বাংলাদেশ ক্রিকেটে নতুন একটি সকাল দেখার অপেক্ষাতেই আজ ভোরে খেলা দেখতে বসে ছিলেন লাখো ক্রিকেটপ্রেমী মানুষ। শুধু অবশ্য বাংলাদেশের সমর্থকেরাই নন, অপেক্ষায় ছিলেন হার্শা ভোগলে-আকাশ চোপড়ার মতো ক্রিকেট বিশ্লেষকেরাও।
তবে প্রত্যাশার মাঝে ভয় হয়ে ছিল মুলতানের মতো দুঃস্মৃতিগুলোও, যেখানে কাছাকাছি গিয়েও জেতা হয়নি। এবার যদিও আর ভুল হয়নি বাংলাদেশের। ইবাদত হোসেন-লিটন দাসদের হাত ধরে ঠিকই নতুন সকাল দেখেছে বাংলাদেশের ক্রিকেট। টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাধারী নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইয়ে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশের জয় ৮ উইকেটে।
চতুর্থ দিন ৫ উইকেটে ১৪৭ রানে থেমেছিল নিউজিল্যান্ড। আজ স্বাগতিকেরা যোগ করতে পারে ২২ রান। ৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ফেরেন ওপেনার সাদমান ইসলাম (৩)। জয় থেকে ৬ রান দূরে থাকতে ফেরেন নাজমুল হোসেন শান্ত (১৭)। তবে আর কোনো বিপদ হতে না দিয়ে বাংলাদেশকে ঐতিহাসিক এক জয় এনে দেন মুমিনুল হক(১৩) ও মুশফিকুর রহিম (৫)।
বোলিংয়ে আগের দিন যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই আজ শুরু করেছিলেন ইবাদত। যাকে সবচেয়ে বেশি ভয় ছিল, সেই রস টেলরকে ফেরালেন সবার আগে। দলীয় ১৫৪ রানে টেলরকে বোল্ড করেন এই পেসার। তাঁর ব্যাট থেকে আসে ৪০ রান। কোনো রান করার আগে ইবাদতের ষষ্ঠ শিকারে পরিণত হন কাইল জেমিসন। ১৬ রান করা রাচিন রবীন্দ্রকে ফিরিয়ে বাংলাদেশের কাজটা আরও সহজ করে দেন তাসকিন আহমেদ।
এরপর কোনো রান করার আগে টিম সাউদিকেও ফিরিয়ে দেন তাসকিন। তখন নিউজিল্যান্ডের রান ১৬১। পরে দলীয় ১৬৯ রানে বোল্টকে ফিরিয়ে কিউইদের গুটিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। দুর্দান্ত বোলিংয়ে ৬ উইকেট নেন ইবাদত, তাসকিনের শিকার ৩ উইকেট।

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ ইমার্জিং দলের। প্রিটোরিয়ায় গত পরশু ৭ উইকেটে জিতেছিল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং। একই মাঠে আজ ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলে ভিন্ন গল্প লিখল বাংলাদেশ। ইউনিভার্সিটি স্পোর্ট দক্ষিণ আফ্রিকার (ইউএসএসএ) বিপক্ষে ডাকওয়ার্থ লুইস এন্ড স্টার্ন (ডিএলএস) মে
৬ ঘণ্টা আগে
ডারবান থেকে পিটারমারিজবার্গ—ভেন্যু বদলালেও বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের ওয়ানডে সিরিজের ফলটা থেকে গেছে একই। আরও একবার বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আজ পিটারমারিজবার্গে তৃতীয় ওয়ানডেতে ৩৮ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৭ ঘণ্টা আগে
অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে দলকে আরও শক্তিশালী করতে ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাসকে দেশে আনছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সবকিছু ঠিক থাকলে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই ঢাকায় পৌঁছাবেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার।
৭ ঘণ্টা আগে
বিশ্বকাপ শেষ হওয়ার পর পেরিয়ে গেছে দুই সপ্তাহেরও বেশি। আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়েও কম আলোচনা হয়নি। তবে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে আলোচনা তো অত সহজে থামার নয়। এই ম্যাচের সঙ্গে যে রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত। এবার জানা গেল চমকে যাওয়ার মতো এক তথ্য। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের চুরি করা ব্যানার
৭ ঘণ্টা আগে