
ভারত সবশেষ টেস্ট খেলেছে এ বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচটাই ক্রিকেটের রাজকীয় সংস্করণে বিরাট কোহলির ক্যারিয়ারের শেষ ম্যাচ। ভারতের এই তারকা ব্যাটার এ বছরের মে মাসে সামাজিক মাধ্যমে টেস্টকে বিদায় বলেছেন। তবে মাইকেল ক্লার্কের বিশ্বাস, কোহলি অবসর ভেঙে ফিরবেন।
কোহলির ক্যারিয়ারের সবশেষ টেস্ট ম্যাচটা ভারত হেরেছে বাজেভাবে। সিডনি টেস্ট হেরে ভারত বোর্ডার-গাভাস্কার ট্রফি তো খুইয়েছে। হাতছাড়া করেছে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সুযোগ। ভারত এবার শুবমান গিলের নেতৃত্বে টেস্ট খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ডের মাঠে টেস্ট সিরিজটা হবে পাঁচ ম্যাচের।
ক্লার্কের মতে ইংল্যান্ড সিরিজে ভারতের ভরাডুবি হলে অবসর ভেঙে টেস্টে কোহলির ফেরার সম্ভাবনা রয়েছে। বিয়ন্ড টোয়েন্টি থ্রি পডকাস্টে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার বলেন, ‘আমি এটা বিশ্বাস করি। যদি ইংল্যান্ড সফরে গিয়ে ভারত ধরা খায়, উদাহরণস্বরূপ যদি ৫-০ ব্যবধানে সিরিজ হারে, ভক্ত-সমর্থকেরা চাইবেন বিরাট কোহলি যেন অবসর ভেঙে ফিরে আবারও টেস্ট খেলে। যদি অধিনায়ক, নির্বাচকদের অনুরোধ ও ভক্ত-সমর্থকদের সমর্থন থাকে আর তারা (ভারত) ইংল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়, তাহলে সে আসবে।’
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৪ জুন রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপা জয়ে কোহলির ফুরোল দীর্ঘ ১৮ বছরের অপেক্ষা। সেদিন বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হওয়ার পর আহমেদাবাদের পরিবেশ হয়ে ওঠে কোহলিময়। আইপিএল শিরোপা জেতার পরও কোহলি মনে করেন, টেস্টের গুরুত্ব আইপিএলের চেয়ে পাঁচগুণ বেশি। সদ্য টেস্ট থেকে অবসর নিলেও কোহলির এই কথায় বোঝা যাচ্ছে, টেস্টকে কতটা গুরুত্ব দিচ্ছেন তিনি। ভারতীয় তারকা ক্রিকেটারকে নিয়ে ক্লার্ক বলেন, ‘সে (কোহলি) এখনো টেস্ট পছন্দ করে। সে যে টেস্ট খেলার প্রতি তার আগ্রহ দেখিয়েছে, সেটা আসলেই সত্যি। সে এটাকে (টেস্ট) সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে দেখছে। এখনো দারুণ ক্রিকেট খেলছে। সে অবসরের সিদ্ধান্ত নিয়েছে। যে কারণেই হোক, প্রত্যেকের জীবনে এমন সিদ্ধান্ত নেওয়ার সময় আসে।’
রোহিত শর্মার কোহলির টেস্ট থেকে অবসর নেওয়ার এক সপ্তাহের মধ্যে ক্রিকেটের রাজকীয় সংস্করণকে বিদায় বলেন কোহলি। গিলের নেতৃত্বাধীন ইংল্যান্ড সিরিজের দলে সাই সুদর্শন, নীতিশ কুমার রেড্ডির মতো তরুণেরা আছেন। এই সিরিজ দিয়ে ৮ বছর পর টেস্টে ফিরেছেন করুণ নায়ার। ক্লার্কের বিশ্বাস রোহিত-কোহলি ছাড়াও ভারতের এই দল অনেক শক্তিশালী। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার বলেন, ‘তারা পারফর্ম করতে পারল না। বাজেভাবে হারল। যেমনটা আমি বলছি ইংল্যান্ডে ৫-০ ব্যবধানে হারল। তবে আমার মতে এমনটা হবে না। আমার বিশ্বাস তারা বিরাট কোহলি-রোহিত শর্মার মতো তারকাদের ছাড়া ইংল্যান্ডে জিততে পারে। আমার মতে ভারতের এই দল অনেক ভালো দল।’
রোহিত-কোহলি গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছিলেন। এবার এই দুই তারকা টেস্ট থেকে অবসর নিয়েছেন এক সপ্তাহের মধ্যে। ২০১১ থেকে ২০২৫ পর্যন্ত ১৪ বছরে ১২৩ টেস্ট খেলেছেন কোহলি। ৪৬.৮৫ গড়ে করেছেন ৯২৩০ রান। ৩০ সেঞ্চুরি ও ৩১ ফিফটি করেছেন। ক্রিকেটের রাজকীয় সংস্করণে রয়েছে ৭ ডাবল সেঞ্চুরি।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৫ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৬ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৭ ঘণ্টা আগে