
লাহোর কালান্দার্সের সামনে পাহাড় সমান লক্ষ্য। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আজ এই সুযোগটাই কী দারুণভাবে কাজে লাগিয়েছেন শেখ মেহেদী হাসান। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজিকে রীতিমতো নাচিয়ে ছেড়েছেন তিনি। মেহেদীর দুর্দান্ত বোলিংয়ে রংপুর উঠে গেল ফাইনালে।
প্রথম দু্ই ম্যাচ হেরে গ্লোবাল সুপার লিগ থেকে ছিটকে পড়ার শঙ্কায় ছিল রংপুর। এমনকি পরের দুই ম্যাচ জিতলেও ফাইনাল খেলতে পারবে কি না, সেই অনিশ্চয়তাও ছিল। খাদের কিনারা থেকে দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজিটি।টানা দুই ম্যাচ তো জিতলই। এমনকি সব সমীকরণ তাদের পক্ষে এসেছে। শিরোপা নির্ধারণী ম্যাচে আগামীকাল গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে রংপুরের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া।
বৃষ্টি আইনে ৯ ওভারে ১১১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই তিন উইকেট হারায় লাহোর। তিনটি উইকেটেই অবদান রেখেছেন মেহেদী। যার মধ্যে একটি হয়েছে রান আউট। ইনিংসের চতুর্থ বলে লুক ওয়েলসকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন মেহেদী। রংপুরের উইকেটরক্ষক নুরুল হাসান সোহান দুর্দান্ত স্টাম্পিং করেছেন। তিনি একই সঙ্গে রংপুরকে নেতৃত্ব দিচ্ছেন।
ওয়েলসকে ফেরানোর পরের বলেই মেহেদী বোল্ড করেন মোহাম্মদ ফাইজানকে। ৫ বলের মধ্যে ১ রানে ৩ উইকেটে পরিণত হয় লাহোর। বিপর্যয়ে পড়া লাহোরকে টেনে তোলার চেষ্টা করছিলেন মোহাম্মদ আখলাক। তবে ঝড়ের আভাস দিলেও স্কোর বড় করতে পারেননি তিনি। ৫ বলে ১টি করে চার ও ছক্কায় ১১ রান করেন আখলাক। তৃতীয় ওভারের তৃতীয় বলে আখলাককে ফিরিয়েছেন মেহেদী।
মেহেদীর ঘূর্ণিতে চোখে সর্ষেফুল দেখা লাহোরের স্কোর হয়েছে ২.৩ ওভারে ৪ উইকেটে ১৪ রান। এই পরিস্থিতিতে পঞ্চম উইকেটে ২১ বলে ৪৭ রানের জুটি গড়েন টম অ্যাবেল ও মির্জা বাইগ। এটা শুধু লাহোরের হারটাই ঠেকাতে পেরেছে। ৯ ওভারে ৭ উইকেটে ৮৭ রানে থেমে যায় পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজিটির ইনিংস। বৃষ্টি আইনে ২৩ রানে জেতে রংপুর। ম্যাচসেরা হয়েছেন স্টিভেন টেলর। ২৭ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩২ রান করে অপরাজিত থাকেন তিনি।
টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক সোহান। দুই ওপেনার স্টিভেন টেলর ও সৌম্য সরকার তাণ্ডব শুরু করেন। ২৬ বলে ৪৭ রানের উদ্বোধনী জুটি গড়েন তাঁরা। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে সৌম্যকে বোল্ড করে জুটি ভাঙেন বাইগ। তবে মাঝপথে বৃষ্টি বাগড়া দেওয়ায় তাদের ইনিংস ৯ ওভারে নামিয়ে আনা হয়। ৯ ওভারে ১ উইকেটে ৮৫ রান করে রংপুর। টেলরের ৩২ রানই তাদের ইনিংস সর্বোচ্চ।২৭ বলের ইনিংসে ৪ চার ও ১ ছক্কা মারেন। রংপুরের এই ওপেনার অপরাজিত ছিলেন।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১৩ ঘণ্টা আগে