Ajker Patrika

বাংলাদেশ কেন এত ‘প্রিয়’ দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারের

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৭: ৫৬
বাংলাদেশ কেন এত ‘প্রিয়’ দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারের
টেস্টে বাংলাদেশের বিপক্ষে দুটি সেঞ্চুরি করেছেন মার্কোস অ্যাকারমান। ছবি: ক্রিকইনফো

বাংলাদেশকে পেলে যেন মার্কোস অ্যাকারমানের ব্যাট ছোটে তরবারির মতো। তাতে হয়তো মনে হতে পারে, বাংলাদেশের বিপক্ষে তিনি ছক্কার বন্যা বইয়ে দেন। বাউন্ডারিতেই শুধু রান করেন। আসলে ব্যাপারটা তা নয়। বাংলাদেশের বোলারদের এত সাবলীলভাবে খেলেন, মনে হয় তাঁরা যেন অ্যাকারমানের দীর্ঘ পরিচিত। আজ তিনি নাম লেখালেন রেকর্ড বইয়ে।

অ্যাকারমানের ক্যারিয়ার মাত্র চার টেস্টের। এই চার ম্যাচেই তিনি যা করছেন, তা রীতিমতো তাক লাগিয়ে দেওয়ার মতোই। দুটি করে সেঞ্চুরি ও ফিফটি করেছেন। যার মধ্যে দুটি সেঞ্চুরিই এসেছে বাংলাদেশের বিপক্ষে। দুইবারই সেঞ্চুরি করেছেন ওয়ানডে মেজাজে। সেঞ্চুরিয়নে আজ ১৩৭ বলে ১৫০ রান করে টেস্টে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের মধ্যে দ্রুততম ১৫০ রানের কীর্তি নিজের নামে লিখিয়ে নিয়েছেন মার্করাম। মাত্র ১৬ মাস লেগেছে পুরোনো রেকর্ড ভাঙতে। গত বছর বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে আরেক প্রোটিয়া ব্যাটার লুহান দ্রে প্রিটোরিয়াস ১৫৭ বলে ১৫০ রানের ইনিংস খেলেছিলেন।

প্রিটোরিয়াস গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে ১৬০ বলে ১৫৩ রান করেছিলেন পাঁচ নম্বরে নেমে। কিন্তু অ্যাকারমানের কাজটা তুলনামূলক কঠিন। কারণ, মিডল অর্ডার ব্যাটারদের নতুন বল খুব একটা মোকাবিলা করতে হয় না। তবে অ্যাকারমান ওপেনার হওয়ায় নতুন বলে খেলতে হয় বেশি। কিন্তু তিনি শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন। স্ট্রাইকরেট রাখেন ৯০ থেকে ১০০-এর ঘরে। পুল-হুক যেমন করেন, তেমনি স্কয়ার কাট, কাভার ড্রাইভ, স্ট্রেট ড্রাইভ—অফসাইডের এই শটগুলোও দেখার মতো। পেছনের পায়ে ভর দিয়ে তাঁর সজোরে শট ঠেকানোর সাধ্য থাকে না ফিল্ডারদের।

৫৩ বলে ৪৬ রানে আজ অ্যাকারমান শুরু করেন দ্বিতীয় দিনের খেলা। তিন অঙ্ক ছুঁতে তাঁর লেগেছে আরও ৫৮ বল। অর্থাৎ ১১৮ বলে করেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় বলে। যে ৩৪তম ওভারে তিনি তিন অঙ্ক ছুঁয়েছেন, সেই ওভারটা করেছেন শরীফুল ইসলাম। শরীফুলকে চারটা চার মারেন প্রোটিয়া বাঁহাতি ওপেনার।

সেঞ্চুরির পর আরও বিস্ফোরক হয়ে ওঠেন অ্যাকারমান। ৩৬তম ওভারে নাজমুল হোসেন শান্তকে পিটিয়ে একাই সেই ওভার থেকে প্রোটিয়া ওপেনার নেন ২০ রান। দুটি করে চার ও ছক্কা মারেন অ্যাকারমান। ফের যখন তিনি শরীফুলকে পেয়েছেন, আরও তাণ্ডব চালিয়েছেন।৪২তম ওভারে একাই নেন ১৫ রান। যার মধ্যে দুটি চার ও এক ছক্কা মারেন।

৪তম ওভারের দ্বিতীয় বলে শরীফুলকে চার মেরে ১৫০ পূর্ণ করেন অ্যাকারমান। ঠিক তার পরের বলে তাঁকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন শরীফুল। অ্যাকারমান রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। ১৩৮ বলে ২৩ চার ও ৪ ছক্কায় ১৫০ রান করেন তিনি। তাতে ভেঙে যায় তৃতীয় উইকেটে জর্জি-অ্যাকারমানের ৭৮ বলে ৭৪ রানের জুটি। এর আগে দ্বিতীয় উইকেটে জুবায়ের হামজার সঙ্গে ৯৬ রানের জুটি গড়েন অ্যাকারমান।

কদিন আগে জোহানেসবার্গে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অ্যাকারমান করেন ১৫৭ রান। ১৬৪ বলে ২১ চার ও ১ ছক্কা মেরেছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার। এর আগে প্রিটোরিয়ায় বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ২৫৬ রান করেছিলেন। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের হয়ে ২৩৭ বলের ইনিংসে ২৪ চার ও ৭ ছক্কা মেরেছিলেন তিনি।

অ্যাকারমানের আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা কেবল চার টেস্টের। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টেই ফিফটি করেছিলেন। একটাতে সেঞ্চুরি করেই ফেলেছিলেন। কিন্তু মাত্র ৩ রানের জন্য তা সম্ভব হয়নি। চার ম্যাচের ছয় ইনিংসেই তিনি ওপেনিং করেছেন। ৭৮.৩৩ গড়ে করেছেন ৪৭০ রান। সবই খেলেছেন দেশের মাঠে। স্বপ্নের মতো শুরটা কত দিন ধরে রাখতে পারেন, সেটা সময়ের হাতেই তোলা থাকল।

দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে দ্রুততম ১৫০

 বল ব্যাটার প্রতিপক্ষ সাল
 ১৩৭ মার্কোস অ্যাকারমান বাংলাদেশ ২০২৬
 ১৫৭ লুহান দ্রে প্রিটোরিয়াস জিম্বাবুয়ে ২০২৫
 ১৬০ মার্কোস অ্যাকারমান বাংলাদেশ ২০২৬
 ১৬২ এবি ডি ভিলিয়ার্স অস্ট্রেলিয়া ২০১২

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত