কুখ্যাত ‘বল টেম্পারিং’ ঘটনার পেরিয়ে গেছে চার বছর। এমনকি এ ঘটনার সঙ্গে জড়িত ক্রিকেটাররা শাস্তিও পেয়েছেন। এবার এই ‘বল টেম্পারিং’ ইস্যুতে বোমা ফাটালেন টিম পেইন।
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে যায় অস্ট্রেলিয়া। কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনা ঘটে, যা ‘স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি’ নামে পরিচিত। পেইনের অভিযোগ অবশ্য এই টেস্ট নিয়ে নয়। অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক-ব্যাটার জানিয়েছেন, জোহানেসবার্গে সিরিজের চতুর্থ টেস্টে বল টেম্পারিং করেছিল খোদ দক্ষিণ আফ্রিকাই।
নিজের আত্মজীবনী ‘দ্য পেইড প্রাইস’-এ জোহানেসবার্গ টেস্ট নিয়ে কথা বলেন পেইন। সেখানে দক্ষিণ আফ্রিকার এক ক্রিকেটারের দিকে আঙুল তুললেও নাম প্রকাশ করেননি অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক-ব্যাটার। পেইন বলেন, ‘আমি সিরিজের চতুর্থ টেস্টে এমনটা হতে দেখেছি। আমি বোলারের প্রান্তে দাঁড়িয়ে দেখেছি, মিড অফে দাঁড়ানো দক্ষিণ আফ্রিকার এক ক্রিকেটার বলের আকার বিকৃতির চেষ্টা করছিল। শুধু একবার ভাবুন। কেপটাউনে বল টেম্পারিং নিয়ে শিরোনাম হওয়ার পরেও এমন ঘটনা ঘটেছে।’
২০১৮ সালে ‘স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি’তে ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, ক্যামেরন ব্যানক্রফট জড়িত ছিলন। ২০১৯ বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন ওয়ার্নার ও স্মিথ, যাঁরা এখন নিয়মিত খেলছেন। অন্যদিকে, কেপটাউনের পর ব্যানক্রফট খেলেছেন মাত্র দুটি টেস্ট।

এনসিসিআইএর চলমান তদন্ত নিয়ে প্রকাশ্যে কথা বলতে চেয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনুমতি পাননি তিনি। দুইবার আবেদন করেও প্রত্যাখ্যাত হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। প্রতিবেদনে এমনটাই জানিয়েছে জিও নিউজ।
৭ মিনিট আগে
১৬ দিনের ফিফা উইন্ডো শুরু আজ। যেটাকে অনেকে বলেন আন্তর্জাতিক বিরতিও। এ সময় ক্লাব ফুটবল বন্ধ থাকে। ফুটবলাররা নিজ নিজ দলের হয়ে খেলতে ব্যস্ত থাকেন। এবারের এই বিরতিতে হামজা চৌধুরী-লিওনেল মেসি-ভিনিসিয়ুস জুনিয়রদের পারফরম্যান্স উপভোগ করবেন ফুটবলপ্রেমীরা।
১৯ মিনিট আগে
পাকিস্তান ক্রিকেট দলকে তো এমনি এমনি ‘আনপ্রেডিক্টেবল’ বলা হয় না। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি অধিনায়ক-কোচ পরিবর্তন এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভেতরেও রদবদল হয় হুটহাট করেই। এ কারণেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলের অধিনায়ক হতে চান না বলে কদিন আগে উল্লেখ করেছিলেন শাদাব খান।
১ ঘণ্টা আগে
রেকর্ড আর লিওনেল মেসি যেন একে অপরের পরিপূরক। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক কীর্তি গড়ে চলেছেন তিনি। চোখধাঁধানো গোলে মুগ্ধ করছেন ৩৯ বছর বয়সী মেসি। আজ আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড ভেঙে দিয়েছেন ব্রাজিলের এক ফুটবলারের রেকর্ড।
২ ঘণ্টা আগে