
বাংলাদেশ সিরিজটা পাকিস্তানের কাছে প্রতিশোধের সিরিজ বললেও ভুল হবে না। কারণ, পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় এক রকম নিয়মে পরিণত করে ফেলেছে বাংলাদেশ। যেখানে ২০২৪ সালে দুই দলের সবশেষ টেস্ট সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। এবার টেস্ট সিরিজ শুরুর আগে বারবার ঘুরেফিরে আসছে সেই আলোচনা।
২০২৪ সালে পাকিস্তান নিজেদের মাঠে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছিল বাংলাদেশের কাছে। পরবর্তীতে গত বছরের জুলাইয়ে টি-টোয়েন্টি সিরিজ, এ বছরের মার্চে ওয়ানডে সিরিজ—দুটি সিরিজই বাংলাদেশ জিতেছে পাকিস্তানের বিপক্ষে। এই দুটি হয়েছে বাংলাদেশের মাঠে। মিরপুরে আগামীকাল প্রথম টেস্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক শান মাসুদের কাছে এসেছে অতীতের প্রসঙ্গ। উত্তরে তিনি বলেন, ‘প্রতিশোধ নিয়ে ভাবছি না। তারা যেভাবে আমাদের টি-টোয়েন্টিতে হারিয়েছে, বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। তারা অবশ্যই এই কন্ডিশনে ভালো। তাদের শক্তিমত্তার ব্যাপারে আমরা জানি।’
যে পাকিস্তানের বিপক্ষে প্রথম ১৩ টেস্টের একটাতেও জিততে পারেনি বাংলাদেশ, সেই পাকিস্তানকে তাদের ডেরায় পরপর দুই টেস্টে ২০২৪ সালে হারিয়েছিল বাংলাদেশ। যার মধ্যে রাওয়ালপিন্ডিতে সেবার সিরিজের দ্বিতীয় টেস্টে ২৬ রানে ৬ উইকেট হারিয়ে খাদের কিনারায় পড়ে গিয়েছিল বাংলাদেশ। সপ্তম উইকেটে লিটন দাস-মেহেদী হাসান মিরাজের ২৪৫ বলে ১৬৫ রানের জুটি গড়ে বৈতরণি পার হয়ে শেষ পর্যন্ত ম্যাচটাও জিতেছিল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ।
গত দুই বছরে বাংলাদেশ ও পাকিস্তানের টেস্ট অধিনায়ক পরিবর্তন হয়নি। শান্ত, মাসুদ প্রত্যেকেই স্ব স্ব দলের টেস্ট অধিনায়ক। ২ বছর আগের স্মৃতি এখনো তাই টাটকা মাসুদের কাছে। মিরপুরে আজ সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘২৬ রানে ৬ উইকেট হারিয়েও ম্যাচ জিতেছিল বাংলাদেশ। আমরা কাউকে হালকাভাবে নিচ্ছি না। আবার প্রতিশোধের চিন্তাও করছি না। ভালো ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই।’
মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট শুরু হতে বাকি নেই ২৪ ঘণ্টাও। তার আগেই শুরু হয়ে গেছে কথার লড়াই। নাজমুল হোসেন শান্ত রাখঢাক না রেখেই পেস বোলিং দিয়ে পাকিস্তানকে ঘায়েলের হুমকি দিয়েছেন। এক্সপ্রেস বোলার নাহিদ রানার পাশাপাশি তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম থাকায় শান্ত আত্মবিশ্বাসের সঙ্গেই কথা বলেছেন।
শান্তর পর আজ সংবাদ সম্মেলন করেছেন পাকিস্তান অধিনায়ক মাসুদ। শান্তর কথা প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়েছে মাসুদের কাছেও। সাংবাদিকদের পাকিস্তান অধিনায়ক বলেন, ‘তাদের শক্তি তাদের জায়গায়। আমাদের শক্তি আমাদের। শুধু নিজেদের নিয়েই ভাবতে পারি। আমাদের ১৬ জনের ভারসাম্যপূর্ণ দল আছে, যারা এই কন্ডিশনেও খেলেছে। ১০ দিন ভালো খেলে সিরিজ জিততে চাই।’
সদ্য সমাপ্ত পিএসএলে বাবর আজম ছিলেন ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’। ৫৮৮ রান করে টুর্নামেন্টের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ রানসংগ্রাহক হওয়ার কীর্তি গড়েছেন। তাঁর দল পেশোয়ার জালমি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। পিএসএলের ফর্মটা বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেও ধরে রাখবেন বলে আশাবাদী মাসুদ। পাকিস্তান অধিনায়ক বলেন, ‘দেখুন, আমি মনে করি সে (বাবর আজম) পাকিস্তানের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার। সে ফর্মে থাকলে দলের জন্য সেটা অনেক ইতিবাচক। যখন একজন ব্যাটার রান পায়, তখন তার আত্মবিশ্বাস বাড়ে। পাকিস্তান সুপার লিগে সে যেভাবে রান করেছে, সেটা আমাদের জন্য অনেক খুশির খবর। সে টেস্ট সিরিজেও ফর্মটা ধরে রাখবে আশা করছি।’
বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ ২০২৫-২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। দুটি টেস্ট হবে দুই ভেন্যুতে। সিলেটে ১৬ মে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

লেগস্টাম্পে করা নোমান আলীর ওই ডেলিভারিতে রিভার্স সুইসের চেষ্টা না করলে হয়তো টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরিটা পেয়েই যেতেন নাজমুল হোসেন শান্ত। তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করতে না পারার আক্ষেপ নিয়ে মনমরা হয়ে মাঠ ছেড়েছেন, কিন্তু সাম্প্রতিক সময়ে তাঁর ব্যাট যেভাবে কথা বলছে, সেটা সেঞ্চুরি মিসের আক্
১৮ মিনিট আগে
বাংলাদেশে ভারতীয় দলের জন্য নিরাপত্তা হুমকি নেই বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। ভারতের প্রথম সারির সংবাদমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা জানান সাবেক এই ক্রিকেটার।
১ ঘণ্টা আগে
স্কোরকার্ড দেখে হয়তো অনেকেই বলবেন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ আয়েশি ম্যাচ জিতেছে। তবে ১০৪ রানের জয় তো ম্যাচের পুরোটা বলছে না। তৃতীয় ও চতুর্থ দিনে বৃষ্টির বাগড়ায় কম খেলা হওয়ায় বাংলাদেশের জয় নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছিল। ড্র-ই ম্যাচের সম্ভাব্য পরিণতি মনে হচ্ছিল। কিন্তু শেষ বিকেলে দুর্দান্ত বোলিংয়ে ম্য
১ ঘণ্টা আগে
১৯ মে ফাইনালে বসুন্ধরা কিংস অ্যারেনায় ফাইনালে বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে মোহামেডান। প্রথম কোয়ালিফায়ারে ব্রাদার্সকে ৪–০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে ওঠে কিংস। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নও তারা।
২ ঘণ্টা আগে