ্যালারিতে থাকা প্রোটিয়া সমর্থকেরাও দিচ্ছেন হাততালি। অন্যদিকে লিটন দাস-মুশফিকুর রহিমরা হারের হতাশায় মাথা নিচু করে মাঠ ছেড়েছেন। প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিংয়ের পরও বাজেভাবে হেরে গেল বাংলাদেশ।

প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও তাওহীদ হৃদয়-লিটনের ২০৬ রানের জুটিতে বাংলাদেশ স্কোরবোর্ডে জমা করে ৪০০ রান। জোহানেসবার্গে খাদের কিনারা থেকে যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল, তাতে হয়তো দেশের ক্রিকেটপ্রেমীরা দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু প্রোটিয়ারা এরপর ঘুরে দাঁড়ায় দারুণভাবে। বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

দ্বিতীয় ইনিংসে ৩৪.২ ওভারে ৫ উইকেটে ১০০ রানে আজ পঞ্চম দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ইনিংস হার এড়াতে তখনো সফরকারীদের প্রয়োজন ৫৭ রান। লিটন দাস-মুশফিকুর রহিম বেশ সাবলীলভাবেই খেলতে থাকেন। যেখানে ৪১তম ওভারের প্রথম দুই বলে মার্কো ইয়ানসেনকে দুটি চার মারেন লিটন। ঠিক তার পরের ওভারে বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার চার মারেন কাগিসো রাবাদাকেও। কিন্তু টানা দুটি চার মারতে গিয়েই নিজের বিপদ ডেকে আনেন লিটন। ৪২তম ওভারের দ্বিতীয় বলে রাবাদাকে কাভার ড্রাইভ করতে গিয়ে বোল্ড হয়ে যান লিটন।

৩৮ বলে ৬ চারে ৩৯ রান করেন লিটন। আউট হওয়ার আগে ষষ্ঠ উইকেটে লিটন-মুশফিক গড়েন ৬২ বলে ৪৭ রানের জুটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত