যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান। অল্প সময়ের মধ্যে দেশটি ক্রিকেটে ব্যাপক উন্নতি করেছে। এবার দেশটির জাতীয় দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জোনাথন ট্রট। ইংল্যান্ডের সাবেক ব্যাটারকে নিয়োগের বিষয়টি আফগানিস্তান ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে।
ট্রট একসময় ইংল্যান্ড দলের অবিচ্ছেদ অংশ ছিলেন। বিশেষ করে তিনি টেস্টে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। মানসিক অবসাদে ভুগে ক্যারিয়ার খুব বেশি দীর্ঘায়িত করতে পারেননি সাবেক এই ব্যাটার। এবার তিনি নাম লেখালেন কোচিং ক্যারিয়ারে। এই সুযোগ পেয়ে ট্রট দারুণ খুশি। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে রোমাঞ্চ ছড়ানো আফগানিস্তানের হয়ে এমন সুযোগ পেয়ে নিজেকে সম্মানিত বোধ করছি। দল হিসেবে তারা অনেক উন্নতি করেছে। ক্রিকেটারদের সঙ্গে কাজ শুরু করতে উন্মুখ হয়ে আছি। সাফল্য এনে দিতে খেলোয়াড়দের যথেষ্ট সামর্থ্য আছে। আফগানরা তাদের নিয়ে গর্ব করতে পারেন।’
ট্রট অবসরের পর ইংল্যান্ডে দলের ব্যাটিং কোচ ও ওয়ারউইকশায়ারের সহযোগী কোচ ছিলেন। এই প্রথম তিনি কোনো জাতীয় দলের প্রধান কোচ হলেন। গত মার্চে গ্রাহাম থর্প গুরুতর অসুস্থ হওয়ায় আফগানিস্তান নতুন কোচ খুঁজছিল। ট্রট তাঁর স্বদেশির স্থলাভিষিক্ত হয়েছেন। তাঁর অধীনে রশিদ খান-গুরবাজরা প্রথম সিরিজ খেলবেন আয়ারল্যান্ডের বিপক্ষে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে আগস্টে।
ট্রট ইংল্যান্ডের হয়ে ৫২ টেস্টে ৩৮৩৫ রান করেছেন। তিনি ৯টি সেঞ্চুরির সঙ্গে ১৯টি হাফ সেঞ্চুরি করেছেন। আর ওয়ানডেতে ২৮১৯ রান করেছেন ৬৮ ম্যাচে। এই সংস্করণে চার সেঞ্চুরি, সঙ্গে ২২ হাফ সেঞ্চুরি করেছেন।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
১০ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১১ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১৩ ঘণ্টা আগে